ভুল চিকিৎসার অভিযোগ ঘিরে চাঞ্চল্য, হায়াত মেডিকেয়ার কর্তৃপক্ষের দাবি— “অভিযোগ ভিত্তিহীন
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ১৬ ০৪ ০৩ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৬ ০৪ ০৩
সফিকুল ইসলাম,ফারাক্কা,মুর্শিদাবাদ: ঈশ্বরের পরেই যাঁদের স্থান, বিপদে পড়লেই যাঁদের দ্বারস্থ হয় মানুষ— তাঁরা হলেন চিকিৎসক। দিবারাত্রি অক্লান্ত পরিশ্রম করে মানুষের জীবন বাঁচাতে লড়ে যান তাঁরা। অথচ সেই জীবনরক্ষাকারী চিকিৎসকদের বিরুদ্ধেই উঠল বিস্ফোরক অভিযোগ। এক রোগীর কিডনি অপারেশন সংক্রান্ত ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ফারাক্কার ধর্মডাঙা এলাকায়।জানা গিয়েছে, ২০২২ সালের ১১ অক্টোবর কিডনিতে পাথর হওয়ায় চিকিৎসার জন্য হায়াত মেডিকেয়ারে ভর্তি হন আজহারউদ্দিন মমিন নামে এক ব্যক্তি। তাঁর কিডনিতে পাথর অপারেশন করা হয় এবং সেই সময় ডিজে স্টেন্ট লাগানো হয়। চিকিৎসক জানান, ৪৫ দিন পর এসে স্টেন্টটি খুলতে হবে।আজহারউদ্দিন জানান, নির্ধারিত সময়ে তিনি হাসপাতালে যান, কিন্তু ওই দিন অপারেশনকারী চিকিৎসক ডা. আব্দুস শুকুর উপস্থিত ছিলেন না। হাসপাতালে যোগাযোগ করলে নার্সরা তাঁকে ওটি-তে নিয়ে যান এবং তাঁর কাছ থেকে ৫,০০০ টাকা নেন বলে অভিযোগ। এরপর তাঁকে অজ্ঞান করা হয় এবং জানানো হয় যে স্টেন্ট খুলে ফেলা হয়েছে। এরপর দীর্ঘ সময় তিনি ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে যান। সেখানে হঠাৎ তীব্র ব্যথা ও প্রসাবে জ্বালাভাব শুরু হয়। তিন দিন প্রসাব না হওয়ায় এবং রক্তক্ষরণ দেখা দিলে, তিনি নিজের হাতে পাইপের মতো কিছু টেনে বের করেন বলে দাবি করেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন।পরবর্তী সময়ে ফিরে এসে হায়াত মেডিকেয়ারে যোগাযোগ করলে তাঁকে জানানো হয় প্রায় ৪৫ হাজার টাকার চিকিৎসার জন্য লাগবে। সেখানে চিকিৎসা না করিয়ে আজহারউদ্দিন মমিনএকটি বেসরকারি হাসপাতালে গিয়ে পরীক্ষা করান। এক্স-রেতে দেখা যায়, এখনো তাঁর শরীরে দুটি ডিজে স্টেন্ট রয়ে গেছে। তাঁর অভিযোগ— ভুল চিকিৎসার ফলে তিনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে চিকিৎসক ডা. আব্দুস শুকুর জানান,ডিজে স্টেন্ট খোলার জন্য কাউকে অজ্ঞান করার প্রয়োজন হয় না। যেদিন রোগী এসেছিলেন, আমি উপস্থিত ছিলাম না। ডিজে স্টেন্ট থাকলে পেশাব কখনোই বন্ধ হতে পারে না এটি মেডিক্যাল পদ্ধতি বলছে । তিনি যে নিজের হাতে স্টেন্ট টেনে বের করেছেন, সেটি ভুল দাবি। তিনটি স্টেন্ট কখনোই একসাথে বের করা সম্ভব নয়। এগুলো অত্যন্ত সূক্ষ্ম চিকিৎসা পদ্ধতি। অজ্ঞান করার বা টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। উল্লেখ্য যে কিডনি থেকে ইউরেটার পর্যন্ত সেটির প্রায় দৈর্ঘ্য ২৬ সেন্টিমিটার, সেটা হাত দিয়ে বের করা কখনোই সম্ভব নয়। সে অন্য কোথাও চিকিৎসার করিয়েছে সেখান থেকে বের করেছে। আব্দুস শুকুর আরো জানিয়েছেন ডিজে ডাবল ডিজে স্টান্ট সাধারণত বস্ত্রপাচারের পর সাত সপ্তাহের জন্য রাখা হয়। রোগী যে বলছেন পাঁচ হাজার টাকা হাসপাতাল কর্তৃপক্ষ করিয়েছি তাতে আমার কোন এডভাইস নাই। সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন। একজন প্যারামেডিকেল স্টাফ দ্বারা ৪৫ মিনিট অজ্ঞান করে রাখতে পারে? এটা কখনোই সম্ভব নয়। এটি হায়াত মেডিকেয়ারের বদনাম করার উদ্দেশ্যে করা হচ্ছে। চিকিৎসার গাফালতি নিয়ে।মাকসাদ নামে আরো এক ব্যক্তি হায়াত মেডিকেয়ারের বিরুদ্ধে অভিযোগ করেন। আজাহারুদিনের পেছনে বা আরো অন্যান্য রোগীর পেছনে উস্কানি মূলক ভাবে উস্কাচ্ছেন মাকসাদ নামে ওই ব্যক্তি বলে জানান হায়াত মেডিকেয়ারের কর্মকর্তারা।এই রোগীর পেছনেও উস্কানি মূলক ভাবে কাজ করছেন বলে জানান। এখনো আইনতভাবে পদক্ষেপ নিন তবে সে বিষয়েও আমরা ভাবছি এমনটাই জানান চিকিৎসক আব্দুস শুকুর।একই সুরে হায়াত মেডিকেয়ারের ডিরেক্টর রজীব হাসিব জানান,অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো রোগীকে ভর্তি না করে অজ্ঞান করার অধিকার আমাদের নেই। এসব অভিযোগের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে হায়াত মেডিকেয়ারকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও, এখনো পর্যন্ত প্রশাসনের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি সে বিষয়ে আমরা ভাবছি বলে জানান।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
