ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ১১ ১১ ৫৯ আপডেট: ২০ জুলাই ২০২৬ ১১ ১১ ৫৯
সফিকুল ইসলাম,ফরাক্কা:মুর্শিদাবাদের ফারাক্কা থানার মহেশপুর এলাকায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।
অভিযোগ, শনিবার সকাল প্রায় ৭টা নাগাদ মহেশপুরের আবুল মোড় এলাকায় টিউশন পড়তে যাওয়ার পথে ওই ছাত্রীকে জোরপূর্বক একটি ম্যাজিক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পরিবারের দাবি, উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দিয়ে ছাত্রীটি অভিযুক্তদের কবল থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়।
অভিযোগ অনুযায়ী, পরে ফারাক্কার আমতলা এলাকায় গাড়ি থেকে নেমে একটি বাড়িতে আশ্রয় নেয় সে। সেখান থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন।
এই ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে নির্যাতিত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন মহেশপুর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আব্দুল বারিক, পঞ্চায়েত সদস্য অসীম (মিঠু) এবং স্থানীয় শিক্ষক মেহেবুব হোসেন রুবেল। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অপহরণের শিকার সপ্তম শ্রেণির ছাত্রী আসমা খাতুন জানান, শনিবার সকালে টিউশন পড়তে বাড়ি থেকে বের হওয়ার পর হঠাৎ একটি চার চাকার ম্যাজিক গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। গাড়িতে থাকা ব্যক্তিরা তাকে বলেন, “তোমার স্যারের কাছে পৌঁছে দেব, গাড়িতে ওঠো।” এতে তার সন্দেহ হলে সে স্যারের নাম ও পরিচয় জানতে চায়। সেই নিয়ে কথাকাটাকাটি শুরু হতেই অভিযোগ, তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়া হয়।
আসমার দাবি, গাড়িটির চারদিকে কাঁচ লাগানো থাকায় বাইরে থেকে কেউ কিছু বুঝতে পারেননি। তিনি চিৎকার-চেঁচামেচি করলেও কোনো সাহায্য পাননি। অভিযোগ, তার বই-খাতা জলে ফেলে দিয়ে গাড়িটি ফারাক্কার আমতলা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে গাড়িচালক পানি আনতে গাড়ি থেকে নামলে উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে আসমা পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকেই পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।
এরপর ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- আতঙ্কের শেষ! ধুলিয়ানে হামলাকারী পাগল হনুমানকে ধরল বনদপ্তর
- স্থায়ী ভাঙন রোধের দাবিতে নুর আলমের জোরালো দাবি, সামশেরগঞ্জে সরেজমিনে প্রধান সচিব
- নুর আলমের আবেদনে সামশেরগঞ্জে প্রিন্সিপাল সেক্রেটারি
- জল নূপুর
- পঙ্খীরাজের পৃষ্ঠে চেপে
- বাবা, তুমি আজও আমাদের আলো
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
