কবিতা - উনুনে জ্বাল দিচ্ছে গ্রীষ্মের সূর্য
মোঃ ইজাজ আহামেদ
প্রকাশিত: ৪ জুন ২০২৬ ২১ ০৯ ২৩ আপডেট: ৪ জুন ২০২৬ ২১ ০৯ ২৩
উনুনে জ্বাল দিচ্ছে গ্রীষ্মের সূর্য
মোঃ ইজাজ আহামেদ
বসন্তের কোল থেকে নেমে এসেছে গ্রীষ্ম
বৈশাখের পথ ধরে হাঁটতে শুরু করেছে সে
উনুনে জ্বাল দিচ্ছে সূর্য
গড়গড় করে ফুটছে দুপুর
ক্রোধান্বিত দুপুরে শুয়ে আছে তৃষ্ণার্ত রাস্তা
কোলাহল শূন্য
স্কুল বন্ধ
যেন লকডাউন
গাছ মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে
পাখিরা লুকাচ্ছে গাছের ছাতার নিচে
পাখির কলকাকলি নেই
নিস্তব্ধ দুপুর
মেঘবালিকারা ডানা মেলে পাড়ি দিয়েছে
কোনো অজানা দেশে
পুড়ে যাচ্ছে মাটির চামড়া
পড়ছে ফোস্কা
আসছে উত্তপ্ত পোড়া গন্ধ
বাতাস ছাড়ছে উষ্ণ বিষাক্ত শ্বাস
জানালাগুলো তাকিয়ে আছে আকাশের দিকে
মোঃ ইজাজ আহামেদ
অরঙ্গাবাদ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত
পরিচিতি: মোঃ ইজাজ আহামেদ (Md Ejaj Ahamed) একজন আন্তর্জাতিক দ্বিভাষিক কবি, লেখক, সম্পাদক, সাংবাদিক, অনুবাদক, পিস অ্যাম্বাসেডর। তিনি মুর্শিদাবাদ জেলার অরঙ্গাবাদের মহেন্দ্রপুর নামক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৯০ সালের ২৬শে ফেব্রুয়ারি। তিনি পরিবারের ছয় ভাই বোনের মধ্যে বড়ো। পিতা-মোঃ সামসুদ্দিন বিশ্বাস যিনি কখনো স্কুলে যাননি কিন্তু গ্রামের কিছু শিক্ষিত ব্যাক্তিদের কাছে পড়া- লেখা শিখেছেন। মাতা-মতিয়ারা বিবি তিনি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েছেন। মোঃ ইজাজ আহামেদ-এর শিক্ষাগত যোগ্যতা- ইংরেজি অনার্স, ট্রিপল এম.এ, বি.এড, ডি. এল.এড। বর্তমানে তিনি পাব্লিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। ছোট থেকেই তিনি মেধাবী ছিলেন। স্কুলে পড়াকালীন ক্লাসে প্রায় প্রথম হতেন। মাধ্যমিকে সুতি থানা এলাকায় তিনি প্রথম হয়েছিলেন। ছোট থেকেই পারিবারিক আর্থিক প্রতিকূলতাকে হার মানিয়ে পড়ার পাশাপাশি লেখালেখি চালিয়ে যান। তাঁকে বিড়ি বেঁধে পড়াশুনা চালাতে হয়েছে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তিনি প্রথম কবিতা লেখেন। ডি.এন.সি কলেজে পড়াকালীন কলেজের 'অয়ন' পত্রিকায় প্রত্যেক বছর তাঁর বাংলা-ইংরেজি কবিতা ও প্রবন্ধ প্রকাশিত হত। তাঁর বাংলা-ইংরেজি কবিতা, প্রবন্ধ বিভিন্ন দেশের বিভিন্ন পত্রিকা, জার্নাল ও যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে (বাংলাদেশ, পাকিস্থান, সৌদি আরব, তাজিকিস্তান, তুরস্ক, চীন, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, রোমানিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, তিউনিশিয়া, মিশর, ইটালি, বেলজিয়াম, কসোভো, পোল্যান্ড, আলবেনিয়া, গ্রীস, জার্মানী, স্পেন, লেবানন, ইরাক, ইরান, জর্ডান, সুইডেন, কোস্টারিকা ইত্যাদি দেশ থেকে)। তাঁর কবিতা ২৭টি ভাষায় অনুবাদ হয়েছে - আরবী, চীনা, কোরীয়, তুর্কী, ইতালীয়, আলবেনীয়, তাজিক, পোলিশ, হিন্দী, উর্দু, রুশ, বসনিয়ান, কিরগিজ, ডাচ, জার্মান, পার্সি, ইন্দোনেশীয়, সার্বীয়, বুলগেরীয়, ফিলিপিনো, ফরাসি, স্প্যানিস, গ্রীক, ফিনিশ, সুইডিশ, নরওয়েজীয়, আজারবাইজানি। একটি আন্তর্জাতিক জার্নালে Discovery and the Golden peak of Improvement এবং একটি আন্তর্জাতিক মানের বইয়ে Exploring New Trends and Innovations in English Language and Literature নামক দুটি রিসার্চ পেপার প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থ 'স্বপ্ন তরী', 'বাংলা সাহিত্য ও সিনেমায় গোয়েন্দা চরিত্র', 'মনের পাণ্ডুলিপি', 'হৃদ-ক্যানভাস', 'অন্তরের কাব্যকথা', নির্বাচিত কবিতা মানবতা ও শান্তির জন্য', 'পড়ন্ত সন্ধ্যা', 'The Unspoken Words of the Blue Planet', 'সূর্যের ডানায় ভোর আসে নীল গ্রহে'। তিনি আন্তর্জাতিক 'স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা'র সম্পাদক, 'আন্তর্জাতিক সাহিত্য সুবর্ণ' পত্রিকার সম্পাদক মন্ডলীর একজন সদস্য ছিলেন, বর্তমানে উপদেষ্টা মন্ডলী হিসেবে আছেন এবং কাদেরী টাইমস পত্রিকার উত্তরবঙ্গ সম্পাদক ছিলেন। তিনি মাদার টেরেজা ফাউন্ডেশন- এর মুর্শিদাবাদ জেলার সভাপতি। তিনি ভারত ও বাংলাদেশের ফটো ও পরিচিতি সহ ১৯১ জন কবিদের কবিতার সংকলন 'কবিতার সাগর', ১৭১ জন কবির 'কবিতার অরণ্য' ও ৫০ জন কবির 'কবিতার আকাশ ' ৬২টি দেশের ১৪৭ জন আন্তর্জাতিক ইংরেজি কবিদের সংকলন 'আন্তর্জাতিক দ্বিভাষিক কাব্য' সম্পাদনা করেছেন; বইটি তিনি বাংলায় অনুবাদও করেছেন। এছাড়া তিনি বিভিন্ন খবরের কাগজে সাংবাদিকতা করেন। তিনি নতুন ধারার ইজাজীয় কবিতা (পনেরো পংক্তির কবিতা। পাঁচ পংক্তির তিনটি স্তবক। মিলবিন্যাস-রীতি হল - ক খ ক খ ক, ক খ ক খ ক, ক খ ক খ ক।) ও বিজ্ঞান কবিতা তৈরি করেছেন। তিনি কবিরত্ন, সহিত্যিকরত্ন, বঙ্গবন্ধু সন্মাননা, নূর মহম্মদ স্মৃতি সন্মাননা, স্বর্ণ পদক সহ অনেক পুরস্কার এবং বেশ কয়েকটি দেশের ইউনাইটেড নেশনস ও ইউনেস্কো স্বীকৃত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বিভিন্ন সন্মাননা ও সাম্মানিক ডক্টরেট পেয়েছেন। তিনি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন প্রদত্ত রাজা রামমোহন রায় স্মৃতি স্মারক সম্মান পেয়েছেন।
ইকরা ফাউন্ডেশন থেকে আইকন অফ পিস অ্যায়ার্ড, ইকরা ফাউন্ডেশন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক কবিতা সম্মেলন ২০২২- এ বাংলাদেশ বেস্ট অ্যায়ার্ড ২০২২, এশিয়ান প্রেস সাহিত্য সম্মান ২০২২', বিদ্যাসাগর স্মৃতি সম্মাননা, বাংলাদেশ থেকে ১৮ বছর পূর্তি কবি মিলনমেলা ও কবি জীবনানন্দ দাশ সাহিত্য সম্মাননা- ২০২২, নবকণ্ঠ সম্মাননা স্মারক, প্রতিভার উন্মেষ কবি সম্মাননা-২০২১, দৈনিক মানব বার্তা থেকে সম্মাননা, কাজাখস্থান থেকে ইন্টারন্যাশনাল লিটেরারি কম্পিটিশন 'লিটারারি এশিয়া - ২০২৩' সাম্মানিক ডিপ্লোমা পেয়েছেন, আল বাসাম ইউনিভার্সিটি অফ কালচার, আর্টস অ্যান্ড সায়েন্স থেকে সাম্মানিক ডিপ্লোমা, দ্যা প্যালেস অফ কালচার ইউনিভার্সিটি ফর সায়েন্সস লিটারেচার আর্টস অ্যান্ড ওয়ার্ল্ড পিস থেকে সাম্মানিক ডিপ্লোমা, আরবের ইন্টারন্যাশানাল রাইটার্স ইউনিয়ন ও এলিট ম্যাগাজিন থেকে সম্মাননা, ইরাকের আল ম্যাশ্রেক থেকে সম্মাননা, মিশরের দ্যা ইজিপশিয়ান ইন্টারন্যশনাল অর্গানাইজেশন অফ অ্যাম্বাসেডরস ফর পিস অ্যান্ড হিউম্যান সায়েন্সেস থেকে কয়েকটি সম্মাননা, মরোক্কোর ইন্টারন্যশনাল একাডেমি অফ কালচারস থেকে সম্মাননা, নাইজেরিয়ার জেনেসিস ওয়ার্ল্ড রাইটার্স কমিউনিটি থেকে সম্মাননা, কলম্বোর ইনস্টিটিউট কালচারাল কলম্বিয়ানো থেকে সম্মাননা, ওয়ার্ল্ড লিটেরারি ফোরাম ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস থেকে সম্মাননা, আলজেরিয়ার 'লাজার ইন্টারন্যাশনাল জার্নাল অফ আর্টস্ অ্যান্ড পিস' থেকে সম্মাননা, কলম্বোর ইনস্টিটিউট অব কলোমোবিয়ানা থেকে সম্মাননা, রোমানিয়ার ওয়ার্ল্ড লিটেরারি আর্ট ইম্প্রেশন আয়োজিত ইউনিভার্সাল পোয়েট্রি কাপ ২০২৩ -এ দ্বিতীয় স্থান অধিকার করেছেন, চীন থেকে ইন্টারন্যাশনাল বেস্ট পোয়েট্ অফ দ্য ইয়ার ২০২৪ হয়েছেন। মিশরের আলরোয়াদ নিউজ থেকে বিশ্বের ১০০ শিল্পীদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি হয়েছেন। স্পেনের বার্সেলোনা লিটারারি ম্যাগাজিন কর্তৃক ২০২৫ সালের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তিনি নির্বাচিত হয়েছেন। 'দ্য জামাহার ওয়ার্ল্ড নিউজ' থেকে তিনি 'ইন্টারন্যাশনাল পেন অফ কনসায়েন্স অ্যাওয়ার্ড-২০২৫' লাভ করেছেন। 'এশিয়ান প্রেয়ার অ্যান্ড হিলিং স্টেশন ইন্ডিয়া' থেকে তিনি 'গ্লোবাল এক্সিলেন্স অ্যান্ড ইন্সপিরেশন অ্যাওয়ার্ড' অর্জন করেছেন। এছাড়া 'আরব কনফারেন্স' সংবাদপত্র থেকে তিনি একটি সনদপত্র পেয়েছেন।
তিনি তিউনিশিয়া, রাশিয়া, তাজিকিস্তান ইত্যাদি বিভিন্ন দেশ থেকে আরও সান্মানিক ডিপ্লোমা সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।
তিনি যেসকল সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের পদ লাভ করেছেন (পদবীসহ) : সম্পাদক- স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা, উত্তরবঙ্গ সম্পাদক - কাদেরী টাইমস, উপদেষ্টা - 'আন্তর্জাতিক সাহিত্য সুবর্ণ' পত্রিকা, অর্থ বিষয়ক সম্পাদক- জয় বাংলা সাহিত্য পরিষদ (বাংলাদেশ)।
প্রেসিডেন্ট, মুর্শিদাবাদ জেলা - মাদার টেরেজা ফাউন্ডেশন, এডমিন - পুষ্পপ্রভাত নিউজ পোর্টাল,
মডারেটর-লন্ডন পোয়েটস্ ক্লাব( ইংল্যান্ড), মডারেটর ও অ্যাম্বাসেডর - ইন্টারন্যাশনাল লিটারেসি স্টাডি( বাংলাদেশ), অ্যাম্বাসেডর- জেনিসিস ওয়ার্ল্ড রাইটার্স কমিউনিটি (নাইজেরিয়া), অ্যাম্বাসেডর- 'অ্যাসোসিয়েজিওন কালচারাল পার লা পেস এল উমানিতা' ( রোমানিয়া), অ্যাম্বাসেডর- 'ইন্টারন্যাশনাল পিস অ্যাম্বাসেডরস একাডেমি' র সদস্য(মিশর)। অ্যাম্বাসেডর- 'ইকরা ফাউন্ডেশন' (জেরুজালেম), 'গ্লোবাল অ্যাম্বাসেডরস অফ সাসটেইনেবিলিটি'র সদস্য ও সার্টিফাইড অফিসার (দুবাই), পিস অফ মেম্বার অফ 'ইন্টারন্যাশনাল একাডেমি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস' (মিশর), সদস্য- 'ফেদার অ্যান্ড এক্সটেন্ডার হিউম্যানিটি একাডেমি' ইউরোপ এবং তুরস্ক শাখা, সদস্য- গ্লোবাল ফ্রেন্ডস ক্লাব, অ্যাম্বাসেডর ফর ওয়ার্ল্ড পিস- ফাউন্ডেশন মারিয়া গ্লাডেজ, মেম্বার অফ ওয়ার্ল্ড স্পিরিচুয়াল হিউম্যানিটি অ্যান্ড পিস লিটেরারি অ্যাসোসিয়েশন, হিউম্যানিটেরিয়ান ইন্টারন্যাশনাল ফিলোসোফিকাল ম্যাগাজিন- এর এডমিন, ইন্টারন্যাশনাল ডিরেক্টর অফ ডিপ্লোম্যাটিক রিলেশনস অ্যান্ড মেম্বার অফ ওসার্টিভা সোশ্যাল মিডিয়া এডমিনিস্ট্রেটরস/ মডারেটরস কমিটি, অ্যান এজেন্সি অফ দ্যা সভ্রিন অনলাইন স্টেইট (নাইজেরিয়া), মেম্বার অফ ফারসালা একাডেমি ( গ্রীস), বার্সেলোনা ম্যাগাজিনের সদস্য (স্পেন), ভাইস প্রেসিডেন্ট অব কোরিয়ান অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড লিটেরেচার (দক্ষিণ কোরিয়া) ইত্যাদি।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- Poem - Oak Leaf
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি
