ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

১১৫ পজিটিভ মায়ের ১০ সন্তান করোনায় আক্রান্ত

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০ ২০ ০৮ ১২   আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২০ ২০ ০৮ ১২

শিলচর মেডিক্যাল কলেজে ১১৫ জন পজিটিভ প্রসূতি সন্তানের জন্ম দিয়েছেন৷ সদ্যোজাতরাও মায়ের সঙ্গে আইসোলেশন ওয়ার্ডে থাকে, সংক্রমিত মায়ের দুধ পান করে৷ তাদের ৯২ শতাংশকে করোনা ছুঁতে পারেনি৷ মাত্র ১০ শিশু পৃথিবীতে এসেই সংক্রমিত হয়ে পড়ে৷ এরা সবাই অতিমারির সঙ্গে লড়াই করে সুস্থ রয়েছে৷

শিলচর মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে করোনাভাইরাস প্রথম আক্রমণ করে ২১ জুলাই৷ কিছুদিনের মধ্যে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকে৷ একে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই কাজ করেন চিকিৎসক, নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মীরা৷ টানাহেঁচড়ায় প্রসূতিদের সমস্যা বাড়তে পারে, এই ভেবে নিজেদের বিভাগেই আইসোলেশন ওয়ার্ড তৈরি করেন৷ কোভিডে আক্রান্ত মা ও তাঁদের সদ্যোজাতদের সেখানেই রাখা হয়৷মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত জানান, এ পর্যন্ত ১৩৫ জন প্রসূতি কোভিডে সংক্রমিত হয়েছেন৷ তাঁদের ১১৫ জন এরই মধ্যে সন্তানের জন্ম দিয়েছেন৷ ৪৭ জনের বেলায় আবার সন্তান প্রসব হয়েছে সিজারিয়ান পদ্ধতিতে৷ তাদের ৪ জন গর্ভমৃত সন্তানের জন্ম দিয়েছেন৷ আর করোনার কাছে হার মেনেছেন মাত্র দুই প্রসূতি৷

এই পরিসংখ্যানকে সাফল্যের নজির বলেই উল্লেখ করেন ভাস্করবাবু৷ তিনি বলেন, করোনা আক্রান্ত প্রসূতিদের লেবার-টেবিলে তোলা, প্রসব করানো, ৪০ শতাংশের সিজারিয়ান করা সহজ কাজ ছিল না৷ প্রশাসনিক কর্তারা এ নিয়ে চিন্তায় ছিলেন৷ কিন্তু প্রসূতি বিভাগের চিকিৎসক-কর্মীরা সেবার মনোবৃত্তি থেকে এক মুহূর্তের জন্য সরেননি৷ বরং তাঁরা সারাক্ষণ পিপিই কিট পরে এতটাই সতর্ক ছিলেন যে, কোভিড চিকিৎসা করতে গিয়ে অন্যান্য ওয়ার্ডে ডাক্তার-নার্সরা সংক্রমিত হয়ে পড়লেও প্রসূতি বিভাগে এমন ঘটনা একটিও ঘটেনি৷ করোনা পর্বে এই মেডিক্যাল কলেজে মোট ১ হাজার ৩৪৯ প্রসূতি শিশুর জন্ম হয়৷

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর