পারিবারিক দ্বন্দ্বে সাজানো ছিনতাইয়ের নাটক! এক কোটি টাকার গয়না আত্মসাৎ করে চাঞ্চল্য বহরমপুরে
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫ ০৯ ০৯ ৩৬ আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ০৯ ০৯ ৩৬
বহরমপুর,মুর্শিদাবাদ: চলতি মাসের ৩ তারিখে বহরমপুর থানায় এক মহিলার দায়ের করা অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। গোরা বাজারের বাসিন্দা গায়ত্রী ঘোষ থানায় এসে অভিযোগ দায়ের করেন যে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছ থেকে টোটোতে সোনার গয়না নিয়ে আসার পথে দুই যাত্রী নেশাজাতীয় দ্রব্য ছিটিয়ে তাঁর কাছ থেকে গয়না ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।পুলিশ সুত্রে জানাযায়, গায়ত্রী দেবীর অভিযোগ অনুযায়ী, তিনি পিএনবি থেকে টোটোতে চেপে বহরমপুর কোর্ট চত্তরের কাছে অ্যাক্সিস ব্যাঙ্ক পর্যন্ত আসেন। সেই টোটোতে আরও দুইজন যাত্রী ছিলেন। অভিযোগ, ওই দুই যাত্রী তাঁকে নেশাজাতীয় দ্রব্য শরীরে ছড়িয়ে গয়না ছিনিয়ে নেয়। ঘটনার ভিত্তিতে বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ আশপাশের এলাকায় ও বিভিন্ন স্থানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে টোটো চালককে সনাক্ত করে। কিন্তু তদন্তে জানা যায়, আসলে কোনও ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। এরপর গায়ত্রী ঘোষকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে কান্নায় ভেঙে পড়ে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সুশান্ত রাজবংশী জানান, গায়ত্রী দেবীর পরিবারে প্রায় এক কোটি টাকার সোনার গয়না ভাগাভাগি নিয়ে পারিবারিক সমস্যা চলছিল। মা ও পরিবারের সদস্যদের ভাগ না দিতে চেয়ে তিনি পুরো গয়না নিজের দখলে রাখতে এই মিথ্যা ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলেন। পুলিশের তৎপরতায় প্রায় ৯৬০ গ্রাম গহনা উদ্ধার করা হয়েছে। যার বাজার মুল্য প্রায় এক কোটি টাকা বলে জানাযায়। আইনি পক্রিয়ায় পরিবারের হাতে গহনা ফিরিয়ে দেওয়া হবে বলে জানাযায়। গায়ত্রী দেবীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
