দেড় ঘণ্টা অপেক্ষা, তবু এল না এম্বুলেন্স! সন্তান জন্ম দিয়েই অকালে নিভে গেল ২৫ বছরের এক গৃহবধূর প্রাণ
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ০৯ ০৯ ৩৩ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ০৯ ০৯ ৩৩
সফিকুল ইসলাম ফারাক্কা: দেড় ঘণ্টা ধরে মরিয়া চেষ্টা, ফোনের পর ফোন—তবুও মেলেনি সরকারি এম্বুলেন্স। শেষমেশ নবজাতক সন্তানের জন্ম দিয়েই অকালে প্রাণ হারালেন এক তরুণী মা। হৃদয়বিদারক এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম জামিলা খাতুন (২৫)। বাড়ি ফরাক্কার ইমামনগর গ্রামে। রবিবার সকালে প্রসব যন্ত্রণায় কাতর অবস্থায় তাঁকে পরিবারের সদস্যরা ফরাক্কা ব্লক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকেরা পরিস্থিতি আশঙ্কাজনক দেখে তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন। এখান থেকেই শুরু হয় দুঃসহ অপেক্ষা—টানা দেড় ঘণ্টা ধরে ফোন করা হয় সরকারি ১০২ নম্বর এম্বুলেন্স পরিষেবায়, তবুও কোনও গাড়ি আসে না। অবশেষে দীর্ঘ সময় পেরিয়ে পরিবারের সদস্যরা নিজেদের উদ্যোগে অর্জুনপুর হাসপাতাল থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। কিন্তু ততক্ষণে সব শেষ। জঙ্গিপুরে নিয়ে যাওয়ার আগেই জামিলা খাতুনের মৃত্যু হয়। নবজাতককে কোলে নিয়েই ভেঙে পড়েন স্বজনরা। এই ঘটনার জেরে হাসপাতাল প্রাঙ্গণে উত্তেজনা ছড়ায়, ক্ষুব্ধ স্থানীয়রা শুরু করেন বিক্ষোভ। তাঁদের অভিযোগ। সরকারি অ্যাম্বুলেন্স যদি সময়মতো না আসে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এটা সরাসরি প্রশাসনিক ব্যর্থতা।” খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ফারাক্কা ব্লক হাসপাতালের এক চিকিৎসকও স্বীকার করেছেন, ঘটনার দিন সরকারি এম্বুলেন্স পৌঁছাতে দেরি হয়েছিল।এদিকে, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এক নবজাতক পৃথিবীর আলো দেখল ঠিকই, কিন্তু চিরতরে হারাল মায়ের স্নেহ। প্রশ্ন উঠছে—একটি ফোনকলের সময়মতো জবাব পেলে কি বাঁচানো যেত না এই তরুণী মাকে? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুধু ফরাক্কা নয়, গোটা জেলাতেই ১০২ নম্বর এম্বুলেন্স পরিষেবায় অনিয়ম ও গাফিলতি ক্রমশ বেড়েই চলেছে।তাঁদের দাবি, “অবিলম্বে বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপ প্রয়োজন। মানুষের জীবন নিয়ে এমন উদাসীনতা চলতে পারে না।”
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- মালদা টাউন স্টেশন
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- কবিতা - একটা তুমি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
