নারী দিবসে এআইএমএসএসের মিটিং-মিছিল
দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম
প্রকাশিত: ৯ মার্চ ২০২১ ১৩ ০১ ২৪ আপডেট: ৯ মার্চ ২০২১ ১৩ ০১ ২৪
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের (এআইএমএসএস) উদ্যোগে গতকাল ৮ মার্চ শিলচরে অনুষ্ঠিত হয় মিছিল ও সমাবেশ। মধ্য শহর সাংস্কৃতিক সংস্থার হলে দুপুর ১২ টায় রেখা ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস, বিশিষ্ট লেখিকা স্বপ্না ভট্টাচার্য ও অধ্যাপিকা স্মৃতি পাল। বক্তারা একবিংশ শতাব্দীতে মহিলাদের উপর সংগঠিত পাশবিক নির্যাতনের বিভিন্ন ঘটনার উল্লেখ করে বক্তব্য রাখেন। তারা বলেন, প্রযুক্তির ক্ষেত্রে মানুষ আধুনিকতার শীর্ষে পৌঁছালেও চিন্তার ক্ষেত্রে এখনও সমাজে মধ্যযুগীয় ধ্যান ধারণার প্রভাব যথেষ্ঠ৷ তাই পুরুষতান্ত্রিক সমাজের ধ্যান ধারণার বলি হচ্ছে মেয়েরা। তারা এও বলেন, বর্তমান পুঁজিবাদী সমাজে মেয়েদের পণ্য হিসেবে তুলে ধরা হয়েছে। যার ফলে মেয়েরা দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে পাচার হয়ে যাচ্ছে। পাশাপাশি প্রচার মাধ্যমের কুরুচিকর প্রচারে নারী নির্যাতন, ধর্ষণ ইত্যাদির ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সংগঠনের কাছাড় জেলা কমিটির সম্পাদিকা দুলালী গাঙ্গুলী আলোচনা সভার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, সরকার মুখে বেটি বাঁচাও, বেটি পড়াও এর কথা বললেও বাস্তবে ঠিক উল্টোটা ঘটছে। শিশু থেকে বৃদ্ধারাও আজ পাশবিক লালসার শিকার হচ্ছেে৷ দেশে এখনো বাল্য বিবাহের মতো কুপ্রথা চলছে৷ কিন্তু সরকার নির্বিকার। তিনি এও বলেন, বরাক উপত্যকায় মহিলারা সামাজিক বৈষম্যের শিকারের পাশাপাশি অর্থনৈতিক সঙ্কটেরও শিকার। বরাক উপত্যকার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান কাছাড় কাগজ কল বন্ধ হওয়ার ফলে হাজার হাজার পরিবারে অর্থনৈতিক সঙ্কট নেমে এসেছে৷ এর সরাসরি প্রভাব পড়েছে মহিলাদের উপর। এ ছাড়াও বরাক উপত্যকার বেহাল স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের প্রশ্নে সরকারের চরম উদাসীনতা আজ জনগণের, বিশেষ করে মহিলাদের জীবনে চরম বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের পক্ষে বাইরে গিয়ে চিকিৎসা করানো সম্ভব হয় না। সরকারি মদতে মদ, ড্রাগস ইত্যাদির প্রসার মহিলাদের জীবনে চরম অশান্তি নামিয়ে এনেছে। মহিলাদের উপর সংগঠিত এই ঘটনার প্রতিবাদ সাব্যস্ত করার মাধ্যমেই মহিলা দিবস পালনের যথার্থতা বলে তিনি মত প্রকাশ করেন। এছাড়াও এদিন একটি মিছিল মধ্য শহর সাংস্কৃতিক হল থেকে বেরিয়ে সেন্ট্রাল রোড, প্রেমতলা, শিলংপট্টি হয়ে সভাস্থলে পৌঁছায়।
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- মালদা শহরে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী
- ছাত্রীদের সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে আওয়ারেনেস ও যানবহন সমীক্ষা
- হিলফুল ফজলের উদ্যোগে নিট মেধাবীর সম্মান
- পশ্চিমবঙ্গ যুবশ্রী এম্প্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি`র বিক্ষ
- নারী দিবসে এআইএমএসএসের মিটিং-মিছিল
- স্বনির্ভর গোষ্ঠীর হাতে স্যানিটারি ন্যাপকিন ও মাস্ক-স্যানিটাইজার
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- বন্যা ও করোনার জন্য পিছিয়ে এনআরসির রিজেকশন স্লিপ, জানাল কেন্দ্র
- গৌরব, প্রশান্ত, ফয়েজ সহ ২৩ এএসপি বদলি
- আসামের দুটি কাগজ কল খোলার সম্ভাবনা কম, ইঙ্গিত সাংসদ রাজদীপের
- NRC, NPR ও CAA এর বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজিত হল রাজনগরে
- দূরদর্শন উঠেই গেল! শিলচর এখন শুধু রিলে সেন্টার
- মাধ্যমিকে রাজ্যের অষ্টম স্থান দখল করল কালিয়াচাকের মেয়ে
- স্বেচ্ছায় রক্তদান শিবির ফরাক্কায়
- করোনা আতংকে চাবাগানে লকডাউন নিয়ে জল্পনা শুরু হয়েছে
