মহিলারা নিরাপদ ! কাছাড়ে আক্রান্ত ৭০ শতাংশই পুরুষজন
দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০ ২০ ০৮ ৩৭ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ২০ ০৮ ৩৭
করােনাকালে মহিলারা আক্রান্ত হচ্ছেন তুলনামূলকভাবে কম ! সমগ্র বিশ্বের পরিসংখ্যানই তুলে ধরছে । এমন চিত্র । এক্ষেত্রে ব্যতিক্রম হয়নি কাছাড় জেলাও । জেলায় এ পর্যন্ত যাদের শরীরে সংক্রমণ ধরা পড়েছে । তাদের সিংহভাগই পুরুষ । মৃত্যু ঘটা লােকেদের ক্ষেত্রেও প্রযােজ্য একই কথা । স্বাস্থ্যবিভাগের পরিসংখ্যান অনুযায়ী , গত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় পজিটিভ শনাক্ত হয়েছেন ৮৪১৫ জন , এরমধ্যে ৫৮৫১ জনই পুরুষ , শতকরা হিসেবে প্রায় ৭০ শতাংশ ( ৬৯.৫৩ শতাংশ ) । সেখানে ২৫৬৪ জন পজিটিভ মহিলার শতকরা হিসেবে গিয়ে দাঁড়ায় ৩০.৪৭ পুরুষদের দৃষ্টিকোণ থেকে মৃত্যুর ক্ষেত্রে পরিসংখ্যান আরও ভয়াবহ । ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মৃত্যু ঘটেছে ৯৮ জন পজিটিভ রােগীর । এরমধ্যে ৭২ জনই পুরুষ , শতকরা হিসেবে ৭৩.৪৬ শতাংশ । বাকি ২৬ জন মৃত মহিলার শতকরা হিসেবে গিয়ে দাঁড়ায় ২৬.৫৪ শতাংশে । কেন আক্রান্ত হওয়া ও মৃত্যুর সংখ্যার ক্ষেত্রে পুরুষ ও মহিলাদের মধ্যে এতাে ফারাক । তবে কি মহিলাদের শারীরিক প্রতিরােধ ক্ষমতা পুরুষদের তুলনায় বেশি । এনিয়ে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্তর বক্তব্য , এটা সাধারণ চিন্তাধারার ব্যাপার । গড়পড়তা ক্ষেত্রে মহিলারা পুরুষদের তুলনায় বাইরে বের হন কম । বাইরে বের হলে সংক্রমণের ঝুঁকি থেকেই যায় । তাই পুরুষদের মধ্যে মহিলাদের তুলনায় সংক্রমণ ঘটছে । বেশি । এক্ষেত্রে মহিলাদের শারীরিক প্রতিরােধ ক্ষমতা বেশি , এমন কিছু ভেবে নেওয়ার মানে নেই । একই কথা শােনা গেছে , স্বাস্থ্য বিভাগের ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন । চৌধুরীর মুখেও । সুমনবাবু বলেন , এর জন্যই বারবার সতর্ক করে বলা হচ্ছে প্রয়ােজন ছাড়া কেউ যেন বাইরে বের না হন । আর বের হলেও মুখে মাস্ক পরিধান সহ অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলা আবশ্যক । কিন্তু এসব কথা কানে তুলতে চান না অনেকেই । তার কথায় , হাটেবাজারে ভিড় করা বা বেপরােয়া চলাচলের অভ্যাসটা যেন আমরা ছাড়তেই পারছি না । স্বাভাবিক পরিস্থিতিতে এসব নিয়ে না ভাবলেও চলে , কিন্তু বর্তমান দুর্যোগের পরিস্থিতিতে নিয়ম - কানুন মেনে চলতে হবে । অন্তত নিজেদের স্বার্থে তা বােঝা উচিত সবার । এদিকে স্বাস্থ্য বিভাগের অন্য এক সূত্রে জানা গেছে , ২৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় যে ৮৪১৫ জনের টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে এর মধ্যে আরটিপিসিআর টেস্ট করা হয়েছে ২৩৪৩ জনের , বাকি ৬০৭২ জনের পজিটিভ এসেছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে । ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আরটিপিসিআর টেস্ট করা হয়েছে মােট ৪৭৩৪৪ জনের , র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে ৬৭৪৯৭ জনের । সেই হিসেবে আরটিপিসিআর টেস্টে পজিটিভ এসেছে ৪.৯৪ শতাংশের এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৮.৯৯ শতাংশের ।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ৮১ নং জাতীয় সড়কের শ্রীপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু স্বাস্থ্যকর্মীর
- কাজ করছে না এন্টিবায়োটিক
- হরিশ্চন্দ্রপুর মশা ও পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা
- অসুস্থ অনুব্রত মন্ডল ভর্তি এসএসকেএমে
- জাতীয় পালস পোলিও দিবস চাঁচলে
- উত্তরবঙ্গে খোঁজ মেলেনি রক্তের, প্রসূতিকে বাঁচাতে ছুটে এলেন যুবক
- ঘুরতে এসে রেলে কাটা পড়ে না ফেরার দেশে পিতা পুত্র, মা জখম
- হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ভুয়ো ডাক্তারের পর্দা ফাঁস
- চোখ-হাত-পা-নাক দিয়ে রক্তক্ষরণের রোগী জিনাত আবার যাবে ভারতে
- NTPC Farakka CSR conducted successful free Eye Camp, treats 243 cataract patients
- বীরভূমের রাজনগরে পালিত হল জল ধরো জল ভরো কর্মসূচী
- গর্ভবতী মহিলাকে রক্ত দিয়ে বর্ষবরণ আসরাফুলের
- সিনি`` ও ``আই সিডিএসের উদ্যোগে চাঁচলে নারী দিবস
- চাঁচলে পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির
- বহমান জলকে ব্যাবহার ও সংরক্ষনের উদ্যোগ বীরভূমের লোকপুরে
