উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৫ রোগীর মৃত্যু
পুষ্পপ্রভাত প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন ২০১৯ ২২ ১০ ৩৪ আপডেট: ১৩ জুন ২০১৯ ২২ ১০ ৩৪
ফের উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ২৪ ঘণ্টায় ১৫ রোগীর মৃত্যু বলে দাবি করা হয়েছে যার জেরে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে । রোগীর পরিজনেরা বিক্ষোভ দেখাচ্ছেন হাসপাতাল সুপারের ঘরের সামনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনি মতায়েন করা হয়েছে। পুলিশের সঙ্গে বচসার জেরে ধস্তাধস্থিও শুরু হয় বলে জানা গিয়েছে। এনআরএস-কাণ্ডের জের। বুধবার থেকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। চিকিত্সা-পরিষেবা বন্ধ থাকায় ২৪ ঘণ্টায় ১৫ রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। বৃহস্পতিবার নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
প্রসঙ্গত, নীলরতন সরকার হাসপাতালে জুনিয়র চিকিৎসক নিগ্রহের ঘটনার প্রতিবাদে গত দু’দিন ধরে কর্মবিরতি শুরু করেছে রাজ্যের জুনিয়র ডাক্তাররা। ওই ঘটনায় বৃহস্পতিবার মাঠে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ১২টা নাগাদ এসএসকেএম হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে ডাক্তারদের কর্মবিরতিতে চিকিৎসা না পাওয়া রোগী ও পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। এরপর এসএসকেএম থেকে বাইরে বেরোবার পথে মুখ্যমন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা।
এরপরই মুখ্যমন্ত্রী বলেন, অবিলম্বে পরিষেবা শুরু না করলে ব্যবস্থা নেবে সরকার। চার ঘণ্টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, ইতমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে। তাই রাজনৈতিক পথে আন্দোলন না করে কাজে যোগ দিন। তিনি আরও বলেন, পুলিশ কর্মী কর্তব্যরত অবস্থায় মারা গেলে পুলিশ কর্মবিরতি করে না। সরকার আইনত ব্যবস্থা নেয়। এক্ষেত্রেও সরকার ব্যবস্থা নেবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “৪ দিন ধরে রোগী পড়ে আছে। কয়েকজন মিলে তাণ্ডব চালাচ্ছে। আমার মন্ত্রী গিয়েছেন, পুলিশ কমিশনার গিয়েছেন। যাঁরা নাটক করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেব”। এদিন তিনি দাবি করে বলেন, “যাঁরা আন্দোলন করছেন, তাঁরা কেউ জুনিয়র ডাক্তার নয়। তাঁরা আউটসাইডার। বিজেপি-সিপিআইএম উসকানি দিচ্ছে”।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সরকারি খরচায় গুরুত্বর অসুস্থ রোগীদের প্রাইভেট হাসপাতালে পাঠাচ্ছি। ওখানে সিনিয়র চিকিৎসকরা কাজ করছেন ওদের অনুরোধ করব ওঁরা যাতে বেশি সময় দিয়ে কাজ করেন। রোগীদের চিকিৎসা পাওয়া সবচেয়ে জরুরি বিষয়।”
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- ৮১ নং জাতীয় সড়কের শ্রীপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু স্বাস্থ্যকর্মীর
- কাজ করছে না এন্টিবায়োটিক
- হরিশ্চন্দ্রপুর মশা ও পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা
- অসুস্থ অনুব্রত মন্ডল ভর্তি এসএসকেএমে
- জাতীয় পালস পোলিও দিবস চাঁচলে
- উত্তরবঙ্গে খোঁজ মেলেনি রক্তের, প্রসূতিকে বাঁচাতে ছুটে এলেন যুবক
- ঘুরতে এসে রেলে কাটা পড়ে না ফেরার দেশে পিতা পুত্র, মা জখম
- হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ভুয়ো ডাক্তারের পর্দা ফাঁস
- চোখ-হাত-পা-নাক দিয়ে রক্তক্ষরণের রোগী জিনাত আবার যাবে ভারতে
- NTPC Farakka CSR conducted successful free Eye Camp, treats 243 cataract patients
- বীরভূমের রাজনগরে পালিত হল জল ধরো জল ভরো কর্মসূচী
- গর্ভবতী মহিলাকে রক্ত দিয়ে বর্ষবরণ আসরাফুলের
- সিনি`` ও ``আই সিডিএসের উদ্যোগে চাঁচলে নারী দিবস
- চাঁচলে পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির
- বহমান জলকে ব্যাবহার ও সংরক্ষনের উদ্যোগ বীরভূমের লোকপুরে
