নেশা মুক্ত সমাজ গড়তে বিশেষ উদ্যোগ গ্রামবাসীদের।
হক জাফর ইমাম, মালদা
প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯ ০৮ ০৮ ০৩ আপডেট: ৩০ জুলাই ২০১৯ ০৮ ০৮ ০৩
নেশামুক্ত সমাজ গড়তে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছেন মালদা কালিয়াচক-১ ব্লকের ঘাড়িয়ালিচক গ্রামবাসীরা। সচেতনতামূলক প্রচার অভিযান চালানোর পাশাপাশি এবার থেকে মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। স্থানীয় কয়েকটি সমাজের বাসিন্দারা মিলিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনকেও।
মালদা জেলার অর্থনীতিতে কালিয়াচকের প্রভাব অপরিসীম। এই ব্লকের রেশম শিল্প, আম এবং লিচু শিল্পের চাহিদা দেশের সীমানা ছাড়িয়ে রয়েছে বিদেশেও।এমনকি ভিন জেলা বা রাজ্যে নির্মাণশ্রমিকদের বেশিরভাগই এই ব্লকের। গত কয়েক বছরে শিক্ষাদীক্ষার দিক থেকেও এই ব্লক যথেষ্ট এগিয়েছে। তবে ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকার হওয়ার সুবাদে কিছু অসামাজিক কাজকর্মও এই ব্লকের সুনাম অক্ষুন্ন করেছে। সীমান্তে চোরাচালান, জালনোটের কারবারে জড়িয়ে পড়েছে বহু মানুষ। তাদের পেছনে একশ্রেণির স্বার্থান্বেষী রাজনৈতিক নেতাদের হাত থাকায় পুলিশ প্রশাসনও কার্যত নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ প্রশাসন সক্রিয় হয় সমাজবিরোধীদের দমনে। পুলিশি তৎপরতায় বর্তমানে বেআইনি কাজ অনেকটা নিয়ন্ত্রণে এলেও নতুন বিপদ হিসাবে দেখা দিয়েছে মাদকের উপদ্রব। বিভিন্ন প্রান্ত থেকে আসা উন্নতমানের হেরোইন, ব্রাউন সুগারের মতো নেশার সামগ্রী বেচাকেনা বেড়ে গিয়েছে কালিয়াচকের বেশ কিছু এলাকায়। সমাজের বিভিন্ন বয়সের মানুষ এই নেশার কবলে পড়লেও যুবসমাজের একাংশ বেশি করে আকৃষ্ট হয়ে পড়ছে নেশায়। বাদ যাচ্ছে না স্কুল কলেজের পড়ুয়ারা। মারাত্মক এই নেশায় একবার আসক্ত হয়ে পড়লে সেখান থেকে বেরিয়ে আসা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। নেশার টাকা জোগাড়ে তখন মাদকাসক্তরা চুরি, ছিনতাইয়ের মতো আসামাজিক কাজেও জড়িয়ে পড়ছে। কালিয়াচকের সুজাপুর, গয়েশবাড়ি, ঘাড়িয়ালিচক সহ প্রায় বেশির ভাগ গ্রামে অনেক যুবক এই মারণ নেশার ছোবলে আক্রান্ত। তবে আশ্চর্যের বিষয়, কোনো একটি নির্দিষ্ট জায়গা বা দোকান থেকে এই মাদক বিক্রি করা হয় না। মাদক ব্যবসায়ীরা মাদকাসক্তদের ফোনে দেওয়া ঠিকানায় এই সামগ্রী পৌঁছে দেয়। ফলে পুলিশ প্রশাসনের পক্ষে কোনো একটি জায়গায় হানা দিয়ে বেআইনি এই কারবারীদের গ্রেপ্তার করা সম্ভব হয় না। মাঝেমধ্যে গোপন খবরের ভিত্তিতে বিভিন্ন জায়গায় হানা দিয়ে মাদক সহ কারবারীদের পুলিশ ধরলেও এই কারবার নির্মূল করা সম্ভব হচ্ছে না।তবে নিয়মিত পুলিশি অভিযান চলছে বলে খবর ।
সমাজ থেকে পোস্ত চাষ ও মাদকের কারবার সমূলে উচ্ছেদ করতে তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছেও আবেদন জানানো হয়েছে। সেই আবেদনে সাড়া দিয়ে কালিয়াচক থানা এলাকায় পোস্ত চাষ বন্ধ হয়েছে ।নেশা মুক্ত সমাজ গড়তে এগিয়ে এসেছে ঘাড়িয়ালিচকের বাসিন্দারা। এলাকার ছয়টি সমাজের বাসিন্দারা আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে, তাঁদের এলাকা থেকে মাদক নির্মূল করতে এবার থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকার কোনো যুবক মাদকাসক্ত হয়ে পড়লে, তাকে চিহ্নিত করে পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে কাউন্সেলিং করে সুস্থ করার চেষ্টা করা হবে। মাদক ব্যবসা করতে গিয়ে কেউ ধরা পড়লে কোনোরকম আপস করা হবে না। তাকে তুলে দেওয়া হবে পুলিশ প্রশাসনের হাতে।দাবি জানানো হবে কঠোর শাস্তির। যে কোনো মূল্যে কালিয়াচককে মাদকমুক্ত করতে বাধ্য সাধারণ মানুষ।
ঘাড়িয়ালিচকের বিশিষ্ট সমাজসেবী এনারুল হক বলেন, শুধু ঘাড়িয়ালিচক নয়, প্রায় সমগ্র কালিয়াচক জুড়েই যেভাবে যুবসমাজের একাংশ মাদকাসক্ত হয়ে পড়ছে তা খুবই আতঙ্কের বিষয়। নেশার টাকা জোগাড় করতে গিয়ে বহু যুবক বিপথে জড়িয়ে পড়ছে। নেশাসক্ত যুবকদের পরিবারেও লেগে থাকছে অশান্তি। অনেকে আবার অসুস্থ হয়ে পড়ছে। তাঁদের চিকিৎসা করতে গিয়ে বহু পরিবারকে সর্বস্বান্ত হতে হচ্ছে। পারিবারিক এই সমস্যার প্রভাব পড়ছে সমাজেও। শুধুমাত্র আইনি পথে ভয়ানক এই বিপদ থেকে সমাজকে মুক্ত করা সম্ভব নয়। তাই সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে। ঘাড়িয়ালিচকের বাসিন্দারা মিলিতভাবে তাই নেশামুক্ত সমাজ গড়তে পুলিশ প্রশাসনকে সবরকমভাবে সাহায্য করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন। কালিয়াচক-২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান খুরশেদ আলি বলেন, নেশার প্রকোপ সমাজের একটি জ্বলন্ত সমস্যা। শুধুমাত্র প্রশাসনের দ্বারা এই সমস্যা মেটানো সম্ভব নয়। সর্ব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে ।অন্যদিকে কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহামান বলেন,সমাজের প্রচুর ছেলে বিপদগামী হচ্ছে ।ওই সব যুবকদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে ঘাড়িয়ালিচকের সমাজ উদ্যোগ নিয়েছে ।সেই উদ্যোগ কে আমি সমর্থন করছি ।নেশামুক্ত সমাজ গড়তে জন সাধারন কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সভাপতি আতিউর রহমান ।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- চাঁচল কলেজে বসন্ত উৎসব
- অনাথ দুই শিশুর মুখে ভাত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে
- শিশুদের মধ্যে ঈশ্বর বিরাজমান।
- ইন্টারনেটে ভাইরাল শুভশ্রীর ছবি
- বিশ্বের দীর্ঘতম মানুষ জিন্নাত বিএসএমএমইউতে
- নেশা মুক্ত সমাজ গড়তে বিশেষ উদ্যোগ গ্রামবাসীদের।
- চড়ক পূজা কে কেন্দ্র করে বেরিয়ে পড়েছে গাজন সন্ন্যাসীরা
- ২৬ জানুয়ারী কি জানে না গোটা গ্রাম
- মহানন্দা নদী দূষণমুক্ত করতে সরব এলাকাবাসী
- টোটো যানজট রুখতে জেলা প্রশাসনের কড়া দাওয়াই
- হরিশ্চন্দ্রপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার।
- চাঁচলের মহানন্দা নদীতে তলিয়ে গেল নৌকা, উদ্ধার সাত,নিখোজ পঞ্চাশ
- ভারত এই মুহূর্তে ইতিহাসের নিকৃষ্টতম জল সংকটের মুখোমুখি
- কাঠমিস্ত্রির সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা
- পুরাতন মালদা পৌরসভার পৌর নাগরিকদের স্বার্থে উন্নয়নমুখী এক গুচ্ছ
