ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ১৪ অক্টোবর ২০২৬   আশ্বিন ২৯ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ০৯ ০৯ ৫৩   আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ০৯ ০৯ ৫৩

পুষ্প প্রভাত :সামশেরগঞ্জ :মোহাঃ মাসুদ আলি

 

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারবারের পর্দাফাঁস করল পুলিশ। এই ঘটনায় ধৃত সেলিম শেখকে মঙ্গলবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ মালঞ্চা এলাকায় অভিযান চালায়। সেই অভিযানে সেলিম শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে হলুদ গুঁড়ো তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে।অভিযানে ৫০ কেজি ওজনের ৫৪ বস্তা ধানের গুঁড়ো, ৫০ কেজি ওজনের চার বস্তা হলুদ এবং ৫০ কেজি ওজনের এক বস্তা হলুদ রং উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হওয়া সামগ্রী ভেজাল হলুদ তৈরির কাজে ব্যবহার করা হতো কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।সোমবার সামসেরগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করে এই অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশের আধিকারিকরা। উপস্থিত ছিলেন ফারাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং, সামসেরগঞ্জ থানার আইসি কুনাল কান্তি দাস-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে এই কারবারের সঙ্গে আর কারা জড়িত, উদ্ধার হওয়া সামগ্রী কোথায় সরবরাহ করা হতো এবং এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে চাইছে পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে এই কারবার সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর