আম গাছের প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
হক নাসরিন বানু
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯ ১৬ ০৪ ১৪ আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ১৬ ০৪ ১৪
ঘন জঙ্গলে আম গাছে রহস্যজনক অবস্থায় প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে
বৃহস্পতিবার সকালে মালদা ইংরেজবাজার থানার নিমাসরাই-এর রেলের ডিজেল সেট সংলগ্ন এলাকায় ।প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের কাছ থেকে তাদের পরিচয় পত্র উদ্ধার করেছে পুলিশ । উদ্ধার হয়েছে একটি ট্রেনের টিকিটও। মৃতদের কাছে পড়ে থাকা বই ও ব্যাগ পত্র দেখে মনে করা হয়েছে তারা ছাত্রছাত্রী। তবে কোন ক্লাসে বা কোন কোন স্কুল বা কলেজে তারা পড়েন । সে ব্যাপারে পরিষ্কার করে জানতে পারি নি তদন্তকারী পুলিশ অফিসারেরা। কিন্তু মৃতদেহ যে অবস্থায় ছিল তাতে আত্মহত্যা না খুন তা নিয়েও সন্দেহ বাড়িয়েছে তদন্তকারী পুলিশ অফিসারদের। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। পূলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক ও যুবতির নাম টিনা ঘোষ (১৮) এবং প্রকাশ হাজরা (১৯)। উদ্ধার হওয়া পরিচয় পত্র এবং খাতায় লেখা একটি কাগজ দেখে পুলিশ জানতে পেরেছে মৃত ওই দুইজনের বাড়ি বর্ধমান জেলার মন্তেশ্বর থানার কুসুমগ্রামে। তবে তারা বর্ধমান থেকে মালদায় কি কারণে এলো এবং এখানে এসে আত্মহত্যা কেন করতে গেল তা নিয়েও পুলিশকে ভাবিয়ে তুলেছে।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মৃতদেহ দুটি একসঙ্গে গলায় কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় একটি আম গাছের ডালে ঝুলিয়ে। যদিও মৃতদেহের দুজনেরই পা মাটির সঙ্গে কিছুটা স্পর্শ করেছিল। মৃতদেহের পাশ থেকে একটি খাতা উদ্ধার হয়েছে। যে খাতায় লেখা রয়েছে তাদের বাড়ির ঠিকানা এবং একটি মোবাইল নম্বর । তাতে উল্লেখ করা হয়েছে দুজনের দেহ যেন তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় । এছাড়াও ওই মৃতদেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে ঠান্ডা পানীয়ের দুটি প্যাকেট । তবে এরা যে প্রেমিক যুগল তা প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে। তবে এত ঘন জঙ্গলের মধ্যে কি কারণে তারা এল। কীভাবেই বা এই জায়গাটিকে তাঁরা বেছে নিল সেই প্রশ্ন তদন্তকারী অফিসারদের কাছে ঘুরপাক খাচ্ছে।প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, এদিন সকালে ডিজেলসেড এলাকার জঙ্গলের রাস্তা দিয়ে কাজে যাচ্ছিলেন । সেই সময় আম গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই দুই যুবক-যুবতীকে দেখতে পান। এরপর এই এলাকায় শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে । স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, হয়তো দুষ্কৃতীরা এদের লুটপাটের উদ্দেশ্যে এবং ধর্ষণ করার পরে খুন করে থাকতে পারে । পরে হয়তো শ্বাসরোধ করে মারার পর তাদের গাছে ঝুলিয়ে দেওয়া হতে পারে।
যদিও স্থানীয় বাসিন্দাদের এমন দাবি মানতে নারাজ তদন্তকারী পুলিশ অফিসারেরা। সবটাই ময়না তদন্তের রিপোর্ট পরই বলা যাবে বলে জানিয়েছেন ইংরেজবাজার থানার পুলিশ।
তবে পুলিশের অনুমান, এরা সম্পর্কে প্রেমিক -প্রেমিকা। হয়তো বাড়ি থেকে তাদের সম্পর্ক মেনে নেওয়া না কারণে জেলার বাইরে এসে ফাঁকা জায়গা দেখেই তারা আত্মঘাতী হয়েছে।
তদন্তকারী পুলিশের এক কর্তা জানিয়েছেন, ওই প্রেমিক যুগল বর্ধমান থেকে মালদা এত দূরে এসে কেন আত্মহত্যা করতে গেল। যে মোবাইল নম্বরটি উদ্ধার হয়েছে। সেটি মৃত প্রকাশ হাজরার বাড়ির নম্বর। সেখানে ফোন করে ঘটনার সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। এই জোড়া মৃত্যুর কারণে নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে। ওই যুবতীর সাথে কোনো খারাপ কাজ হয়েছে কিনা তা ময়না তদন্তের রিপোর্টের পরই জানা যাবে । তবে যেভাবে দুইজন গাছে ঝুলছিল তা থেকেই এই মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ অনেকটাই বাড়িয়েছে। ইংরেজবাজার থানার আইসি শান্তনু মৈত্র জানিয়েছেন, নিমাসরাই-এর ডিজেল সেডে সংলগ্ন এলাকায় এক যুবক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতদের বাড়ির লোকেরা বর্ধমান থেকে রওনা দিয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তদন্ত শুরু করা হয়েছে । পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
- হেমতাবাদে নাবালিকার ঝুলন্ত মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য
- মাধ্যমিকে কালিয়াচক আবাসিক মিশনের উল্লেখ যোগ্য সাফল্য
- চৈত্রের বৃষ্টিতে ভিজল মালদা শহর বাঁশি
- বগুড়ায় বন্দুকযুদ্ধে জেএমবির আমির নিহত
- NTPC Farakka Launches GEM-2025 to Empower 120 Girls from Bengal and Jharkhand
- ফের সংঘর্ষ জোড়া মাছের গাড়ির, আহত এক বাইক আরোহী। রিপোর্ট - শ্রী
- দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক স্তরে ফের রদবদল
- তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ স্কুলের বাগানে, শিক্ষক পলাতক
- আম গাছের প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
- বীরভূমের বিভিন্ন বিদ্যালয়ে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস পাল
- সন্ধ্যা নামতেই রাস্তার ধারে বসে মদ ও ব্রাউন সুগারের আসর
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সাধারন কামরা থেকে অপহরণ
- NTPC Farakka announces the opening of its "Netaji Setu"
- বাড়িতে বিষধর সাপের উৎপাতে অস্থির মানুষ
