কড়িয়ালি বনকে ডিয়ার পার্ক,পাখিরালয়, মিনি জু গড়ার প্রস্তাব
উমার ফারুক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২০ ১৫ ০৩ ২৪ আপডেট: ১৬ মার্চ ২০২০ ১৫ ০৩ ২৪
মালদহের হরিশ্চন্দ্রপুর-২ব্লকে অবস্থিত জেলা বন বিভাগের ভালুকা রোড রেঞ্জের কড়িয়ালি বন কে ডিয়ার পার্ক,পাখিরালয় ও ক্রমে মিনি জু হিসেবে গড়ে তোলার প্রস্তাব উঠেছে বিভিন্ন মহল থেকে।সুন্দর ভৌগলিক অবস্থান ও উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ অনুকূল প্রাকৃতিক পরিবেশ রয়েছে এই বনের।উন্নত মানের ডিয়ার পার্ক করা যেতেই পারে।কিন্তু শুধুমাত্র সরকারি উদাসীনতার কারণে এই বন টি তার প্রাকৃতিক সৌন্দর্য্য ও জৌলুস হারাচ্ছে দিন দিন।সরকারি অর্থানুকুল্যে একটি ভালো মানের মিনি জু করার দাবি জোরালো হচ্ছে।দীর্ঘদিন ধরে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বনের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এলাকার বাসিন্দারা জানান, সরকারিভাবে পরিকল্পনা করে বনকে ঢেলে সাজালে একটি ভালো ডিয়ার পার্ক থেকে ক্রমে উন্নতমানের মিনি জু করা যেতে পারে। এর ফলে বনটি যেমন তার প্রকৃত সৌন্দর্য ফিরে পাবে তেমন এলাকার অর্থনৈতিক মান উন্নয়ন ঘটবে। বিভিন্ন এলাকা থেকে পর্যটকদের ভিড় বাড়বে। বন দপ্তর সূত্রে জানা যায় জেলার আদিনা ছাড়া কোথাও বন্যপ্রাণীদের রাখার ভালো ব্যবস্থা নেই।আদিনা ছাড়া এইরকম বিশাল আয়তনের বন নেই জেলায়।এই বন এলাকাটিকে সীমানা প্রাচীর দিয়ে ঘিরে দিয়ে বন্যপ্রাণীদের রাখার ব্যবস্থা করা যায়। হরিণ ,নীল গাই,চিতা ইত্যাদি বন্যপ্রাণী রাখা যেতে পারে। সেই সঙ্গে বনের মধ্যে জলাশয় তৈরি করে পাখিরালয় তৈরি করারও এটি একটি উপযুক্ত স্থান। দেশ বিদেশ থেকে পক্ষিকুল আশ্রয় নিতে পারবে এখানে।
এই বনকে মিনি জু হিসেবে গড়ে তোলার নানা অনুকূল পরিবেশ রয়েছে বলে জানা যায়।ভৌগলিক অবস্থান গত দিক থেকে বিচার করলে খুব ভালো অবস্থানে রয়েছে এই বন।হরিশ্চন্দ্রপুর থেকে ভালুকা বাজারে গামী রাজ্য সরকারের গা ঘেঁষে অবস্থিত এই বন।সড়ক পথে জেলা শহর থেকে রতুয়া হয়ে আসা যায়।প্রতিবেশী রাজ্য বিহার সীমান্ত এলাকা ও কাছাকাছি অবস্থানে রয়েছে।রেলপথে ও যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো।বন থেকে প্রায় এক কিমি দূরে ভালুকা রোড রেল স্টেশন।এই স্টেশনে মালদহ কাটিহার ও নিউ জলপাইগুড়ি গামী একাধিক প্যাসেঞ্জার ও মেইল ট্রেনের স্টপেজ আছে।ফলে রেল ও সড়ক উভয় পথেই যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত।জেলা বন বিভাগের অধীনেই আছে এই বন।তাই বন বিভাগ উদ্যোগ গ্রহণ করলে মিনি জু হিসেবে গড়ে তোলা সম্ভব বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করেন তাঁরা।স্থানীয় বাসিন্দা মতিউর রহমান,গোলাম মুর্তজা প্রমুখ বলেন,এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে ইতি পূর্বে একাধিক বার এই বন কে ডিয়ার পার্ক করার প্রস্তাব দেওয়া হয়েছে।নতুন করে বনকে ঢেলে সাজান খুবই দরকার।বিশাল বড় এই বন সঠিক নজরদারির অভাবে তার প্রাকৃতিক সৌন্দর্য ও জৌলুস হারাতে বসেছে। পরিকল্পনামাফিক বন কে ডিয়ার পার্ক থেকে মিনি জু তে উন্নীত করা যেতে পারে। এর ফলে এলাকার অর্থনৈতিক অবস্থার ও উন্নতি হবে।আমরা চাই প্রশাসন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়,বিশাল আয়তনের এই বনের কোন সীমানা প্রাচীর নেই।তাই সীমানা প্রাচীর দিয়ে ঘিরে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে গড়ে তোলার দাবি উঠছে ।
জেলা বনবিভাগের ভালুকা রোড ফরেস্ট রেঞ্জ অফিসার সুদর্শন সরকার বলেন,কড়িয়ালি বন কে ডিয়ার পার্ক,পাখিরালয় ও ক্রমে মিনি জু হিসেবে গড়ে তোলার অনুকূল রয়েছে।প্রায় ১৩২.৪০৪ হেক্টর এলাকা জুড়ে এই বনের পরিধি।যোগাযোগ ব্যবস্থা ও উন্নত।আদিনা বনের পরে এটি সুন্দর ও আয়তনে বড় বন।
জেলা পরিষদের বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ পিংকি সরকার বলেন,জেলায় একটি মিনি জু তৈরি হলে খুবই ভালো হবে।কড়িয়ালি বন কে মিনি জু হিসেবে গড়ে তোলা যেতেই পারে।এই বিষয়ে জেলা পরিষদের পরবর্তী সভায় প্রস্তাব দেওয়া হবে।পাশাপাশি জেলা বন বিভাগের সঙ্গে ও আলোচনা করা হবে।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের বিডিও প্রীতম সাহা বলেন,এই বিষয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জেলা বন বিভাগের সঙ্গে কথা বলা হবে।
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- আতঙ্কের শেষ! ধুলিয়ানে হামলাকারী পাগল হনুমানকে ধরল বনদপ্তর
- স্থায়ী ভাঙন রোধের দাবিতে নুর আলমের জোরালো দাবি, সামশেরগঞ্জে সরেজমিনে প্রধান সচিব
- নুর আলমের আবেদনে সামশেরগঞ্জে প্রিন্সিপাল সেক্রেটারি
- জল নূপুর
- পঙ্খীরাজের পৃষ্ঠে চেপে
- বাবা, তুমি আজও আমাদের আলো
- মূল্যবৃদ্ধি থেকে ট্রাইবুনাল—৬ দফা দাবিতে মুর্শিদাবাদে কংগ্রেসের সমাবেশ
- সুইৎজ়ারল্যান্ডে নিখোঁজ হায়দরাবাদের ব্যবসায়ী দম্পতি
- ঋতব্রত শিবিরে অনুব্রত-কাজল, বদলে গেল বীরভূমের সমীকরণ
- বিজেপিতে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ, ‘দুর্নীতিমুক্তদের স্বাগত’
- অস্ট্রেলিয়ার সমাজমাধ্যম নীতি থেকে শিক্ষা নিচ্ছে ভারত: মোদী
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৭
- পুজোয় দুস্থদের বস্ত্র বিতরণ বামনগোলা আদিবাসী অধ্যুষিত এলাকায়
- राजभाषा हिन्दी: दशा एवं दिशा
- ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের দুটি বিভাগে সভাপতি অধ্যাপক গৌতম পাল
- আলেকারগােল HWD অর্গানাইজেশনের কম্বল বিতরণ
- মদ্যপ অবস্থায় পুকুরে তলিয়ে গেলেন এক ব্যক্তি
- রাতারাতি সুদিন ফিরলো মহিষাদলের চক্রবর্তী পরিবারে
- শ্রমিক পারিশ্রমিক চাইতে গেলে মারধরের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
- নাবালিকা নিখোঁজ রাজনগরে, দূশ্চিন্তায় পরিবার
- ২৫৬তম জন্ম দিবসের পথে ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান
- কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবকুপা ইউনিট উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি
- গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে মৃত পাঁচটি গবাদি পশু।
- কড়িয়ালি বনকে ডিয়ার পার্ক,পাখিরালয়, মিনি জু গড়ার প্রস্তাব
- মেটেলি শিশুতীর্থ বিদ্যালয়ের বার্ষিক সভা
- ৫ দিন ধরে খুজেও পাওয়া গেলনা তিস্তায় তলিয়ে যাওয়া যুবককে
