কালিয়াচক তিন নম্বর ব্লকে নতুন নেতৃত্ব, আসন্ন ভোটে নতুন সমীকরণ
মহসিন আলি
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ২২ ১০ ৪০ আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ২২ ১০ ৪০
কালিয়াচক তিন নম্বর ব্লকে নতুন নেতৃত্ব, আসন্ন ভোটে নতুন সমীকরণ
সংবাদদাতা, কালিয়াচক:
রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসে চলেছে সংগঠনের রদবদল। বিধানসভা ভোট যত ঘনিয়ে আসছে, দল ততই নতুন নেতৃত্বকে সামনে এনে সংগঠনকে ঝালিয়ে নিচ্ছে। মালদহ জেলার বিভিন্ন ব্লকে নতুন সভাপতি ও যুব সভাপতির নাম ঘোষণা হয়েছে। সেই তালিকাতেই বিশেষ গুরুত্ব পাচ্ছে কালিয়াচক-৩ নম্বর ব্লক, যেখানে সভাপতি পদে আনা হয়েছে কৃষ্ণপুর অঞ্চলের অভিজ্ঞ সংগঠক মাসিদুর রহমানকে। পাশাপাশি মহিলা সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঝুমা মণ্ডল।
দীর্ঘ অভিজ্ঞতার হাত ধরে নতুন দায়িত্ব
২০১৩ সাল থেকে কৃষ্ণপুর অঞ্চলের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন মাসিদুর রহমান। টানা এক দশকের বেশি সময় ধরে সক্রিয়ভাবে দলীয় সংগঠন চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। রাজনৈতিক মহলের মতে, এই অভিজ্ঞতার কারণেই তাঁকে ব্লক সভাপতির আসনে বসানো হয়েছে। ব্লকে তৃণমূলের শক্তি আরও সুসংহত করার দায়িত্ব এবার তাঁর কাঁধেই।
সংবর্ধনা অনুষ্ঠান ও বার্তা
মঙ্গলবার বৈষ্ণবনগরের প্রমোদ ভবনে নবনিযুক্ত সভাপতি মাসিদুর রহমান ও মহিলা সভাপতি ঝুমা মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়। বিধায়ক চন্দনা সরকার তাঁদের হাতে ফুলের তোড়া তুলে দেন। ব্লক ও অঞ্চল নেতৃত্বও পুষ্পস্তবক দিয়ে তাঁদের অভ্যর্থনা জানায়।
অনুষ্ঠানে বিধায়ক চন্দনা সরকার বলেন, “আগামী বিধানসভা নির্বাচন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। সেই লড়াইয়ের প্রস্তুতির জন্যই মাসুদুর বাবুকে সভাপতি করা হয়েছে। তাঁর মতো অভিজ্ঞ নেতা সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলেই আশা করছি।”
নবনিযুক্ত সভাপতি মাসিদুর রহমান বলেন, “দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, তা পালন করার জন্য আমি সর্বশক্তি দিয়ে কাজ করব। আমাদের লক্ষ্য একটাই—আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সেরা ফলাফল এনে দেওয়া।”
রাজনৈতিক সমীকরণে বদল
কালিয়াচক-৩ নম্বর ব্লক বহুদিন ধরেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত। এখানে একদিকে তৃণমূল, অন্যদিকে কংগ্রেস ও বিজেপির তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তৃণমূলের অভ্যন্তরে গত কয়েক বছর ধরে গোষ্ঠীদ্বন্দ্বও চোখে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই রদবদলের মাধ্যমে দল গোষ্ঠীসংঘাত মেটানোর পাশাপাশি এক অভিজ্ঞ মুখকে সামনে এনে সংগঠনকে সুসংহত করার চেষ্টা করছে।
বিরোধীদের প্রতিক্রিয়া
যদিও বিরোধীদের দাবি, “শুধু মুখ পাল্টালে সংগঠনের দুর্বলতা কাটবে না। মানুষের সমস্যা সমাধান না হলে ভোটের সময় ফলও মিলবে না।” কংগ্রেস ও বিজেপি—উভয় পক্ষই বলছে, তৃণমূলের এই রদবদল আসলে ভোটমুখী কৌশল, তাতে মানুষের আস্থা ফেরানো সম্ভব নয়।
সামনে বড় পরীক্ষা
সব মিলিয়ে, মাসিদুর রহমান ও ঝুমা মণ্ডলের নেতৃত্বে কালিয়াচক-৩ নম্বরে তৃণমূল কংগ্রেসের সংগঠন কতটা শক্তিশালী হয়, তার পরীক্ষাই হবে আগামী বিধানসভা ভোটে। রাজনৈতিক মহলের মতে, নতুন দায়িত্বপ্রাপ্তদের সামনে যেমন সুযোগ রয়েছে নিজেদের প্রমাণ করার, তেমনই রয়েছে কঠিন চ্যালেঞ্জও।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
