জাল সার্টিফিকেটে জমি বিক্রির অভিযোগে তৃণমূল প্রধান বিপাকে
পুষ্প প্রভাত ডেস্ক
প্রকাশিত: ৫ জুলাই ২০২৫ ২০ ০৮ ৩৫ আপডেট: ৫ জুলাই ২০২৫ ২০ ০৮ ৩৫
সিনেমাকেও হার মানায়! জীবিত বৃদ্ধকে ‘মৃত’ দেখিয়ে সাত বিঘা আমবাগান বিক্রির অভিযোগ, জড়িত তৃণমূল প্রধান ও পঞ্চায়েত সদস্য!
তনয় কুমার মিশ্র, মালদা, ৫ জুলাই:
সিনেমার গল্পকেও হার মানানো এক প্রতারণার অভিযোগে তোলপাড় মালদা! জীবিত মানুষকে ‘মৃত’ দেখিয়ে জাল ওয়ারিশন সার্টিফিকেট বানিয়ে প্রায় সাড়ে সাত বিঘার একটি আমবাগান বেআইনিভাবে হাতিয়ে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এক পঞ্চায়েত প্রধান ও সদস্যর বিরুদ্ধে।
৬২ বছরের মোস্তাকিম শেখ, বাড়ি ইংলিশবাজারের অমৃতি এলাকায়। ১৯৭২ সালে কানাইপুর মৌজায় খতিয়ান নং ২৯২ ও ৬৯৬, দাগ নং ১১৩২-এর অধীনে দুই একর ৫২ শতকের একটি আমবাগান কিনেছিলেন তিনি। সেই জমির উপরই চলে প্রতারণা।
অভিযোগ, মানিকচকের চৌকি মির্দাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আনোয়ার হোসেন ও সদস্য তাজবুল শেখের মদতে মোস্তাকিমকে 'মৃত' দেখিয়ে জাল ওয়ারিশন সার্টিফিকেট বানানো হয়। তারপর সেই কাগজ দেখিয়েই জমিটি বিক্রি করে দেওয়া হয়। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেকর্ডেও নাম বদলে ফেলা হয় বলে অভিযোগ।
মোস্তাকিম শেখ বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি জেলা শাসক ও ভূমি দপ্তরে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি ইংলিশবাজার থানায় ১২ জনের বিরুদ্ধে এফআইআর করেন তিনি। অভিযোগে নাম রয়েছে—পঞ্চায়েত প্রধান আনোয়ার হোসেন, সদস্য তাজবুল শেখ, ইংলিশবাজার ব্লকের বি এল আর ও, রেভিনিউ অফিসার, জমির ক্রেতা রেজাউল নদাব, রাজেস নদাব, রোশনারা বিবি, বিক্রেতা জামিলা বিবি, বাবলু খান এবং দুই জমি মাফিয়া আজবুল শেখ ও আবুল কালাম আজাদের।
ঘটনায় শুরু হয়েছে তদন্ত। মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী জানিয়েছেন, “অভিযোগকারীদের সোমবার ডাকা হয়েছে। তদন্ত করে দোষীদের কাউকেই ছাড়া হবে না।”
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন প্রধান আনোয়ার হোসেন। তাঁর দাবি, “আমার স্বাক্ষর জাল করা হয়েছে। সার্টিফিকেট তৈরি হওয়ার বিষয়ে আমি কিছুই জানি না।”
এই চাঞ্চল্যকর ঘটনায় জেলা ভূমি দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট