ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ছাত্র বৃত্তি দুর্নীতি,বদরপুর থানায় ডিইইও সহ ৪জনের বিরুদ্ধে মামলা

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ৬ জুলাই ২০২০ ০৮ ০৮ ৪৯   আপডেট: ৬ জুলাই ২০২০ ০৮ ০৮ ৪৯

বদরপুরঘাট কালাইরবন্দ সরকারি সিনিয়র বেসিক স্কুলে সংখ্যালঘু ছাত্র বৃত্তি নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে । এই তথ্য প্রকাশ্যে আসতেই বিভিন্ন সংগঠন আন্দোলনে নেমেছে । কৃষকমুক্তি সংগ্রাম সমিতি করিমগঞ্জ জেলা কমিটি আইনি লড়াইয়ে নেমেছে । গত ২ জুলাই কৃষক মুক্তির করিমগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা জুনেদ আহমদ , কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহির উদ্দিন লস্কর ও ফজলে আলম সিদ্দিকী  বদরপুর থানায় সংখ্যালঘু ছাত্র বৃত্তি দেওয়ার নামে বড় ধরনের দুর্নীতির অভিযােগে মামলা দায়ের করেন । মামলায় করিমগঞ্জ জেলার প্রিমেট্রিক স্কলারশিপের নােডাল অফিসার ডিইইও - কে মূল অভিযুক্ত করা হয়েছে । এছাড়া কালাইরবন্দ সরকারি সিনিয়র বিসিক স্কুলের প্রধান শিক্ষক , ওই বিদ্যালয়ের প্রি মেট্রিক স্কলারশিপের নােডাল শিক্ষক আসাম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক ও ইউবিআই বদরপুর শাখাকে অভিযুক্ত করা হয়েছে ।
এফআইআরে তাঁরা উল্লেখ করেছেন , ২০১৮-১৯ অর্থ বছরে কালাইরবন্দ সরকারি সিনিয়র বেসিক স্কুলে সংখ্যালঘু ছাত্রবৃত্তি নিয়ে বড় ধরনের দুর্নীতি সংঘটিত হয়েছে । অভিযুক্তরা মেধাবি ছাত্রদের বঞ্চিত করে ভুয়া নথিপত্র ও ভুয়া ছাত্র ছাত্রীর নামে সংখ্যালঘু ছাত্র বৃত্তির সরকারি টাকা আত্মসাৎ করেছেন । এফআইআরে এই স্কুলের যেসব ভুয়া পড়ুয়ার অ্যাকাউন্টে দশ হাজার সাতশ টাকা করে দেওয়া হয়েছে তাদের নাম উল্লেখ করা হয়েছে । তালিকায় থাকা ছাত্রের অধিকাংশের বাব হিন্দু উল্লেখ করা হলেও তাদের মুসলিম দেখানাে হয়েছে । তালিকায় থাকা এমন পড়ুয়ারা হল মঞ্জু কানােয়ার , পিতার নাম খুশিদ আলি , গণেশ কানােয়ার , পিতার নাম দিলওয়ার হুসেন , রঞ্জুরানি দাস , পিতার নাম জয়নাল আবেদিন , দিওমতি গােয়ালা , পিতা করিম আলি ও মালতি কানােয়ার বাবা সাইদুল আলম। বদরপুর থানায় এই সংক্রান্ত মামলার নম্বর হচ্ছে ১৮৮/২০২০ । মামলা নথিভুক্ত করে বদরপুর পুলিশ তদন্তে নেমেছে । জানা গেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কর্মকর্তারা করিমগঞ্জ জেলা কমিটি বদরপুর থানা ছাড়াও জেলার বিভিন্ন স্কুলে সংঘটিত দুর্নীতির প্রমান সহ করিমগঞ্জ সদর থানা ও নিলামবাজার থানায় মামলা দায়ের করেছেন । কৃষক মুক্তি সংগ্রাম সমিতির করিমগঞ্জ জেলার উপদেষ্টা সংখ্যালঘু ছাত্র বৃত্তি নিয়ে গােটা বরাকে যে ভাবে দুর্নীতি সংঘটিত হয়েছে এর বিরুদ্ধে গনআন্দোলন গড়ে তােলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর