ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ২৮ অক্টোবর ২০২৬   কার্তিক ১৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের

সফিকুল ইসলাম

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬ ১১ ১১ ১৮   আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১১ ১১ ১৮

সামশেরগঞ্জ,মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সুজিত মণ্ডল খুনকাণ্ডে মঙ্গলবার বড়সড় মোড়। এই মামলায় অভিযুক্ত সামাউন শেখের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয় পড়ে এলাকায় মঙ্গলবার বৈকালে। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে সামশেরগঞ্জের ডাকবাংলা এলাকায় নিয়ে গিয়েছিলেন CID আধিকারিকরা। সেই সময় পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে সামাউন বলে অভিযোগ। এরপরই গুলি চলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তবে ঠিক কী পরিস্থিতিতে গুলি চলেছিল, তা নিয়ে এখনও পর্যন্ত CID বা পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি।

চলতি বছরের আগস্ট মাসের শেষ দিকে সামশেরগঞ্জের বাসিন্দা সুজিত মণ্ডল নিখোঁজ হয়ে যান। এরপর তদন্তের অগ্রগতির সঙ্গে সামনে আসে নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ। অভিযোগ ওঠে, সুজিতকে খুন করার পর তাঁর দেহ টুকরো টুকরো করে ফিডার ক্যানেলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তাঁর দেহের কিছু অংশ উদ্ধার হওয়ার পর থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

ঘটনার তদন্তভার হাতে নিয়ে তদন্ত শুরু করে CID। এই হত্যাকাণ্ডের পর পুলিশ প্রশাসনের অন্দরেও একাধিক পদক্ষেপ করা হয়। তৎকালীন সামশেরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এবং ধুলিয়ান টাউন ফাঁড়ির ইনচার্জকে সাসপেন্ড করা হয়। পাশাপাশি, ফারাক্কার তৎকালীন SDPO শেখ শামসুদ্দিন এবং সামশেরগঞ্জ থানার তৎকালীন IC সুব্রত ঘোষকে বদলি করা হয়। পরবর্তীতে সামশেরগঞ্জ থানার নতুন IC হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কুনাল কান্তি দাস।

তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে CID আধিকারিকরা অভিযুক্ত সামাউন শেখকে ডাকবাংলা এলাকায় নিয়ে যান। ওই এলাকাতেই সুজিতকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। ঘটনার পুনর্নির্মাণ চলাকালীন অভিযুক্ত পালানোর চেষ্টা করে বলে সূত্রের দাবি। সেই সময়ই গুলি চালানোর ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় সামাউনকে দ্রুত অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

 

এই ঘটনার পর ডাকবাংলা এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। তবে অভিযুক্ত ঠিক কীভাবে পালানোর চেষ্টা করেছিল, কোন পরিস্থিতিতে গুলি চালানো হয়েছিল এবং পুরো ঘটনায় কী কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর