সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
মোহঃ নাজিম আক্তার
প্রকাশিত: ৩০ মে ২০১৯ ১৩ ০১ ৪৫ আপডেট: ৩০ মে ২০১৯ ১৩ ০১ ৪৫
হরিশ্চন্দ্রপুর
বাড়ির নিকটেই তুলসীহাটা বাস স্ট্যান্ডে ফলের দোকান ।সেই দোকানের উপর নির্ভর করেই একান্নবর্তী পরিবারে নয় জনের পেট চলে ।এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এমন এক ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারের ছেলে 443 নম্বর পেয়ে সকলের নজর কেড়েছে ।তার নাম সাবির আলি।চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখলেও পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে দুশ্চিন্তায় পড়েছে সাবির ।তাই তিনি ও তার বাবা মা এখন সরকারি সাহায্যের দিকে তাকিয়ে আছেন ।
হরিশ্চন্দ্রপুর - ১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির ভবানীপুর গ্রামের বাসিন্দা সেখ সলেমান ক্ষুদ্র ব্যবসায়ী ।তিনি তুলসীহাটা বাস স্ট্যান্ডে ফলের দোকান চালান ।তার স্ত্রী সঞ্জিমা বিবি গৃহবধূ ।এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে। সাবির ছোট ।তিনি উচ্চ মাধ্যমিকে 443 নম্বর পাওয়ার খবর প্রকাশ হতেই অখ্যাত ভবানীপুর গ্রামের নাম এখন লোকের মুখে মুখে ঘুরছে ।সেই পরিবারে এখন প্রতিবেশি, আত্মীয় স্বজন ও রাজনৈতিক নেতাদের ভীড় ।দীর্ঘদিন আগে তৈরি দোতলা বাড়ির একটি ঘরে বসে পড়তেন ।পড়াশোনার ফাঁকে দোকানে বসে বাবাকেও সহযোগিতা করেন ।ছেলের মেধাশক্তি ও পড়ার প্রতি অতি আগ্রহ দেখে বাবা সেখ সলেমান তুলসীহাটা হাই স্কুল থেকে ছাড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনা আলামীন মিশনের সূর্য পুর শাখার চক পাঁচ ঘড়া সীতানাথ হাই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করেন।
সাবির বলেন, ‘ উচ্চ মাধ্যমিকে আমার কোন গৃহশিক্ষক ছিল না ।স্কুলের শিক্ষকদের সহযোগিতায় রাত জেগে জেগে পড়াশোনা করে এই সাফল্য পেয়েছি ।এখন চিকিৎসক হয়ে সমাজসেবা করতে চাই।কিন্তু ডাক্তারি পড়তে গেলে প্রচুর খরচ ।তা কিভাবে জোগাড় করব তা ভাবতে পারছি না ।তাই উচ্চ শিক্ষা কি নিয়ে পড়ব তা এখনও ঠিক করতে পারিনি ।
স্ত্রী ও এক ছেলে ও এক মেয়ে ছাড়াও সেখ সলেমানের সংসারে আরও পাঁচ জন রয়েছে । তার বাবার আমলেই এই বাড়ি তৈরি ।সলেমানবাবু বলেন, দুই ছেলে মেয়ে পড়াশোনার খরচ জোগাড় করতেই হিমশিম খেতে হয় ।এত দিন পর্যন্ত কোনও রকমে ছেলের পড়াশোনার খরচ জোগাড় করেছি।এখন ছেলের স্বল্প কীভাবে পূরন করব তা ভাবতে পারছি না ।এজন্য সরকারের কাছে অর্থ সহযোগিতা চেয়েছি ।সঞ্জিমা বিবি বলেন, আমি ও আমার স্বামী দু'জনের কেউই তেমন পড়াশোনা করিনি ।তাই সাবিরের পড়াশোনার উপর নজর দিতে পারিনি ।সাবির নিজের চেষ্টায় এবং শিক্ষকদের সহযোগিতায় এই সাফল্য পেয়েছে ।এতে আমরা গর্বিত ।সলেমানবাবু ও তার স্ত্রী মিতালী দেবী দু'জনেই বলেন, এখন রাজ্য সরকার পাশে দাড়ালে ভালো হয় ।তবে যে ভাবেই হোক ছেলের স্বপ্ন পূরণ করবই।সঞ্জিমা বিবি বলেন,ছেলের উচ্চ শিক্ষার জন্য সরকারের কাছে সহযোগিতা চেয়ে আবেদন করব ।
আলামীন মিশনে ষষ্ঠ শ্রেণি থেকেই পড়তেন সাবির ।মাধ্যমিকে তিনি স্টার পাওয়ার পর বিজ্ঞান বিভাগে ভর্তি হন ।উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষায় 88. 6 শতাংশ নম্বর পেয়েছিলেন। এবার তিনি 443 নম্বর পেয়েছে ।বাংলায় 80 , ইংরেজিতে 88, রসায়ন বিদ্যায় 66, অঙ্কে 91, পদার্থ বিদ্যায় 84 ,জীববিদ্যায় 86 পেয়েছেন ।
পড়াশোনার বাইরে তিনি ক্রিকেট খেলতে ও গোয়েন্দা কাহিনী পড়তে ভালোবাসেন।তার প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ।তিনি বলেন, বন্ধুদের মতো আমার কাছে স্মার্ট ফোন নেই । তাই পড়াশোনার প্রয়োজনে মিশনে শিক্ষকদের ও বাড়িতে বাবার ফোন ব্যবহার করতাম ।মিশনের প্রধান শিক্ষক বলেন ওর পরিবারের অবস্থা জানি ।উচ্চ শিক্ষায় ওকে আমরা সবরকম সহযোগিতা করব ।
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
