আয়না
০৪:৩৭ পিএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার
জল নূপুর
জল নূপুর
আলী সোহারব (বাংলাদেশ)
নুপুর পায়ে বর্ষা রানী
এল ভুবন মাঝে,
ঘোমটা মুড়ি দিয়ে যেন
আসলো দারুন সাজে।
ঝুমুর ঝুমুর শব্দ করে
যেন এলো কেশে,
সবাইকে আপন করে
নেবে ভালবেসে।
তার ছোঁয়ায় একটুখানি
মনটা সতেজ হয়,
কখন আবার চলে যাবে
মনে থাকে ভয়।
মনের ভিতর বাজে যেন
শব্দ ঝুমুর ঝুমুর,
বর্ষা পরীর পায়ে বাজে
বাজে জল নূপুর।
০৭:৪১ পিএম, ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার
পঙ্খীরাজের পৃষ্ঠে চেপে
পঙ্খীরাজের পৃষ্ঠে চেপে
সাদ সামিন হোসেন
পঙ্খীরাজের পৃষ্ঠে চেপে
যাচ্ছি উড়ে আকাশ পথে
স্বপ্নে দেখি একলা আমি
চীন,জাপানে নিজের মতে।
জ্যোৎস্না রাতে নির্মল হাওয়া
পুব গগনে মধুর গানে
দেখব ঘুরে বিমুগ্ধ দ্বীপ
সংগোপনে ওই জাপানে।
হোঁচট খেয়ে পড়ব আমি
অজানা ওই দূর বিদেশে
নতুন কিছু অন্বেষণে
দেখব যেন 'হনশু' এসে।
শক্ত ভারী বর্ণগুলো
বুঝবো কি তার নতুন ভাষা!
নানান রঙের
পাখ-পাখালি
কেমন যেন তাদের বাসা!
রঙ করা ওই দেওয়ালগুলো
আঁকল কে যে এমন করে
পঙ্খীরাজের পৃষ্ঠে চেপে
জাপান গিয়ে দেখব তা রে।
চীন -সাগরে জলের ঢেউ-এ
দোলছে কাঠের জাহাজগুলো
'টোকিও'তে ছুটছে গাড়ি
নাই তবুও পথের ধুলো।
অবাক ভাবে দেখছি সে দেশ
স্বচ্ছ যেন সু-পথ-ঘাট
প্রযুক্তিতে প্রশিক্ষিত
জাপান দেশে হচ্ছে পাঠ।
জাপান দেশের উন্নয়নে
বিবর্তিত দুঃসমাজ
ঘুম ভেঙে যেই দেখছি চেয়ে
নাই কো আমার পঙ্খীরাজ।
চতুর্দিকে খুঁজছি আমি
কৈ সে বিদেশ জাপানখান
ভোর হয়েছে জ্যোৎস্না গেছে
যাচ্ছে শোনা পাখির গান।
স্বপ্নযোগে দেখতে পেলাম
জাপান তো এক নতুন দেশ
ধন্য হলাম স্বপ্ন দেখে
যথার্থময় তার উন্মেষ।
অর্থে সে দেশ এগিয়ে আছে
'কর্মী ' সকল মানুষগণ
চা,পাট ও ফল ফসল সেথায়
যথার্থ হয় উৎপাদন।
০৭:৩৮ পিএম, ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার
বাবা, তুমি আজও আমাদের আলো
বাবা, তুমি আজও আমাদের আলো
কলমে: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
আমাদের বাবার ইন্তেকালের নয় বছর পূর্ণ হলো। দেখতে দেখতে সময় অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু বাবাকে হারানোর শূন্যতা আজও হৃদয়ের গভীরে ঠিক প্রথম দিনের মতোই রয়ে গেছে। গত নয়টি বছর আমরা তিন ভাই বাবাহারা—এই বাস্তবতা আজও মেনে নেওয়া কঠিন।
ছোটবেলায় বাবাকে কঠোর, নিয়মানুবর্তী এবং আপসহীন একজন মানুষ বলেই চিনতাম। তাঁর শাসন তখন অনেক সময় ভালো লাগত না। কিন্তু আজ বুঝি, সেই প্রতিটি শাসনের আড়ালে ছিল সীমাহীন ভালোবাসা, অগণিত ত্যাগ আর আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার অক্লান্ত চেষ্টা।
জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে বাবার শিক্ষা আমাকে পথ দেখায়। অন্যায়ের কাছে মাথা নত না করা, দায়িত্ব থেকে কখনো পিছু না হটা, মানুষের প্রতি সততা ও মানবিকতা—এসবই তাঁর অমূল্য উপহার। আজ আমি নিজেও একজন বাবা। তাই আরও গভীরভাবে উপলব্ধি করি, একজন বাবা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্নকে বাঁচিয়ে রাখেন, নিজের কষ্ট লুকিয়ে রেখে সন্তানের মুখে হাসি ফোটান।
বাবা, জীবদ্দশায় হয়তো বলা হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি—আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার শাসন, ত্যাগ, নীরব মমতা ও দোয়ার ঋণ কোনো দিন শোধ করার নয়। তুমি নেই, কিন্তু তোমার আদর্শ, তোমার শিক্ষা আর তোমার ভালোবাসা আজও আমাদের পথচলার আলোকবর্তিকা।
মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা—তিনি যেন আমাদের প্রিয় বাবাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করে দেন।
*রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগীরা।*
*আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু, ওয়া আসকিনহুল জান্নাতাল ফিরদাউস। আমিন।*
০৭:৩৫ পিএম, ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার
অনুগল্প: বিস্ময়
অনুগল্প: বিস্ময়
সালেক উদ্দিন
ঢাকা শহরের ভিড় বাসে এক উঠতি বয়সী মেয়ে নিজের আসন ছেড়ে দিল লাঠি ভর করা এক বৃদ্ধকে। বৃদ্ধ ধীরে ধীরে বসে পড়লেন। মনে হলো, ক্লান্ত শরীরের চেয়ে বেশি বিশ্রাম পেল মানুষের প্রতি তার আস্থা। কৃতজ্ঞ চোখে তিনি মেয়েটির দিকে তাকালেন। তার নিজের মেয়ের কথা মনে পড়ল।
বাস চলতে লাগল। ভেতরে মানুষ বাড়ল, বাইরে রাস্তা কমল। কাঁধে কাঁধে, শ্বাসে শ্বাসে, অপরিচিতরা একে অন্যের অনিবার্য নৈকট্যে ঠেলে যেতে লাগল। মেয়েটির পাশে দাঁড়ানো লোকটি বাসের প্রতিটি ঝাঁকুনিকে নিজের সুবিধায় ব্যবহার করতে লাগল।
মেয়েটি একবার সরে যাওয়ার চেষ্টা করল। কিন্তু সরে যাবে কোথায়?
তার চোখ এক মুহূর্তের জন্য চলে গেল ছেড়ে দেওয়া আসনটির দিকে। বৃদ্ধ জানালার বাইরে তাকিয়ে আছেন। মুখে এক ধরনের শান্তি। যেন এই সামান্য মানবিকতাই তাকে বিশ্বাস করিয়েছে—পৃথিবী এখনও অনেকটা আগের মত আছে।
ঠিক তখনই লোকটির হাত এসে থামল এমন এক জায়গায়, যেখানে অনুমতিহীন কোনো স্পর্শ আর শুধু স্পর্শ থাকে না।
মেয়েটি লোকটির মুখের দিকে তাকিয়ে তার গোঁফের নিচে অস্পষ্ট এক হাসি লক্ষ করল।
বাস ছুটে চলছে।
বৃদ্ধ ভাবলেন, পৃথিবী এখনও টিকে আছে ভালো মানুষের কারণে।
মেয়েটি ভাবল, পৃথিবী এখনও টিকে আছে—এটাই বিস্ময়।
লেখক পরিচিতি: সালেক উদ্দিন। জন্ম ২৬ মে ১৯৬০। বাংলাদেশের একজন কথা সাহিত্যিক। তিনি একাধারে গল্পকার নাট্যকার, কবি, গীতিকবি,সামাজিক- রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। বাংলা ভাষা ও সাহিত্যচর্চার পাশাপাশি তিনি নৈতিক রাষ্ট্রচিন্তা কে জনপরিসরে আলোচনায় প্রতিষ্ঠিত করার প্রয়াসে সক্রিয়। বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকায় সমকালীন রাজনীতি নীতি বিশ্লেষণ ও রাষ্ট্রচিন্তা নিয়ে লেখালেখি করেন তিনি। আন্তর্জাতিক প্লাটফর্মে তিনি গল্প প্রবন্ধ লিখে থাকেন।বাংলা একাডেমীর জীবন সদস্য এই লেখকের পূর্ব প্রকাশিত গ্রন্থ সমূহ পাঠক মহলে সমাদৃত।
১২:০৭ পিএম, ২৪ জুন ২০২৬ বুধবার
কবিতা - জীবনরাগ
জীবনরাগ
অরিন্দম চট্টোপাধ্যায়
মানুষ আসে একা, কোন কিছু না নিয়েই।
পৃথিবীতে আসে সব গুছিয়ে রেখে দিয়ে যায়
পরবর্তী জীবনের জন্য।
সে চলে যায় কোন কিছু না নিয়ই।
তার হাতের মুঠো খোলাই থাকে।যেমন যখন এসেছিল। যা কিছু সঞ্চয় তা উপুড় করে দিয়ে আকাশের দিকে খোলা হাত রেখে চলে যায়।
তার গোটা জীবনটাই ভাত কাপড়ের যোগাড় করতে করতে কেটে যায়।যেন যুদ্ধ, শুধু বেঁচে থাকা, পরবর্তী জীবনকে আরও নিশ্চিন্ত জীবন দিয়ে যাওয়া।
অথচ জীবন সময় তো নির্ধারিত।
মানুষের ভাবতে ভাবতে কেটে যায় জীবন।
যেমন করে একটা বছর আসে আবার বুঝে উঠতে উঠতেই আরও একটা নতুন বছর এসে যায়।
এর ভেতরে সব সাজাতে চায় জীবন সঙ্গীতসন্ধ্যার মতো। যেন শুধু বিরহী রাগ ছুঁয়ে ছুঁয়ে যায়...
০৬:৩২ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার
মদন বাউরি
মদন বাউরি
সৌমিত বসু
সাত বছরে সমুদ্র অনেক কিছু ফেরায়
মদন বাউরিকে ফেরায় না। আজও মাঝরাতে উঠোনে পা ছড়িয়ে
তার মা বসে থাকে, মুখে জ্বলন্ত বিড়ি
বুকে টিমটিম আগুন ,
আরো সাত বছর তার বাঁচতে ইচ্ছে করে
যদি ছেলে ফেরে ।
বিড়ির আগুন নেভে আবার জ্বলে, নেভে ।
কখন যেন পুবের আকাশ ফর্সা হয়ে ওঠে।
সাত সাত বছরেও নোনা জল
মদন বাউরিকে ফেরায় না।
০৬:২৪ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার
কবিতা - শান্ত নদীর জল
শান্ত নদীর জল
আলী সোহারব
শান্ত এখন নদীর জল
ছিল অতি চঞ্চল,
বহু আগে থেমে গেছে
ভাসায় না অঞ্চল ।
তার বুকে স্বচ্ছ পানি
নেই তো স্রোতাম্বিনী ,
সবাই বলে সে কেন
হলো কলঙ্কিনী।
জোয়ার ভাটা খেলা তার
থেমে গেছে আগে,
কার সাথে গোসসা ছিল
হয়তো সেই রাগে।
তার জলে করে এখন
চুনো পুটি খেলা,
সেই নদীর পাশে দাঁড়াই
দেখি পড়ন্ত বেলা।
০৭:৩৬ এএম, ২১ জুন ২০২৬ রোববার
কবিতা - গুমোট আবহাওয়া
গুমোট আবহাওয়া
মোঃ ইজাজ আহামেদ
সূর্যের ডানায় এসেছে সকাল,
আদিগন্তে বৃষ্টির আকাল,
গুমোট মুখ করে আছে আকাশ,
নিশ্চুপ হয়ে বসে আছে বাতাস,
উদাস হয়ে দাঁড়িয়ে আছে গাছেরা,
নৃত্য করা বন্ধ করে দিয়েছে পাতারা।
মেঘের ওড়নায় সুর্য মুখ ঢেকেছে,
ঘামের নদীতে মানুষ স্নান করছে।
ছটপট করছে প্রাণী,
শীতল নীড় খুঁজছে পাখি,
বৃদ্ধা হয়ে গেছে স্রোতস্বিনী,
ধূসর হয়ে আছে বায়ুমন্ডলের আঁখি।
০১:৪৩ পিএম, ৫ জুন ২০২৬ শুক্রবার
কবিতা - উনুনে জ্বাল দিচ্ছে গ্রীষ্মের সূর্য
উনুনে জ্বাল দিচ্ছে গ্রীষ্মের সূর্য
মোঃ ইজাজ আহামেদ
বসন্তের কোল থেকে নেমে এসেছে গ্রীষ্ম
বৈশাখের পথ ধরে হাঁটতে শুরু করেছে সে
উনুনে জ্বাল দিচ্ছে সূর্য
গড়গড় করে ফুটছে দুপুর
ক্রোধান্বিত দুপুরে শুয়ে আছে তৃষ্ণার্ত রাস্তা
কোলাহল শূন্য
স্কুল বন্ধ
যেন লকডাউন
গাছ মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে
পাখিরা লুকাচ্ছে গাছের ছাতার নিচে
পাখির কলকাকলি নেই
নিস্তব্ধ দুপুর
মেঘবালিকারা ডানা মেলে পাড়ি দিয়েছে
কোনো অজানা দেশে
পুড়ে যাচ্ছে মাটির চামড়া
পড়ছে ফোস্কা
আসছে উত্তপ্ত পোড়া গন্ধ
বাতাস ছাড়ছে উষ্ণ বিষাক্ত শ্বাস
জানালাগুলো তাকিয়ে আছে আকাশের দিকে
মোঃ ইজাজ আহামেদ
অরঙ্গাবাদ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত
পরিচিতি: মোঃ ইজাজ আহামেদ (Md Ejaj Ahamed) একজন আন্তর্জাতিক দ্বিভাষিক কবি, লেখক, সম্পাদক, সাংবাদিক, অনুবাদক, পিস অ্যাম্বাসেডর। তিনি মুর্শিদাবাদ জেলার অরঙ্গাবাদের মহেন্দ্রপুর নামক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৯০ সালের ২৬শে ফেব্রুয়ারি। তিনি পরিবারের ছয় ভাই বোনের মধ্যে বড়ো। পিতা-মোঃ সামসুদ্দিন বিশ্বাস যিনি কখনো স্কুলে যাননি কিন্তু গ্রামের কিছু শিক্ষিত ব্যাক্তিদের কাছে পড়া- লেখা শিখেছেন। মাতা-মতিয়ারা বিবি তিনি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েছেন। মোঃ ইজাজ আহামেদ-এর শিক্ষাগত যোগ্যতা- ইংরেজি অনার্স, ট্রিপল এম.এ, বি.এড, ডি. এল.এড। বর্তমানে তিনি পাব্লিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। ছোট থেকেই তিনি মেধাবী ছিলেন। স্কুলে পড়াকালীন ক্লাসে প্রায় প্রথম হতেন। মাধ্যমিকে সুতি থানা এলাকায় তিনি প্রথম হয়েছিলেন। ছোট থেকেই পারিবারিক আর্থিক প্রতিকূলতাকে হার মানিয়ে পড়ার পাশাপাশি লেখালেখি চালিয়ে যান। তাঁকে বিড়ি বেঁধে পড়াশুনা চালাতে হয়েছে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তিনি প্রথম কবিতা লেখেন। ডি.এন.সি কলেজে পড়াকালীন কলেজের 'অয়ন' পত্রিকায় প্রত্যেক বছর তাঁর বাংলা-ইংরেজি কবিতা ও প্রবন্ধ প্রকাশিত হত। তাঁর বাংলা-ইংরেজি কবিতা, প্রবন্ধ বিভিন্ন দেশের বিভিন্ন পত্রিকা, জার্নাল ও যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে (বাংলাদেশ, পাকিস্থান, সৌদি আরব, তাজিকিস্তান, তুরস্ক, চীন, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, রোমানিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, তিউনিশিয়া, মিশর, ইটালি, বেলজিয়াম, কসোভো, পোল্যান্ড, আলবেনিয়া, গ্রীস, জার্মানী, স্পেন, লেবানন, ইরাক, ইরান, জর্ডান, সুইডেন, কোস্টারিকা ইত্যাদি দেশ থেকে)। তাঁর কবিতা ২৭টি ভাষায় অনুবাদ হয়েছে - আরবী, চীনা, কোরীয়, তুর্কী, ইতালীয়, আলবেনীয়, তাজিক, পোলিশ, হিন্দী, উর্দু, রুশ, বসনিয়ান, কিরগিজ, ডাচ, জার্মান, পার্সি, ইন্দোনেশীয়, সার্বীয়, বুলগেরীয়, ফিলিপিনো, ফরাসি, স্প্যানিস, গ্রীক, ফিনিশ, সুইডিশ, নরওয়েজীয়, আজারবাইজানি। একটি আন্তর্জাতিক জার্নালে Discovery and the Golden peak of Improvement এবং একটি আন্তর্জাতিক মানের বইয়ে Exploring New Trends and Innovations in English Language and Literature নামক দুটি রিসার্চ পেপার প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থ 'স্বপ্ন তরী', 'বাংলা সাহিত্য ও সিনেমায় গোয়েন্দা চরিত্র', 'মনের পাণ্ডুলিপি', 'হৃদ-ক্যানভাস', 'অন্তরের কাব্যকথা', নির্বাচিত কবিতা মানবতা ও শান্তির জন্য', 'পড়ন্ত সন্ধ্যা', 'The Unspoken Words of the Blue Planet', 'সূর্যের ডানায় ভোর আসে নীল গ্রহে'। তিনি আন্তর্জাতিক 'স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা'র সম্পাদক, 'আন্তর্জাতিক সাহিত্য সুবর্ণ' পত্রিকার সম্পাদক মন্ডলীর একজন সদস্য ছিলেন, বর্তমানে উপদেষ্টা মন্ডলী হিসেবে আছেন এবং কাদেরী টাইমস পত্রিকার উত্তরবঙ্গ সম্পাদক ছিলেন। তিনি মাদার টেরেজা ফাউন্ডেশন- এর মুর্শিদাবাদ জেলার সভাপতি। তিনি ভারত ও বাংলাদেশের ফটো ও পরিচিতি সহ ১৯১ জন কবিদের কবিতার সংকলন 'কবিতার সাগর', ১৭১ জন কবির 'কবিতার অরণ্য' ও ৫০ জন কবির 'কবিতার আকাশ', ৬২টি দেশের ১৪৭ জন আন্তর্জাতিক ইংরেজি কবিদের সংকলন 'আন্তর্জাতিক দ্বিভাষিক কাব্য' সম্পাদনা করেছেন; বইটি তিনি বাংলায় অনুবাদও করেছেন। এছাড়া তিনি বিভিন্ন খবরের কাগজে সাংবাদিকতা করেন। তিনি নতুন ধারার ইজাজীয় কবিতা (পনেরো পংক্তির কবিতা। পাঁচ পংক্তির তিনটি স্তবক। মিলবিন্যাস-রীতি হল - ক খ ক খ ক, ক খ ক খ ক, ক খ ক খ ক।) ও বিজ্ঞান কবিতা তৈরি করেছেন। তিনি কবিরত্ন, সহিত্যিকরত্ন, বঙ্গবন্ধু সন্মাননা, নূর মহম্মদ স্মৃতি সন্মাননা, স্বর্ণ পদক সহ অনেক পুরস্কার এবং বেশ কয়েকটি দেশের ইউনাইটেড নেশনস ও ইউনেস্কো স্বীকৃত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বিভিন্ন সন্মাননা ও সাম্মানিক ডক্টরেট পেয়েছেন। তিনি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন প্রদত্ত রাজা রামমোহন রায় স্মৃতি স্মারক সম্মান পেয়েছেন।
ইকরা ফাউন্ডেশন থেকে আইকন অফ পিস অ্যায়ার্ড, ইকরা ফাউন্ডেশন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক কবিতা সম্মেলন ২০২২- এ বাংলাদেশ বেস্ট অ্যায়ার্ড ২০২২, এশিয়ান প্রেস সাহিত্য সম্মান ২০২২', বিদ্যাসাগর স্মৃতি সম্মাননা, বাংলাদেশ থেকে ১৮ বছর পূর্তি কবি মিলনমেলা ও কবি জীবনানন্দ দাশ সাহিত্য সম্মাননা- ২০২২, নবকণ্ঠ সম্মাননা স্মারক, প্রতিভার উন্মেষ কবি সম্মাননা-২০২১, দৈনিক মানব বার্তা থেকে সম্মাননা, কাজাখস্থান থেকে ইন্টারন্যাশনাল লিটেরারি কম্পিটিশন 'লিটারারি এশিয়া - ২০২৩' সাম্মানিক ডিপ্লোমা পেয়েছেন, আল বাসাম ইউনিভার্সিটি অফ কালচার, আর্টস অ্যান্ড সায়েন্স থেকে সাম্মানিক ডিপ্লোমা, দ্যা প্যালেস অফ কালচার ইউনিভার্সিটি ফর সায়েন্সস লিটারেচার আর্টস অ্যান্ড ওয়ার্ল্ড পিস থেকে সাম্মানিক ডিপ্লোমা, আরবের ইন্টারন্যাশানাল রাইটার্স ইউনিয়ন ও এলিট ম্যাগাজিন থেকে সম্মাননা, ইরাকের আল ম্যাশ্রেক থেকে সম্মাননা, মিশরের দ্যা ইজিপশিয়ান ইন্টারন্যশনাল অর্গানাইজেশন অফ অ্যাম্বাসেডরস ফর পিস অ্যান্ড হিউম্যান সায়েন্সেস থেকে কয়েকটি সম্মাননা, মরোক্কোর ইন্টারন্যশনাল একাডেমি অফ কালচারস থেকে সম্মাননা, নাইজেরিয়ার জেনেসিস ওয়ার্ল্ড রাইটার্স কমিউনিটি থেকে সম্মাননা, কলম্বোর ইনস্টিটিউট কালচারাল কলম্বিয়ানো থেকে সম্মাননা, ওয়ার্ল্ড লিটেরারি ফোরাম ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস থেকে সম্মাননা, আলজেরিয়ার 'লাজার ইন্টারন্যাশনাল জার্নাল অফ আর্টস্ অ্যান্ড পিস' থেকে সম্মাননা, কলম্বোর ইনস্টিটিউট অব কলোমোবিয়ানা থেকে সম্মাননা, রোমানিয়ার ওয়ার্ল্ড লিটেরারি আর্ট ইম্প্রেশন আয়োজিত ইউনিভার্সাল পোয়েট্রি কাপ ২০২৩ -এ দ্বিতীয় স্থান অধিকার করেছেন, চীন থেকে ইন্টারন্যাশনাল বেস্ট পোয়েট্ অফ দ্য ইয়ার ২০২৪ হয়েছেন। মিশরের আলরোয়াদ নিউজ থেকে বিশ্বের ১০০ শিল্পীদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি হয়েছেন। স্পেনের বার্সেলোনা লিটারারি ম্যাগাজিন কর্তৃক ২০২৫ সালের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তিনি নির্বাচিত হয়েছেন। 'দ্য জামাহার ওয়ার্ল্ড নিউজ' থেকে তিনি 'ইন্টারন্যাশনাল পেন অফ কনসায়েন্স অ্যাওয়ার্ড-২০২৫' লাভ করেছেন। 'এশিয়ান প্রেয়ার অ্যান্ড হিলিং স্টেশন ইন্ডিয়া' থেকে তিনি 'গ্লোবাল এক্সিলেন্স অ্যান্ড ইন্সপিরেশন অ্যাওয়ার্ড' অর্জন করেছেন। এছাড়া 'আরব কনফারেন্স' সংবাদপত্র থেকে তিনি একটি সনদপত্র পেয়েছেন।
তিনি তিউনিশিয়া, রাশিয়া, তাজিকিস্তান ইত্যাদি বিভিন্ন দেশ থেকে আরও সান্মানিক ডিপ্লোমা সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।
তিনি যেসকল সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের পদ লাভ করেছেন (পদবীসহ) : সম্পাদক- স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা, উত্তরবঙ্গ সম্পাদক - কাদেরী টাইমস, উপদেষ্টা - 'আন্তর্জাতিক সাহিত্য সুবর্ণ' পত্রিকা, অর্থ বিষয়ক সম্পাদক- জয় বাংলা সাহিত্য পরিষদ (বাংলাদেশ)।
প্রেসিডেন্ট, মুর্শিদাবাদ জেলা - মাদার টেরেজা ফাউন্ডেশন, এডমিন - পুষ্পপ্রভাত নিউজ পোর্টাল,
মডারেটর-লন্ডন পোয়েটস্ ক্লাব( ইংল্যান্ড), মডারেটর ও অ্যাম্বাসেডর - ইন্টারন্যাশনাল লিটারেসি স্টাডি( বাংলাদেশ), অ্যাম্বাসেডর- জেনিসিস ওয়ার্ল্ড রাইটার্স কমিউনিটি (নাইজেরিয়া), অ্যাম্বাসেডর- 'অ্যাসোসিয়েজিওন কালচারাল পার লা পেস এল উমানিতা' ( রোমানিয়া), অ্যাম্বাসেডর- 'ইন্টারন্যাশনাল পিস অ্যাম্বাসেডরস একাডেমি' র সদস্য(মিশর)। অ্যাম্বাসেডর- 'ইকরা ফাউন্ডেশন' (জেরুজালেম), 'গ্লোবাল অ্যাম্বাসেডরস অফ সাসটেইনেবিলিটি'র সদস্য ও সার্টিফাইড অফিসার (দুবাই), পিস অফ মেম্বার অফ 'ইন্টারন্যাশনাল একাডেমি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস' (মিশর), সদস্য- 'ফেদার অ্যান্ড এক্সটেন্ডার হিউম্যানিটি একাডেমি' ইউরোপ এবং তুরস্ক শাখা, সদস্য- গ্লোবাল ফ্রেন্ডস ক্লাব, অ্যাম্বাসেডর ফর ওয়ার্ল্ড পিস- ফাউন্ডেশন মারিয়া গ্লাডেজ, মেম্বার অফ ওয়ার্ল্ড স্পিরিচুয়াল হিউম্যানিটি অ্যান্ড পিস লিটেরারি অ্যাসোসিয়েশন, হিউম্যানিটেরিয়ান ইন্টারন্যাশনাল ফিলোসোফিকাল ম্যাগাজিন- এর এডমিন, ইন্টারন্যাশনাল ডিরেক্টর অফ ডিপ্লোম্যাটিক রিলেশনস অ্যান্ড মেম্বার অফ ওসার্টিভা সোশ্যাল মিডিয়া এডমিনিস্ট্রেটরস/ মডারেটরস কমিটি, অ্যান এজেন্সি অফ দ্যা সভ্রিন অনলাইন স্টেইট (নাইজেরিয়া), মেম্বার অফ ফারসালা একাডেমি ( গ্রীস), বার্সেলোনা ম্যাগাজিনের সদস্য (স্পেন), ভাইস প্রেসিডেন্ট অব কোরিয়ান অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড লিটেরেচার (দক্ষিণ কোরিয়া) ইত্যাদি।
০৯:৫৮ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার
কবিতা - ছন্দ
ছন্দ
মোঃ ইজাজ আহামেদ
সূর্যের আলোআঁধারি ডানায়
সন্ধ্যা দিনের বিদায় জানায়
বাতাসের ঢেউয়ে আজানের সুর ভাসে
ধীরে ধীরে অন্ধকার আসে
আকাশের হ্যালোজেন জ্বলে উঠে
আদিগন্তে জোছনার ফুল ফুটে
নিগূঢ় নিশির শেষে
রূপালী জোনাক হাসে
ভোরের তারা চোখ মেলে
সোনালী রোদ্দুরের ঢেউ খেলে
পাখির কলতানে পরিবেশ মুখরিত হয়ে উঠে
ব্যস্ত হতে নীরব শহর নীরব গ্রাম জেগে উঠে
ঝলমলে দিনে হঠাৎ কালো মেঘের আগমন ঘটে
বজ্রের সাথে অন্ধকার চাদর বিছায় আকাশের মাঠে
ঝড় বয়ে, মুষলধারে বৃষ্টি নামে
স্নান করে গাছ-মাটি বৃষ্টির ঘামে
মেঘ বিদায় জানায়
আকাশ বাতাস ঝলমলায়
০৯:১১ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার
কবিতা - মুগ্ধময় বসন্ত
মুগ্ধময় বসন্ত
মোঃ ইজাজ আহামেদ
শীত বিদায় জানিয়ে ফিরে যাচ্ছে ঋতুর কোলে,
বসন্ত ফিরে এসেছে আনন্দে দোলে দোলে।
মৃদুমন্দ বাতাস ফিসফিস করে বলে যাচ্ছে উৎসবের বার্তা,
নাতিশীতোষ্ণ আবহাওয়া নাচতে নাচতে বলছে সবুজের কথা।
কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ, আম মাথায় দিয়েছে ফুলের খোঁপা;
বসন্তের তরে অপেক্ষাময় কোকিলের কুহুতানে রয়েছে কৃপা।
বসন্তের জন্যে ফুলের সুগন্ধ মাখে বাতাস;
নীলাভ পোশাকে সাজে স্বচ্ছ আকাশ।
সোনালী রোদ হেসে উঠে শিমুলে পলাশে;
অপরূপ সৌন্দর্য ফুটে উঠে নির্মল পরিবেশে।
সবুজের শিহরণ জাগে মনে;
আনন্দের আগুন লাগে ফাগুনে।
রোমান্টিসিজমের কত ঢেউ উঠে!
কবির কলমে কত পঙক্তি ফুটে!
০৯:১০ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার
কবিতা - মুগ্ধময় বর্ষা
মুগ্ধময় বর্ষা
মোঃ ইজাজ আহামেদ
বর্ষারাণী এসেছে
বৃষ্টিতে ভিজে,
আকাশ মিশেছে
সবুজের মাঝে,
গাছেরা সেজেছে
সবুজের সাজে।
বর্ষারাণী এসেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে,
আকাশ মিশেছে সবুজের দিগন্তে,
মেঘ-রোদ্দুর উঁকি মারছে আকাশের জানালাতে,
মাঠেরা দেহ ঢেকেছে সবুজের বোরখাতে,
মনখারাপের নদী-দিঘী-পুকুরের মুখে ফুটেছে হাসির রেখা,
আকাশের দেশে ঘুরে বেড়াচ্ছে মেঘবালক-বালিকা,
স্বাগত জানাতে হাত মেলাচ্ছে পাহাড়েরা,
আনন্দ করছে পশুপাখি ও ছেলেরা।
বর্ষারাণী এসেছে
বৃষ্টিতে ভিজে,
বাতাস সেজেছে
সোঁদা গন্ধ মেখে।
বর্ষারাণী এসেছে
বৃষ্টিতে ভিজে;
পুকুর-বিল মাথা সাজিয়েছে
শাপলা গুঁজে।
কদম, জুঁই, রজনীগন্ধার ঘ্রাণ মেখে
বাতাস মুগ্ধ করেছে সকলকে।
০৯:০৮ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার
কবিতা - বিপন্ন
বিপন্ন
মোঃ ইজাজ আহামেদ
অন্ধকারের চাদরে আকাশ মুখ ঢাকে
দিন মনখারাপের আল্পনা আঁকে
ঝড় বয়ে, ঝরে অঝোরে বৃষ্টি
স্নান করে সতেজ হয় গাছ-মাটি
অধিবাসীরা ভিটেমাটি হারানোর ভয়ে কাঁপে
মনের আকাশে পুঞ্জীভূত মেঘ আতঙ্ক আঁকে
দুঃস্বপ্নরা চোখ রাঙায় স্বপ্নের আকাশে
জনগণ অধিকার হারায় নিজ দেশে
বিবেক পথ হারায়
স্বপ্নালু চোখ অসহায়
বিবেকহীন বজ্রপাতে
অস্তিত্বের জমি সংকটে
এক টুকরো জমির লড়াই
বেঁচে থাকার লড়াই
চিন্তা করো না, দ্রুত মেঘ যাবে সরে
স্নান করে দিন সতেজতায় উঠবে ভরে
০৮:৫৯ পিএম, ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার
POEM - PEACE ON EARTH HAS WORTH
PEACE ON EARTH HAS WORTH
Peace on the earth is always good to human kind
It is as true as this proverb, good mind good find
Wars have been devastating to the people and wealth
Wars have been making poor the nations on the earth
Wars have been producing artificial limbs for civilians
Wars have been seen as counter products of rebellions
War mongers always create rapid conflicts for war
But the peace keeping good people counter it at par
The beauty of humanity is hidden in peace and love
We don't want vultures, we want olive leaf and dove
Conflicts are inescapable but a war is not the solutions
We resolve them with peace, if we call us civilised nations
Remember that peace and harmony are essential for growth
We will never wage a war, come on we should take an oath
©️ Dr. Perwaiz Shaharyar
Editor, NCERT, New Delhi, India
*Collected from the poet by Md Ejaj Ahamed *
০৭:২৬ পিএম, ২৫ মে ২০২৬ সোমবার
POEM - HALF-MOON OF A BROKEN FATE
HALF-MOON OF A BROKEN FATE
Thi Lan Anh Tran
Aschaffenburg, Germany
On the full-moon night, moonlight fell beside the door,
A strange wind softly whispered your name once more.
You passed my gate with a fleeting smile,
And all my heart was lost within your eyes awhile.
Not for silver, nor for gilded grace,
But for the quiet beauty of your stance and face.
I thought our fragile love had just begun to bloom,
Who knew swift footsteps would lead us into gloom.
The dream still lingered on my lashes bright,
Yet you had vanished beyond the edge of sight.
Awakening, I learned what drifting means—
Longing turned to wind that wanders through my dreams.
If destiny was only mist and tide,
Why did time not let you stay beside?
I sit alone among these tangled sorrows deep,
The wine untouched—already gone, like sleep.
The flowers still wait upon the distant hill,
But you are far away… and the moon grows dim and still.
BIOGRAPHY:
Thi Lan Anh Tran was born and raised in Vietnam and has spent over 30 years studying, working, and living in Germany.
She holds a Master’s degree in Economics, specializing in Accounting, Finance, Taxation, and International Economic Relations. Her academic background has shaped a strong analytical mindset, a systematic approach, and a deep understanding of global economic processes.
For more than 20 years, she has worked professionally in the fields of finance, accounting, and taxation. She is the co-founder and managing director of OptiY GmbH in Estenfeld, Würzburg (Germany), a software company that develops products for the automotive industry and also provides software free of charge to several universities in Germany to support teaching activities.
In addition, she runs her own financial and tax office in Aschaffenburg (Germany), primarily serving small Vietnamese businesses.
Alongside her professional career, she bridges scientific thinking with literary creativity and is currently active as a contemporary poet. Living in a multicultural environment in Germany has nurtured her multi-layered artistic expression.
Her poetic style is characterized by delicate emotional expression and deep introspective exploration of the human inner world. For her, poetry is an inner voice reflecting states of mind, silence, longing, and the journey of self-discovery.
Her work explores themes such as the fragility of human emotions, inner strength and resilience, authentic expression of inner experiences, identity and self-discovery, and the contrast between silence and expression.
Living in Germany has broadened her perspective, allowing her to combine Eastern sensitivity with Western literary thinking. This fusion gives her poetry a universal resonance that can reach readers across diverse cultures.
She continues to develop her literary voice as a modern poet, focusing on profound, authentic, and reflective expressions of the human inner world.
*Collected from the poetess by poet Md Ejaj Ahamed *
১১:৫৫ এএম, ২৪ মে ২০২৬ রোববার
সিপিআইএম অরঙ্গাবাদ এরিয়া কমিটির স্মারকলিপি জমা
সিপিআইএম অরঙ্গাবাদ এরিয়া কমিটির স্মারকলিপি জমা
অরঙ্গাবাদ,২১ মে: ১৯৫০ সালের পশু হত্যা আইনের ১২ নং ধারাকে সম্মান জানিয়ে পূর্বের ন্যায় কুরবানি করতে দেওয়ার দাবি নিয়ে সুতী ২ বিডিও অফিস ও সুতী থানার আইসির কাছে স্মারকলিপি জমা দিলেন সিপিআইএম অরঙ্গাবাদ এরিয়া কমিটি। উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক সামিউল সেখ, এরিয়া কমিটির সদস্য অমল চৌধুরী, মইমুল হক,রোকিব সেখ , প্রনব রায়, ও সাহেব সেখ । এছাড়াও উপস্থিত ছিলেন সমীর ভট্টাচার্য, মানিক চৌধুরী ও মনিরুদ্দিন আহমেদ প্রমুখ।
১১:৩০ এএম, ২২ মে ২০২৬ শুক্রবার
কবিতা - মেহনতি মানুষদের মে দিবস
মেহনতি মানুষদের মে দিবস
মোঃ ইজাজ আহামেদ
শ্রমজীবী মানুষেরা স্মরণ করে ন্যায্য দাবির ইতিহাস
সেই দাবি পাহাড়ের মত অনড়
ওদের রক্তে সিক্ত রাজপথ
রক্তাক্ত ভূগোল
তবু ওরা এগিয়ে চলে
ওদের ঘামে সভ্যতার চাকা গড়িয়ে চলে
বুলেট বুকে আঁকে লাল আল্পনা
তবু ওরা হার মানতে জানে না
ওরা জানে অংক
ওরা তৈরি করে মানচিত্র
০৭:৫১ এএম, ২ মে ২০২৬ শনিবার
নতুন পয়গামের ঈদ সংখ্যা প্রকাশ ও সাহিত্য সভা
নতুন পয়গামের ঈদ সংখ্যা প্রকাশ ও সাহিত্য সভা
মোঃ ইজাজ আহামেদ
১২ এপ্রিল, কলকাতা: গতকাল ১১ এপ্রিল শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে নতুন পয়গাম দৈনিক পত্রিকার ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন ও সাহিত্যসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কবি ড. রতন ভট্টাচার্য মহাশয়(ভিজিটিং প্রফেসর- ভার্জিনিয়া ইউনিভার্সিটি, ইউএসএ), মাননীয় কবি ড. মনোরঞ্জন দাস মহাশয় ( অ্যাডভকেট - কলকাতা হাইকোর্ট), মাননীয় ঔপন্যাসিক ইসমাইল দরবেশ, কবি আলমগীর রহমান, কবি মোঃ মফিজুল ইসলাম, আবদুস সালাম, কবি মোঃ ইজাজ আহামেদ, কবি মুহা: আকমল হোসেন, কবি নূরুল হুদা, কবি আব্দুর রহমান, সাংবাদিক এবাদুল হক, কবি জিয়াউর রহমান, কবি আজিজুল হাকিম, কবি জুবায়ের হোসেন, কবি ফিরোজা বেগম, কবি আরাফা, পত্রিকার সম্পাদক মুদাসসির নিয়াজ ও মতিউল ইসলাম প্রমুখ ব্যক্তিগণ। এদিন উপস্থিত গুণীজনদের কন্ঠে কবিতা পাঠ ও বক্তব্যে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি। উপস্থিত ব্যক্তিদের মেমেন্টো ও মেডেল দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
১২:৩৪ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার
কবিতা - আসছে ভোট
আসছে ভোট
মহঃ আব্দুর রউফ
পাঁচ বছর পর রাজ্যে আবার
বিধানসভার আসছে ভোট,
ন্যায়ের শাসন আনতে হলে
ভোটদাতারা বাঁধো জোট।
ভোটের বাজার উঠবে জমে
আসবে যখন ভোটের ক্ষণ,
নেতা-নেত্রী ছুটবে পাড়ায়
নির্বাচকের বুঝতে মন।
ভোটের হাওয়া উঠবে তেতে
আসবে প্রার্থী জোড়হাতে,
প্রতিশ্রুতির বইবে জোয়ার
ঘুরবে সবাই দিনরাতে।
ইস্তাহারে প্রকাশ পাবে
জুটবে চাকরি অন্ন ঘর,
শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নে
থাকবে সুখে জীবনভর।
প্রলোভন নয়, শপথ করো
যোগ্য লোককেই দেব ভোট,
ভুলবো না আর কথার ছলে
ধরবো না কেউ হাতে নোট।
-------
রচনাকাল - ১২/০২/২০২৬
০৯:২০ এএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
কবিতা - এস আই আর
এস আই আর
মহঃ আব্দুর রউফ
এস আই আরে তঠস্থ সব
পশ্চিমবঙ্গ জুড়ে,
নথিপত্র জোগাড় করতে
হন্যে হয়ে ঘুরে।
ম্যাপিং পর্ব শেষ হলো যেই
আনম্যাপিং এর ফলে,
নোটিশ ধরায় ভোট কমিশন
শুনানি তার চলে।
লজিক্যাল ওই ডিসক্রিপেন্সির
নোটিশ এলো আবার,
রিভিশনের প্রক্রিয়াতেও
অস্বচ্ছতা হাজার।
স্বচ্ছতা নেই কোনো কাজে
ইললজিক্যাল সবে,
হোয়াটসঅ্যাপেতে নির্দেশ আসে
এ কোন্ বিধি ভবে!
আতঙ্কে লোক আত্মহত্যায়
মরছে অনেক প্রাণে,
চাইছে সবাই এস আই আর হোক
নিয়ম যেন মানে।
------
রচনাকাল - ১৬/০২/২০২৬
০৯:১৮ এএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
পুষ্প প্রভাত
০১:৪২ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
মিনু
০৮:৪৫ পিএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
বিমার টাকার লোভে বাবাকে খুন, ধৃত ছ’জন
০৬:৪৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও


































