রাতারাতি সুদিন ফিরলো মহিষাদলের চক্রবর্তী পরিবারে
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০ ২২ ১০ ০৯ আপডেট: ৫ অক্টোবর ২০২০ ২২ ১০ ০৯
শ্রীকৃষ্ণ মাইতি, মহিষাদল, পূর্ব মেদিনীপুর: এযেন একেবারে রাতারাতি সুদিন। দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রীর ছাড় পাওয়ার পর যেন রাতারাতি সুদিন ফিরে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের চক্রবর্তী পরিবারে। পুজোর সময় কুটির শিল্পের মাধ্যমে যা আয়- ইনকাম হতো তা দিয়েই চলতো সারাবছর। কিন্তু দীর্ঘ কয়েক মাসের লকডাউনের ফলে এবছর দুর্গাপুজোয় একাধিক কাটছাট করেছে পুজো উদ্যোক্তারা। তাই প্রথম থেকে সেভাবে অর্ডার আসেনি শিল্পের কাছে। তবে দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রীর সবুজ বার্তা পাওয়ার পরই ইতিমধ্যে সারে সারে অর্ডার আসতে শুরু করেছে শিল্পীদের কাছে। যার ফলে কার্যত বলা চলে রাতারাতি একেবারে সুদিন ফিরে এলো পরিবারের শিল্পীদের মধ্যে।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। প্রায় সব বাঙালিই অপেক্ষা করে থাকেন পুজোর এই কয়েকটা দিনের জন্য। প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা, জমিয়ে আড্ডা মারা সমস্ত কিছুই পুজোর এক অন্যতম অঙ্গ। কিন্তু চলতি বছরে এই পুজোর সাজসজ্জার পেছনে যে সমস্ত শিল্পীদের এক বিশাল বড় অবদান থেকে যায় তাদের মধ্যে কেমন যেন অন্ধকার নেমে এসেছিল। পুজো দিনের পর দিন এগিয়ে এলেও সেভাবে অর্ডার নেই শিল্পীদের কাছে। দুর্গাপুজোর মন্ডপের বিভিন্ন সাজসজ্জা গ্রাম বাংলার কুটির শিল্পীদের হাত ধরেই উঠে আসে। জুটের তৈরি নানা রকম কারুকার্যে চোখ ধাঁধিয়ে ওঠে মন্ডপের। এছাড়াও জুটের তৈরি নানা ধরনের উপহার সামগ্রী পুজোর সময় বেশ দেদার বিক্রিও বাটা হয়। যার জন্য পুজোর প্রায় পাঁচ- ছয় মাস আগে থেকেই চলে শিল্পীদের প্রস্তুতি। শিল্পী পাড়ায় লেগে যায় কাজের ধুম। নাওয়া-খাওয়া ছেড়ে হাতের নৃপুন কারুকার্য শিল্প তৈরিতে ব্যস্ত থাকতেন শিল্পীরা। কিন্তু সেই জায়গায় চলতি বছর কেমন যেন ভিন্ন চিত্র। মহিষাদলের তেরোপেখ্যা গ্রামের প্রায় আট থেকে দশটি পরিবার কুটির শিল্পের সঙ্গে যুক্ত। পুজোর সময়ে যা ইনকাম তা দিয়ে চলত বারো মাস। তাদের তৈরি শিল্প বিভিন্ন জেলার পাশাপাশি পাড়ি দিত কলকাতার কুমোরটুলিতে। কিন্তু বর্তমানে বছরের সেভাবে অর্ডার না আসায় চিন্তার ভাঁজ পড়ে ছিল কপালে। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণা করার পর থেকেই যেভাবে কাতারে কাতারে অর্ডার আসতে শুরু করেছে তাতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন শিল্পীরা। শিল্পী সমীর চক্রবর্তী বলেন, "প্রথমে সেভাবে পুজোর জন্য অর্ডার আসেনি। ফলে কাজকর্ম ঢিমেতালে চলছিল। সংসার চালাবো কিভাবে সে নিয়েও চিন্তা হচ্ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ পুজো নিয়ে সবুজ সংকেত দিতেই অর্ডার আসতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই।"
প্রবীণ শিল্পী কৃষ্ণা চক্রবর্তী বলেন, "অন্যান্য বছর রাতদিন এক করে আমরা কাজ করতাম। বাড়ির সদস্যদের পাশাপাশি বাইরের লোকজনও এই কাজ করতো। কিন্তু এবছর সেভাবে অর্ডার না আসায় কাজ প্রায় বন্ধ ছিল। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আবার আমরা অর্ডার পেয়েছি এবং কাজ শুরু করলাম।"
সবমিলিয়ে মমতার মমতাময়ী ঘোষনাতে সুদিন ফিরছে শিল্পী পাড়ায়। মুখ্যমন্ত্রী মমতাকে ধন্যবাদ জানাচ্ছেন তারা।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৭
- পুজোয় দুস্থদের বস্ত্র বিতরণ বামনগোলা আদিবাসী অধ্যুষিত এলাকায়
- राजभाषा हिन्दी: दशा एवं दिशा
- ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের দুটি বিভাগে সভাপতি অধ্যাপক গৌতম পাল
- আলেকারগােল HWD অর্গানাইজেশনের কম্বল বিতরণ
- রাতারাতি সুদিন ফিরলো মহিষাদলের চক্রবর্তী পরিবারে
- মদ্যপ অবস্থায় পুকুরে তলিয়ে গেলেন এক ব্যক্তি
- শ্রমিক পারিশ্রমিক চাইতে গেলে মারধরের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
- নাবালিকা নিখোঁজ রাজনগরে, দূশ্চিন্তায় পরিবার
- ২৫৬তম জন্ম দিবসের পথে ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান
- কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবকুপা ইউনিট উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি
- গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে মৃত পাঁচটি গবাদি পশু।
- কড়িয়ালি বনকে ডিয়ার পার্ক,পাখিরালয়, মিনি জু গড়ার প্রস্তাব
- মেটেলি শিশুতীর্থ বিদ্যালয়ের বার্ষিক সভা
- ৫ দিন ধরে খুজেও পাওয়া গেলনা তিস্তায় তলিয়ে যাওয়া যুবককে
