সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
পুষ্প প্রভাত ডেস্ক
প্রকাশিত: ৮ আগস্ট ২০২৬ ১১ ১১ ০০ আপডেট: ৮ আগস্ট ২০২৬ ১১ ১১ ০০
সফিকুল ইসলাম,সুতি:মুর্শিদাবাদের suti এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনায় বড়সড় সাফল্য পেল Jangipur পুলিশ জেলার সুতি থানার পুলিশ। অভিযানে দু’জনকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গুলি এবং ২০টি তাজা বোমা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, suti থানার আইসি অভিজিৎ বসু মল্লিকের নেতৃত্বে এএসআই ওয়াসিম নন্দীর নেতৃত্বাধীন পুলিশ টিম গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে অরঙ্গাবাদ-২ গ্রাম পঞ্চায়েতের খানাবাড়ি এলাকায় অভিযান চালায়। তল্লাশি অভিযানে ইয়াজ হোসেন ও হাসান মহালদার নামে দু’জনকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি শেখপুরা গ্রামে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আরও ২০টি তাজা বোমা।
উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করতে শুক্রবার ঘটনাস্থলে পৌঁছয় সিআইডির বোম স্কোয়াড। নিরাপত্তার সঙ্গে সমস্ত বোমা নিষ্ক্রিয় করা হয়।
অস্ত্র ও বিস্ফোরকগুলি কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, কোথা থেকে সেগুলি সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে কোনও বেআইনি অস্ত্র পাচারচক্র বা অপরাধী গোষ্ঠীর যোগ রয়েছে কি না—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ধৃত দু’জনের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে সুতি থানার পুলিশ। শুক্রবার তাঁদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। একইসঙ্গে অস্ত্র ও গুলির উৎস এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- আতঙ্কের শেষ! ধুলিয়ানে হামলাকারী পাগল হনুমানকে ধরল বনদপ্তর
- স্থায়ী ভাঙন রোধের দাবিতে নুর আলমের জোরালো দাবি, সামশেরগঞ্জে সরেজমিনে প্রধান সচিব
- নুর আলমের আবেদনে সামশেরগঞ্জে প্রিন্সিপাল সেক্রেটারি
- জল নূপুর
- পঙ্খীরাজের পৃষ্ঠে চেপে
- বাবা, তুমি আজও আমাদের আলো
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
