ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ছাত্রদের অবদান

ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ (বাংলাদেশ)

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪ ১৫ ০৩ ১৯   আপডেট: ১০ আগস্ট ২০২৪ ১৫ ০৩ ১৯

ছাত্রদের অবদান
ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ 

গত জুলাই থেকে এই বাচ্চারা যুদ্ধ করছে, মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে, নিজের ভাই-বন্ধু কে চোখের সামনে - হাতের উপর মরতে দেখেছে, এখন পর্যন্ত দেড় মাসের কাছে হতে যাচ্ছে, তারা ঘরে একদন্ড বসতে পারেনি।রাষ্ট্র 
সংস্কার করতে কাজ করছে।
 একটা অসুস্থ ফোন জেনারেশন আপনাদের সুস্থ দেশ আর সমাজ উপহারের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। 
কি অদ্ভুত তাইনা?

কি একটা অদ্ভুত জেনারেশন না? ওদের ফ্যান এর নিচে ক্লাস করতে বলেন কত বাহানা, এসি করা ক্লাস রুম লাগবে । কিন্তু কি সুন্দর ৩৫/৩৬ দিন রাস্তায় আন্দোলন করলো। এখন আবার রোদে পুরে ট্রাফিক পুলিশের কাজ করছে। 
এরা কি জানেনা বলেন?
এরা যুদ্ধ করলো। তবুও ক্লান্ত হয়নি এখন সুন্দর আবার দেখেন ট্রাফিক সহ পুরো দেশ সংস্কার করছে কোনো বাজেট ছাড়াই। 

এদের ট্রাফিকের বিষয়ে কোনো জ্ঞান নেই তবুও দেখেন সুন্দর সব রাস্তা নিয়ন্ত্রণ করছে। 

কি অদ্ভুত না।গোটা একটা জেনারেশন যারা অনলাইনে ডুবে থাকত তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করল,দেশ স্বাধীন করল।এখন দেশ সংস্কারে লেগে পড়েছে। স্বমনয়ক রা সরকার গঠন করছে ।ছাত্ররাই কি সুন্দর ট্রাফিক ম্যানেজমেন্ট করতেছে,, বাজার তদারকি করছে,চাঁদাবাজ, ঘুষখোর দের চিহ্নিত করছে,রাস্তায় কি সুন্দর দেয়াল লেখন করছে,ক্যালিগ্রাফি,  কেউ আবার খাবার -পানি দিয়ে তাদের এপ্রিসিয়েট করছে,রাস্তা ঘাট পরিষ্কার করছে,, সং্খ্যা লঘু দের নিরাপত্তা দিচ্ছে, মাদ্রাসার ভাইরা মন্দির পাহারা দিচ্ছে।ডাকাত দের ড্রোন দিয়ে খুঁজছে,,সবাই ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করছে। সবাই স্বাধীন দেশে নির্ভয়ে নিজের মতামত প্রকাশ করছে,লিখছে। ভাবতেই অবাক লাগছে।কি সুন্দর!

বুকে ব্যাথা আবু সাঈদ আর মুগ্ধদের জন্যে আর দৃঢ় মনোবল দেশ গড়ার। 
এটা যেনো অব্যাহত থাকে।
ছিনতাই না হয়ে যায় আমাদের স্বপ্নগুলো। 
তাইলে যে শহীদ সন্তানরাও অভিশাপ দিবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর