দেশীয় দাতা খুঁজছে আইসিডিডিআর,বি
জাগরণ প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ১৭ আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ১৭
হাসপাতাল পরিচালনায় ব্যয় বেড়ে যাওয়ায় দেশিয় দাতা খুঁজছে পৃথিবীর উল্লেখযোগ্য গবেষণা প্রতিষ্ঠান এবং পৃথিবীর সবচেয়ে বড় ডায়ারিয়া হাসপাতাল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।
আইসিডিডিআর,বি’র পরিচালক (কমিউনিকেশন) ক্যাথরিন স্পেন্সার জাগরণকে জানান, আইসিডিডিআর,বি মূলতো একটি গবেষণা প্রতিষ্ঠান। কিন্তু মানবিক দিক বিবেচনা করে প্রতিষ্ঠানটি ডায়রিয়া ও কলেরা রোগীদের মহাখালী ও মতলব হাসপাতালের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এই চিকিৎসা ব্যয় নির্বাহ হয় ব্যক্তি পর্যায়ের অনুদান, কিছু বাণিজ্যিক কার্যক্রম এবং প্রধান প্রধান দাতাদের অর্থায়নে। কিন্তু মূল্যস্ফীতি, ওষুধের দাম বৃদ্ধি, রোগীর সংখ্যা বৃদ্ধি এবং বিদেশি দাতার সংখ্যা কমে যাওয়ায় হাসপাতাল পরিচালনায় আর্থিক সংকট দেখা দিয়েছে।
১৯৬০ সালে গোড়াপত্তন হওয়া এই সংস্থার নাম রাখা হয়েছিল ‘পাকিস্তান কলেরা রিসার্চ ল্যাবরেটরি’। দেশ স্বাধীনতা লাভের পর নাম হয় কলেরা রিসার্চ ল্যাবরেটরি। ১৯৭৮ সালে সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে একে একটি আন্তর্জাতিক গবেষণাগার হিসেবে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। তখনই এর নাম পরিবর্তন করে বর্তমান নাম দেয়া হয়।
মহাখালী ও চাঁদপুরস্থ মতলবের হাসপাতালে প্রতিবছর গড়ে দুই লাখের বেশি গরিব রোগী পায় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা। যাদের মধ্যে ৬০ শতাংশই শিশু। আর এই চিকিৎসা দিতে বছরে তাদের ৪০ কোটি টাকা খরচ হয়। চিকিৎসা পরিচালনা করা হয় সারা বছর।
ডায়রিয়া রোগীদের জন্য এই বিশেষ সেবা অব্যাহত রাখতে দেশের আগ্রহী অবস্থাসম্পন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি অর্থ সহায়তার আবেদন জানিয়েছে আইসিডিডিআর,বি। কেউ দান করলে তার জন্য রয়েছে বিশেষ সুবিধা।
এ সম্পর্কে আইসিডিডিআরবির কমিউনিকেশন্স বিভাগের কর্মকর্তা তারিফুল ইসলাম খান জাগরণকে জানান, আইসিডিডিআর,বিতে অর্থদান করলে দানের অংক ভেদে সর্বনিম্ন ১০ শতাংশ ও সর্বোচ্চ ১৫ শতাংশ কর মওকুফ সুবিধা পাবেন দাতা।
তিনি প্রবাসি বাঙালিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে বিপুল সংখ্যক প্রবাসি আছেন, তারা আইসিডিডিআর,বির পাশে দাঁড়ালে সমস্যা অনেকটাই কেটে যাবে।
বর্ষা মৌসুমের আগে ও পরে, যখন ডায়ারিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়, তখন প্রতিদিন এক হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়। এসময় অতিরিক্ত রোগীর জন্য নতুন কলেরা খাট, সিরাপথে প্রয়োগযোগ্য বাড়তি স্যালাইন, ওআরএস, জিংক ট্যাবলেট, চালের গুঁড়ার স্যালাইন ও অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োজন হয়। এছাড়া অতিরিক্ত ডাক্তার, নার্স স্বাস্থ্যকর্মীতো লাগেই। যার জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন পড়ে।
ডায়রিয়া ও কলেরা রোগীদের বিনামূল্যে চিকিৎসার পাশপাশি তীব্র নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের আক্রমণে আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের জন্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিট রয়েছে হাসপাতালে। এছাড়া রয়েছে তীব্র অপুষ্টির শিকার শিশুদের জন্য চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা, মা ও শিশুর লং স্টে ওয়ার্ড। দক্ষতার সঙ্গে এসব পরিচালনার জন্য রয়েছেন ৬৫ জন ডাক্তার, ১১০ জন নার্স ও ২৫১ জন সহায়ক কর্মী।
এ বছরের মার্চ থেকে মে সময়কালে আইসিডিডিআর,বি-তে ৫৫ হাজার ২২২ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়। যা ২০০৭ সালের পর গড়ে সর্বোচ্চ সংখ্যক রোগী এবং সাধারণ ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি। কিন্তু আইসিডিডিআর,বি ঢাকা হাসপাতালের কর্মীরা কোনো রোগীকে ফিরিয়ে না দেওয়ার' আদর্শে অবিচল থাকেন। তারা বাড়তি সময় কাজ করেও উচ্চ মানসম্পন্ন চিকিৎসাসেবা বজায় রাখেন। ৩০০ শয্যাসম্পন্ন এ হাসপাতালে রোগী বাড়লে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত শয্যা যুক্ত করা হয়। সরকারি হাসপাতালের মতো এখান থেকেও কোনো রোগীকে বিনা চিকিৎসায় ফিরিয়ে দেওয়া হয় না।
আরএম/জেডএস
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ৮১ নং জাতীয় সড়কের শ্রীপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু স্বাস্থ্যকর্মীর
- কাজ করছে না এন্টিবায়োটিক
- হরিশ্চন্দ্রপুর মশা ও পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা
- অসুস্থ অনুব্রত মন্ডল ভর্তি এসএসকেএমে
- জাতীয় পালস পোলিও দিবস চাঁচলে
- উত্তরবঙ্গে খোঁজ মেলেনি রক্তের, প্রসূতিকে বাঁচাতে ছুটে এলেন যুবক
- ঘুরতে এসে রেলে কাটা পড়ে না ফেরার দেশে পিতা পুত্র, মা জখম
- হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ভুয়ো ডাক্তারের পর্দা ফাঁস
- চোখ-হাত-পা-নাক দিয়ে রক্তক্ষরণের রোগী জিনাত আবার যাবে ভারতে
- NTPC Farakka CSR conducted successful free Eye Camp, treats 243 cataract patients
- বীরভূমের রাজনগরে পালিত হল জল ধরো জল ভরো কর্মসূচী
- গর্ভবতী মহিলাকে রক্ত দিয়ে বর্ষবরণ আসরাফুলের
- সিনি`` ও ``আই সিডিএসের উদ্যোগে চাঁচলে নারী দিবস
- চাঁচলে পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির
- বহমান জলকে ব্যাবহার ও সংরক্ষনের উদ্যোগ বীরভূমের লোকপুরে
