ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬   আশ্বিন ২৯ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও

খগেন্দ্রনাথ অধিকারী

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ১৯ ০৭ ৫৪   আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ১৯ ০৭ ৫৪

ঘৃণার আগুন নিভিয়ে দাও  মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও

খগেন্দ্রনাথ অধিকারী 
______________________


সত্য মিথ্যা জানি না, তবে ঘটনা হলো এই যে বাজারে এখন জোর প্রচার চলছে এবং চলেছে (একটি হোয়াটস অ্যাপ গ্রুপে এটি "বিজ্ঞপ্তি" বলে বার হয়েছে এবং সেটি আমি সংরক্ষিত‌ রেখেছি,)যে পশ্চিমবঙ্গের সরকার নাকি  বিদ্যালয়, মহাবিদ্যালয়, ও বিশ্ববিদ্যালয় স্তরেএক প্রবন্ধ প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন ‌।বিষয় হলো ১৯৪৬ সালের দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ।এ দেশের এবং এই রাজ্যের সকল ধর্মনিরপেক্ষ মানুষ হিন্দু মুসলিম নির্বেশেষে জানেন যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং তার উঢ্ছিষ্ট ভোগী এদেশের হিন্দু, মুসলিম, ও তথাকথিত অনুন্নত সম্প্রদায়ের কলঙ্ক, কিছু দালালরা যখন অশোক, আকবর ,দারা শিকো, বিবেকানন্দ ,জ্যোতিরাও ফুলে, সাবিত্রী বাই ফুলে, ফাতেমা শেখ, ওসমান শেখ, রবীন্দ্রনাথ, গান্ধীজি, মৌলানা আবুল কালাম আজাদ ,ডক্টর রাধা কৃষ্ণান, ভি ভি গিরি , সোমনাথ লাহিড়ী , পি সি যোশী, আব্দুল হালিম, রেজ্জাক খাঁ দের ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী তথা জাতপাত বিরোধী ও ধর্মীয় বিভাজন বিরোধী রাজনীতিকে পরাস্ত করতে পারলোনা, তখন তারা  যৌথভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ছক কষে, এবং সেই ছক  অনুযায়ী ব্রিটিশ বিরোধী সংগ্রামের শীর্ষ পীঠস্থান বাংলাকে বেছে নেয়। ১৯৪৬ সালের দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হলো তারই ফসল। 
আশি বছর আগের সেই ঘটনাকে খুঁচিয়ে তুলে কিছু লোক রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছে। একজন সচেতন প্রবীণ ধর্ম নিরপেক্ষ মানুষ হিসেবে বলতে চাই যে ,যদি পশ্চিমবঙ্গ সরকার সত্য সত্যই এইরকম বিজ্ঞপ্তি জারি করে থাকেন ,তাহলে সেটা হবে এই রাজ্য ও গোটা দেশের পক্ষে খুবই দুর্ভাগ্যজনক ও আত্মঘাতী। সেই কুৎসিত তম নারকীয় ঘটনা খুঁচিয়ে তোলার অপচেষ্টা করলে একমাত্র ভারতের কমিউনিস্ট পার্টি ও জাতীয় কংগ্রেসের গান্ধী অনুগামী নেতৃত্ব ছাড়া অর্থাৎ কমরেড সোমনাথ লাহিড়ী, কমরেড আব্দুল হালিম , কমরেড রেজ্জাক খাঁ প্রমুখ কমরেডরা এবং মহাত্মা গান্ধী ও তাঁর একান্ত অনুগামী মৌলানা আবুল কালাম আজাদ ,ডক্টর রাধাকৃষ্ণাণ ,ভি ভি গিরি, প্রমুখরা ছাড়া সমকালীন আর কোন অবাম  দলের নেতারা এই দাঙ্গা বাধানোর দায় থেকে রেহাই পাবেন না। কোন্ কোন্ হিন্দু মৌলবাদী ,কোন্ কোন্ মুসলিম মৌলবাদী, কোন্ কোন্ হরিজন মৌলবাদী নেতা এই দাঙ্গার ছক প্রণয়ন ও রূপায়নে হাত দিয়েছিলেন তার সব প্রমাণ ইতিহাসে আছে। কোন্ ভারতীয় আইনজীবী ব্যক্তিত্ব ১৯৪২সালের ২২শে জুলাই থেকে ১৯৪৬সালের ২০শে অক্টোবর পর্যন্ত অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের আগে থেকে ১৯৪৬ সালের কোলকাতা দাঙ্গার পর পর্যন্ত ভারতের গভর্নর জেনারেলের কাউন্সিল সভ্য অর্থাৎ শ্রমমন্ত্রী ছিলেন (The Great Calcutta Killing হয়১৬ থেকে ১৯শে আগস্ট ,) এবং এই দাঙ্গার ব্লু প্রিন্ট রচনায় ও রূপায়ণে ভূমিকা নিয়ে ছিলেন,হিন্দু মৌলবাদী, মুসলিম মৌলবাদী ,বিভিন্ন সংগঠনের ও দলের 
নেতাদের ভূমিকা কি ছিল,"পাঁঠা "বিশেষণে তৎকালীন কোলকাতার বউবাজার সহ গোটা কোলকাতায় পরিচিত এক মুখার্জি কসাই ও তার দলবল হিন্দু মৌলবাদীদের‌ মদতে কত অসহায় মানুষকে মুসলিম হবার‌ অপরাধে কেটে টুকরো টুকরো করে ছিল, এর পাশাপাশি খোদ‌ লালবাজারে বসে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী তথা মুসলিম লীগ নেতা "শহীদ" সুরাবর্দি হিন্দু সম্প্রদায়ের কত মানুষকে ঠাণ্ডা মাথায় খুন করিয়ে ছিলেন, আবার এই নারকীয় হত্যা লীলার মাঝে নিজেদের জীবনের দিকে পরোয়া না করে লাল ঝাণ্ডা হাতে নিয়ে কমরেড সোমনাথ লাহিড়ী ও কমরেড আব্দুল হালিমের নেতৃত্বে কোলকাতা শহরের ট্রাম শ্রমিকরা কোলকাতা শহরের কত মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে বাঁচিয়ে ছিলেন ,সেসব তথ্য অনেকের কাছেই রয়েছে , রয়েছে ইতিহাসের পৃষ্ঠাতে কোলকাতার বেলেঘাটা সহ গোটা শহরে হিন্দু-মুসলিম বাছবিচার না‌করে বিপন্ন মানুষের কাছে গান্ধীজি ও তাঁর অনুগামীদের শান্তি মৈত্রী ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে যাবার কথা।সেসব প্রকাশ করলে জাতীয় কংগ্রেসের গান্ধীজি ও গান্ধী অনুগামী  নেতৃবৃন্দ ছাড়া এবং ভারতের কমিউনিস্ট পার্টির উল্লিখিত কমরেড সোমনাথ লাহিড়ী, কমরেড আব্দুল হালিম ,কমরেড রেজ্জাক খাঁ ,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রমুখ ছাড়া, অন্যদের পক্ষে বা তাদের অনুগামীদের পক্ষে মোটেও তা সুখকর হবে না, বরং জটিলতা তাতে আরো বাড়বে। 
সুতরাং উল্লেখিত প্রবন্ধ প্রতিযোগিতার  বিজ্ঞপ্তি সঠিক হলে সরকার তা অবিলম্বে প্রত্যাহার করুন। আর মিথ্যা হলে সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। ঘৃণার দাবানল না ছড়িয়ে,বিভিন্ন ধর্মের ও জাতির মানুষদের মধ্যে সম্প্রীতির প্রদীপ জ্বেলে দিন, বাংলা তথা গোটা ভারতে শান্তি ও সম্প্রীতির স্বার্থে এটা করা জরুরী। এটা করা জরুরি ভারত -পাকিস্থান-বাংলাদেশ সহ এই উপমহাদেশে ইতিবাচক শান্তির বাতাবরণ সুনিশ্চিত করার স্বার্থে। জাতপাত বাদ ও ধর্মীয় মতান্ধতাবাদের বিষ বুকের মধ্যে পুষে রেখে একজন উলেমা হওয়া যায়, একজন যাজক হওয়া যায়, একজন পুরোহিত হওয়া যায়, কিন্তু একজন শাসক 
হওয়া যায় না। এটা একটা সরকারের কর্তাব্যক্তিরা যেন কঠোরভাবে মেনে চলেন। এটাই সময়ের দাবি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর