একগুচ্ছ কবিতা
জেরিন সুলতানা (বাংলাদেশ)
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪ ০৯ ০৯ ১০ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ০৯ ০৯ ১০
আমি ঠিক কবিতা লিখতে জানি না
জেরিন সুলতানা (বাংলাদেশ)
আমি ঠিক কবিতা লিখতে জানি না
মাঝে মাঝে কিছু শব্দকে ভালোবেসে আগলে রাখি
বসতে দেই আমার পাশে ।
আমি ঠিক কবিতা লিখতে জানি না
মাঝে মাঝে কিছু শব্দকে উড়িয়ে দেই নীল আকাশে
রঙিন খামে ভরে কিছু কথা উড়ে যায় মেঘের দেশে।
আমি ঠিক কবিতা লিখতে জানি না
প্রবল আহ্লাদে কিছু শব্দের সাথে খেলা করি,
এলোমেলো শব্দের জাল বুনি মনের অবর্তমানে।
আমি ঠিক কবিতা লিখতে জানি না
কিছু শব্দের গায়ে হাত বুলিয়ে,
ঘুম পাড়িয়ে দেই পরম মমতায়
কিছু শব্দকে আদর দিয়ে রুপকথার গল্প শোনাই।
আমি ঠিক কবিতা লিখতে জানি না
কিছু শব্দের ঠোঁটে ভালোবাসা বুনি
হৃদয় কেঁপে উঠে প্রেমের আভাসে।
আমি ঠিক কবিতা লিখতে জানি না
কিছু শব্দের সাথে অভিমান
করে চলে যাই তারার দেশে।
আমি ঠিক কবিতা লিখতে জানি না
কিছু শব্দকে স্পর্শ করি প্রিয়তমর হৃদয় ভেবে,
হৃদয়ের হাহাকার এক নিমেষে উধাও হয়ে যায় ।
আমি ঠিক কবিতা লিখতে জানি না
খুব তৃষ্ণায় ছন্দ মিলিয়ে কথা সাজাই
স্বচ্ছ কিছু শব্দের জলে তৃষ্ণা মেটাই ।
আমি ঠিক কবিতা লিখতে জানি না
ঘুম না আসা রাতে কিছু শব্দকে শুতে দেই
আমার পাশ বালিশে , আমার ঘুম এসে যায়।
আমি ঠিক কবিতা লিখতে জানি না
কিছু শব্দ কে সাথে নিয়ে পাড়ি দেই মাইলের পর মাইল
আমার হাতের আঙ্গুলে কিছু শব্দের আঙ্গুল
আমাকে নিয়ে যায় দূর অজানায়।
আমি ঠিক কবিতা লিখতে জানি না
মাঝে মাঝে কিছু শব্দের প্রেমে পড়ে যাই
কিছু শব্দকে নিয়ে সংসার সাজাই।
যে কথা হয়না বলা
জেরিন সুলতানা (বাংলাদেশ)
আমি বকুল হয়ে ঝরে পড়বো
তুমি এসে আমায় কুড়িয়ে নিও,
মাতাল হাওয়ার মতো উড়ে এসে জুড়ে বসবো
তোমার কবিতার খাতায় !
দেখে নিও তোমার জমিয়ে রাখা অভিমান, মন খারাপ, সব হুট করেই হয়ে যাবে উধাও। তোমার দুঃশ্চিতায় ভারী হওয়া কপালে আর নির্ঘুম চোখ দুটোতে কাঠগোলাপের স্পর্শ দেবো !
আর মুঠো মুঠো স্বপ্ন মেখে দেবো চোখের পাতায় ।
তোমাকে এক মূহুর্ত একটু দেখায়
আমার শত বছরের আয়ু বেড়ে যায়,
শত যুগের বিষন্নতার ইতি ঘটে তোমার এক টুকরো হাসিতে ।
আমি অবুঝ হয়ে তোমার মুখের দিকে তাকিয়ে থাকি ,
নিজেকে মনে হয় সদ্য জন্মানো পাপহীন শিশুর মতো ।
তোমার চোখের দিকে তাকিয়ে আমি পাখি হয়ে যাই !
উড়ে বেড়াই দিক থেকে দিগন্তে
ঘুমন্ত হৃদয় জেগে উঠে এক আকাশ হাসি নিয়ে কৃষ্ণচূড়া ফুলের মতো।
আমি ভেসে বেড়াই তোমার আকাশে মেঘের রানী হয়ে
তোমার বুকের সীমানায়!
যদি কখনো তোমার মনের আকাশে মেঘ জমে,
গুমোট হাওয়ার উষ্ণতায় চোখ বেয়ে বৃষ্টি ঝরে
কষ্ট এসে আকরে ধরে চারিপাশ ,
তুমি খুব কাছে আমায় ডেকে নিও
আমি পৃথিবীর সকল খুশি ছিনিয়ে আনতে পারবো
শুধু তোমার ডাকবার অপেক্ষায় ।
কল্পনায় তুমি
জেরিন সুলতানা (বাংলাদেশ)
তুমি বলেছিলে আমাদের স্মৃতি মাখানো সময়গুলো বাঁধিয়ে রাখবে তোমার সোবার ঘরের দেয়ালে
রোজ ঘুমোতে যাবার আগে দু-চোখ বুলিয়ে নেবে পরম মমতায়
তুমি বলেছিলে যেদিন তুমি পাশে থাকবে না সেদিন খুব বৃষ্টি হবে
তোমার অনুপস্থিতি যদি আমাকে খুব করে কাঁদায়, আমি কষ্ট পাই
কষ্ট গুলো বৃষ্টি হয়ে আঁচড়ে পরবে আমার শুষ্ক আঙ্গিনায়
তোমার চোখ, মুখ ,তোমার হাসি আমি খুঁজে ফিরবো দিক থেকে দ্বিগন্তে ।
তোমার দূরত্ব আমাকে খুব করে কাঁদাবে
আমি চিৎকার করে সেদিন ডাকবো তোমাকে !
আমার সে চিৎকার হয়তো পৌঁছাবে না তোমার কাছে
অথবা ,আমার মত তুমিও সেদিন , দুচোখ ভাসাবে আমাদের স্মৃতিগুলো ভেবে ।
তুমি আমার কল্পনাতেই ছিলে
বাস্তবতার সীমানা পেরিয়ে তোমার আনাগোনা ছিলো বড্ড অসহায়!
তাইতো কল্পনায় সংসার সাজাই রোজ , কল্পনার কবিতা লিখি তোমাকে নিয়ে
নীরব কবিতা! ভালোবাসার কবিতা , অভিমানের কবিতা
তোমাকে না দেখা সময় গুলোয় জন্ম দেবে বিচ্ছিরি অনুভূতির
সে অনুভূতিরা দল বেঁধে খুঁজে ফিরবে বুকের ভেতরে লুকিয়ে থাকা আমার সেই তুমিটাকে।
অন্ধকার ঘরে নিঃশ্বাস গুলো দীর্ঘশ্বাসে পরিণত হবে !
নিজেকে মনে হবে উত্তাল সমুদ্রের এক বিষন্ন নাবিক!
যার সামনে পেছনে গভীর জলরাশী
সে নিরুপায় হয়ে জীবনের শেষ প্রহর গুণছে!
অনিশ্চিত অপেক্ষা ,
তোমাকে এক নজর দেখার অপেক্ষা
তোমাকে ভালোবাসি বলার জন্য ছটফট করতে করতে আমি হয়তো সেদিন
ঝরে পরবো ঝরে পড়া শিউলির মতো ।
তোমার হাতের আঙুলে আর একটি বার আঙুল রাখবার জন্য উন্মাদের মত চিৎকার করতে থাকবো , হয়তোবা!
সেদিন আমার ভীষণ কষ্ট হবে জানো তো ?
যেদিন আমি জানবো , চাইলেই তোমাকে ছোঁয়া যায় না !
চাইলেই দেখা যায় না তোমার হাসি মাখা মুখ '
তুমি হারিয়ে যাবে আকাশের নীলের মাঝে মেঘ হয়ে
আর আমি হারাবো তোমাকে ভালোবাসবার অধিকার,
তাইতো সমস্ত নিয়মের বাইরে গিয়ে কল্পনায় তোমাকে পাওয়া
কল্পনায় তোমার সাথে আমার ছোট্ট সংসার।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
