তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ স্কুলের বাগানে, শিক্ষক পলাতক
জাগরণ ডেস্ক
প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮ ২০ ০৮ ৫২ আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ২০ ০৮ ৫২
সোমবার গভীর রাতে সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী অথৈ এর ছবি চেয়ে তার বাবার কাছে ফোন দিয়েছিলেন একই বিদ্যালয় শিক্ষক মো. মনির হোসেন । মঙ্গলবার সকাল ৯টার দিকে মেয়েকে এক কপি ছবিসহ স্কুলে পৌঁছে দিয়ে অফিসে চলে যান বাবা গোলাম মোস্তফা।
অথচ নিয়তির কি নির্মম পরিহাস, ঘণ্টাখানেক পরই স্কুলের বাগানে মেয়ের রক্তাক্ত লাশ পড়ে থাকার খবর জানানো হয় তাকে।বেলা সাড়ে ১১টার দিকে গোলাম মোস্তফার কাছে খবর গেল স্কুল সংলগ্ন বাগানে পড়ে আছে মেয়ে অথৈ এর রক্তাক্ত মরদেহ ।
বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের সাপনিয়া এলাকায় এ ঘটনা ঘটে । নিহত সাবিয়া আক্তার অথৈ (১১) সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং সাপানিয়া গ্রামের বাসিন্দা কাজী গোলাম মোস্তফার একমাত্র মেয়ে । ঘটনার পর থেকে পলাতক রয়েছে অথৈ এর ছবি চেয়ে তাকে স্কুলে ডেকে নেয়া শিক্ষক মো. মনির হোসেন।
পরিবারের ধারণা- অথৈকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্কুলশিক্ষক মো. মনির হোসেন পলাতক থাকায় তিনি এ ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে।
অথৈ এর স্বজনরা জানান, সাপানিয়া স্কুলের শিক্ষক মনির হোসেন সোমবার গভীর রাতে অথৈর বাবাকে ফোন দিয়ে বলে একটি ছবি প্রয়োজন অথৈ এর । সকালে আবারও ফোন দিয়ে ছবি চান শিক্ষক মনির । বিদ্যালয় মঙ্গলবার ছুটি থাকার পরও সকাল ৯টার দিকে এক কপি ছবিসহ অথৈকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে চলে যান অথৈ এর বাবা গোলাম মোস্তফা।
এদিকে স্কুল থেকে দুই ঘণ্টা পরও বাড়ি না ফেরায় বেলা সাড়ে ১১টার দিকে অথৈর মা স্কুলে যান । স্কুলে না পেয়ে আশপাশে মেয়েকে খুঁজতে থাকেন তিনি। কিছুক্ষণ পর স্কুল সংলগ্ন লেবু বাগানের মধ্যে অথৈর নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেয় তার মা।
এ সময় আশপাশের লোকজন ছুটে এসে অথৈকে উদ্ধার করে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মাহবুবুর রহমান দৈনিক জাগরণ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই অথৈর মৃত্যু হয়েছে। শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে। তবে ধর্ষণ করা হয়েছে কিনা পরীক্ষা করলে বোঝা যাবে।
অথৈ এর বাবা কাজী গোলাম মোস্তফা কান্নাজড়িত কণ্ঠে বলেন, শিক্ষক মনির আমার এত বড় সর্বনাশ করবে আমি বুঝতে পারিনি। আমি মেয়েটিকে তার শিক্ষকের কাছে দিয়ে এলাম । অথচ সে আমার মেয়ের সর্বনাশ করল। সারাজীবন আমাকে এই কষ্ট বুকে নিয়ে কাঁদতে হবে। ।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, অথৈকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। অথৈকে স্কুলে ডেকে নেয়া শিক্ষক মো. মনির হোসেন পলাতক রয়েছেন । তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
আরকে/আরআই/এমটিআই
- পঞ্চায়েত ঘেরাও করে ১০ দফা দাবি পেশ, ভাসাইপাইকড়ে সিপিআইএমের
- বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা করা নিয়ে হাই কোর্টের প্রশ্ন, রায় বৃহস্পতিবার
- জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- সঞ্জীবের জন্মদিনে প্রতিকৃতি এঁকে নজির গড়ল নদিয়ার ক্ষুদে শিল্পী অঙ্কুশী
- কবিতা - গুমোট আবহাওয়া
- শিশুদের কেন্দ্রেই সংসার! ১২ বছর পর পুলিশের অভিযানে খালি হল অঙ্গনওয়াড়ি
- রঘুনাথগঞ্জে অবৈধ নির্মাণে বুলডোজার,
- বিয়ের প্রলোভন, তারপর লখনউ যাত্রা—CCTV ভেস্তে গেল পরিকল্পনা
- ভুয়ো পরিচয়পত্রে ভারতীয় সেজে বসবাস! শামশেরগঞ্জে গ্রেপ্তার বাংলাদেশি
- কবিতা - উনুনে জ্বাল দিচ্ছে গ্রীষ্মের সূর্য
- কবিতা - ছন্দ
- কবিতা - মুগ্ধময় বসন্ত
- কবিতা - মুগ্ধময় বর্ষা
- প্রবল ঝড়ে লণ্ডভণ্ড জনজীবন, ধুলিয়ান-পাকুর রোডে গাছ ভেঙে যান চলাচলে বাধা
- সুতির বহিতালীতে পুলিশের হানা, উদ্ধার ৯০০ গ্রাম সোনা ও ১১ লক্ষ টাকা; গ্রেফতার এক
- ঋতব্রতকে চেয়ে চিঠি
- নবান্নে একমঞ্চে তৃণমূল
- অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে প্রশ্নের ঝড়, আবেদনপত্র সংগ্রহে আগ্রহ কম গ্রামবাসীদের
- ঈদের খুশি মুহূর্তে বিষাদ, শ্বশুরবাড়িতে রহস্যমৃত্যু জামাইয়ের
- কবিতা - বিপন্ন
- POEM - PEACE ON EARTH HAS WORTH
- POEM - HALF-MOON OF A BROKEN FATE
- সিপিআইএম অরঙ্গাবাদ এরিয়া কমিটির স্মারকলিপি জমা
- জঙ্গিপুরে ‘ডিলিট ভোটার’ প্রতিবাদে সিপিআইএমের মিছিল
- কোরবানির চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা
- বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা করা নিয়ে হাই কোর্টের প্রশ্ন, রায় বৃহস্পতিবার
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- পঞ্চায়েত ঘেরাও করে ১০ দফা দাবি পেশ, ভাসাইপাইকড়ে সিপিআইএমের
- গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
- হেমতাবাদে নাবালিকার ঝুলন্ত মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য
- মাধ্যমিকে কালিয়াচক আবাসিক মিশনের উল্লেখ যোগ্য সাফল্য
- চৈত্রের বৃষ্টিতে ভিজল মালদা শহর বাঁশি
- বগুড়ায় বন্দুকযুদ্ধে জেএমবির আমির নিহত
- NTPC Farakka Launches GEM-2025 to Empower 120 Girls from Bengal and Jharkhand
- ফের সংঘর্ষ জোড়া মাছের গাড়ির, আহত এক বাইক আরোহী। রিপোর্ট - শ্রী
- দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক স্তরে ফের রদবদল
- তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ স্কুলের বাগানে, শিক্ষক পলাতক
- আম গাছের প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
- বীরভূমের বিভিন্ন বিদ্যালয়ে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস পাল
- সন্ধ্যা নামতেই রাস্তার ধারে বসে মদ ও ব্রাউন সুগারের আসর
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সাধারন কামরা থেকে অপহরণ
- বাড়িতে বিষধর সাপের উৎপাতে অস্থির মানুষ
- NTPC Farakka announces the opening of its "Netaji Setu"
