গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
হক নাসরিন বানু
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯ ০৭ ০৭ ৫৮ আপডেট: ১৫ মার্চ ২০১৯ ০৭ ০৭ ৫৮
এক ব্যক্তির গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদায়। পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের পাড়াদিঘি গ্রামে চোর সন্দেহে ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে, চপার দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্থানীয় গ্রামের একটি আদিবাসী পরিবারের সাত জনের বিরুদ্ধে । বুধবার রাত ১১ টা নাগাদ এই ঘটনার পর প্রতিবেশী হামলাকারী অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে গিয়েছে। রাতেই মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত পাড়াদিঘি পুরাতন মালদা থানার পুলিশ খবর পেয়ে পৌঁছায় । ওই গ্রামের রাস্তার মোড়ে বিদ্যুতের খুঁটিতে রক্ত মাখা অবস্থায় মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সঞ্জয় আহেরি (৩৭)। পেশায় শ্রমিক ছিলেন তিনি। অবিবাহিত সঞ্জয়ের বাড়িতে বাবা, মা, বোন সকলেই রয়েছেন। গত ৬ মার্চ প্রতিবেশী নির্মল সোরেনের বাড়িতে নগদ ৪০ হাজার টাকা কয়েক ভরি সোনা-চাঁদির গয়না ও বেশ কিছু ঘরোয়া জিনিসপত্র চুরি হয়ে যায় । আর এই ঘটনায় সঞ্জয়কেই চোর সন্দেহ করে নির্মল সোরেন ও তাদের পরিবার।পুলিশ জানিয়েছে, ৬ মার্চ চুরির ঘটনার পর সঞ্জয়ের উপর হামলা হতে পারে এই ভয়ে এলাকা থেকে পালিয়ে গিয়েছিল সে। যদিও চুরির ব্যাপারে থানায় কোনো অভিযোগ সেই সময় হয় নি। পরবর্তীতে এই চুরির ঘটনাটি নিয়ে পুরাতন মালদা থানায় নির্মল সেনের পরিবার একটি লিখিত অভিযোগ দায়ের করে। কয়েকদিন পর এই চুরির বিষয়টি চুপচাপ হয়ে যায়। এরপরই ১৩ মার্চ সকালে সঞ্জয় পাড়াদিঘি গ্রামে তার নিজের বাড়িতে ফিরে আসে। সঞ্জয়কে দেখতেই তাকে ধরে নিয়ে বিচার করার জন্য নির্মল সোরেন তার ভাই রমেন সোরেন এক আত্মীয় তালু মুর্মু তাদের পরিবারের অন্যান্য আত্মিয়রা তৎপরতা শুরু করে দেয় । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে , বুধবার রাতে সঞ্জয়ের বাড়ির লোকেরা পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন। সেই সুযোগেই প্রতিবেশী নির্মল সোরেন ও তার পরিবারের সাত জন সদস্য সঞ্জয়কে একা পেয়ে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। ওই বাড়ির সামনে রাস্তার ধারে একটি বৈদ্যুতিক খুঁটিতে সঞ্জয় আহেরিকে দড়ি দিয়ে বাঁধা হয় । আর এরপরেই চলে ব্যাপক গণপিটুনি । চপার দিয়ে মাথায় আঘাত করা হয়। গনপিটুনির মুহুর্তের মধ্যে মৃত্যু হয় সঞ্জয়ের। এরপরই অভিযুক্তরা পালিয়ে যায়।
মৃত সঞ্জয়ের বাবা দুলাল আহেরি এবং বোন সোনিয়া মাল পুলিশকে অভিযোগ জানিয়েছেন, তার ভাই চুরি করেছে কিনা সেটা প্রমান হয় নি। যেহেতু আমাদের বাড়ির পাশেই নির্মলদের চুরির কিছু খালি বাক্স পড়েছিল। তাই ওরা আমাদের সঞ্জয়কে চোর সন্দেহ করেছিল । এবং তাকে খুন করা হবে বলেও হুমকি দিয়েছিল। এই ভয়ে সঞ্জয় কয়েকদিন গা ঢাকা দিয়েছিল। বুধবার সে বাড়ি ফিরে আসে । আর তার পরে যে ওকে এভাবে পিটিয়ে খুন করা হবে তা ভাবতেই পারি নি । রাতে যখন আমরা পাশের গ্রামে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম । সেই সময় প্রতিবেশী অভিযুক্তরা সঞ্জয়কে পিটিয়ে খুন করে।
মৃতের বাবা দুলাল আহেরি জানিয়েছেন, অভিযুক্ত প্রতিবেশী নির্মল সোরেন, রমেন সোরেন , তালু মুর্মু, মনিকা হেমরম, সোনামণি হাঁসদা সহ সাত জন মিলে আমার ছেলে সঞ্জয় আহেরিকে চোর অপবাদ দিয়ে পিটিয়ে ও কুপিয়ে খুন করেছে ।অভিযুক্তদের গ্রেফতারে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছি।
পুরাতন মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা জানিয়েছেন, পাড়াদিঘি এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গণপিটুনির জেরে এই খুনের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- আতঙ্কের শেষ! ধুলিয়ানে হামলাকারী পাগল হনুমানকে ধরল বনদপ্তর
- স্থায়ী ভাঙন রোধের দাবিতে নুর আলমের জোরালো দাবি, সামশেরগঞ্জে সরেজমিনে প্রধান সচিব
- নুর আলমের আবেদনে সামশেরগঞ্জে প্রিন্সিপাল সেক্রেটারি
- জল নূপুর
- পঙ্খীরাজের পৃষ্ঠে চেপে
- বাবা, তুমি আজও আমাদের আলো
- মূল্যবৃদ্ধি থেকে ট্রাইবুনাল—৬ দফা দাবিতে মুর্শিদাবাদে কংগ্রেসের সমাবেশ
- সুইৎজ়ারল্যান্ডে নিখোঁজ হায়দরাবাদের ব্যবসায়ী দম্পতি
- ঋতব্রত শিবিরে অনুব্রত-কাজল, বদলে গেল বীরভূমের সমীকরণ
- বিজেপিতে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ, ‘দুর্নীতিমুক্তদের স্বাগত’
- অস্ট্রেলিয়ার সমাজমাধ্যম নীতি থেকে শিক্ষা নিচ্ছে ভারত: মোদী
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
- হেমতাবাদে নাবালিকার ঝুলন্ত মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য
- মাধ্যমিকে কালিয়াচক আবাসিক মিশনের উল্লেখ যোগ্য সাফল্য
- চৈত্রের বৃষ্টিতে ভিজল মালদা শহর বাঁশি
- বগুড়ায় বন্দুকযুদ্ধে জেএমবির আমির নিহত
- NTPC Farakka Launches GEM-2025 to Empower 120 Girls from Bengal and Jharkhand
- ফের সংঘর্ষ জোড়া মাছের গাড়ির, আহত এক বাইক আরোহী। রিপোর্ট - শ্রী
- দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক স্তরে ফের রদবদল
- তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ স্কুলের বাগানে, শিক্ষক পলাতক
- আম গাছের প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
- বীরভূমের বিভিন্ন বিদ্যালয়ে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস পাল
- সন্ধ্যা নামতেই রাস্তার ধারে বসে মদ ও ব্রাউন সুগারের আসর
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সাধারন কামরা থেকে অপহরণ
- NTPC Farakka announces the opening of its "Netaji Setu"
- বাড়িতে বিষধর সাপের উৎপাতে অস্থির মানুষ
