ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

প্রেমে পড়ে আত্মহত্যা যুবকের

পল মৈত্র

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩ ১১ ৫২   আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩ ১১ ৫২

মামার বাড়িতে আত্মহত্যা যুবকের

 

বালুরঘাট
প্রেমে পড়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ I মামার বাড়িতে আত্মহত্যা এক যুবকের। দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের শান্তি কলোনিতে ঘটনাটি ঘটেছে।
পরিবার সুত্রের খবর, মৃত যুবকের নাম টোটন মণ্ডল (১৮)। বাড়ি মালদহের নালাগোলা এলাকায়। গঙ্গারামপুরে মামার বাড়িতে থাকত টোটন। একটি সোনার দোকানে কাজ করত সে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার গঙ্গারামপুর থানার সাহাপাড়া এলাকার একটি মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত টোটন মেয়েটির সঙ্গে ফোনে কথা বলে। পরে রাতেই গলায় ফাঁস লাগানো অবস্থায় টোটনের দেহ তার ঘরে ঝুলতে দেখা যায়।
টোটনের মামা দরজা ভেঙে দেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থানে গঙ্গারামপুর থানার পুলিশ যায়।
টোটনের মামি মঞ্জু মণ্ডল বলেন, "গতকাল রাতে সবাই মিলে খাওয়াদাওয়া করার পর আমরা যে যার নিজের ঘরে চলে যাই। কিন্তু গতরাতে টোটন তাঁর মোবাইল ফোনে কথা বলছিল অনেক রাত পর্যন্ত। আমরা অতটা গুরুত্ব দিইনি। কিন্তু রাত্রি ১২.৩০ মিনিট নাগাদ হঠাৎ একটা আওয়াজ পাই। গিয়ে দেখি বাড়িতে থাকা গরুর দড়ি গলায় লাগানো অবস্থায় টোটন শোওয়ার ঘরে ঝুলছে।"
বাড়ির লোকজন দেহ নিয়ে গঙ্গারামপুর হাসপাতালে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার টোটনকে মৃত বলে ঘোষণা করে। গঙ্গারামপুর থানার পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর