ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

কোভিডে মারা গেলেন এক আসাম রাইফেলস জওয়ান, এটি করোনা মৃত্যুই

আবুল সাহিদ , শিলচর আসাম

প্রকাশিত: ১৯ জুলাই ২০২০ ১৯ ০৭ ৪৭   আপডেট: ১৯ জুলাই ২০২০ ১৯ ০৭ ৪৭

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আসাম রাইফেলসের এক জওয়ান। মৃত ব্যক্তির নাম এস কে ওয়াগলে, বয়স ৪৬ বছর। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থ অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। রেপিড টেস্টিং কিটের মাধ্যমে তার সোয়াব পরীক্ষা করা হয় এবং রেজাল্ট পজিটিভ জানা যায়। তবে এর কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর পর পুরো বৃত্তান্ত রাজ্যের স্বাস্থ্য বিভাগের ডেথ অডিট বোর্ডের কাছে পাঠানো হয়েছিল; বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, এটি করোনায় মৃত্যু বলেই গণ্য করা হবে। তাই সরকারিভাবে কাছাড়ে এটাই কোভিডের কারণে প্রথম মৃত্যু হিসেবে ধরে নেওয়া চলে।
আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, এস কে ওয়াগলে নামের জওয়ানকে অসুস্থ অবস্থায় গতকাল রাত পৌনে বারোটা নাগাদ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালের নিয়ম অনুযায়ী প্রথমেই কোভিড পরীক্ষা বাধ্যতামূলক। জওয়ানটির শারিরীক অবস্থা সংকটজনক ছিল, ফলে রেপিড টেস্টিং কিটের মাধ্যমে তার পরীক্ষা হয়। আধ ঘণ্টার মধ্যেই তার রেজাল্ট চলে আসে এবং জানা যায় তিনি কোভিড পজেটিভ। তবে এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এবার সম্পুর্ণ কোভিড প্রটোকল মেনেই তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।
শরীরে করোনা ভাইরাস নিয়ে মৃত্যু হওয়ার কাছাড় জেলায় এটি চতুর্থ ঘটনা। এর আগে নরসিংহপুরের শান্তিবালা নাথ, জানিগঞ্জের নারায়ণ মিত্র এবং মেহেরপুর শিবালিক পার্কের মালা দত্ত মজুমদারের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ পাওয়া গিয়েছিল। তবে রাজ্য স্তরের ডেথ অডিট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদের মৃত্যু অন্য জটিলতার জন্য হয়েছিল। নারায়ন মিত্র এবং মালা দত্ত মজুমদারের শেষকৃত্য কাছাড়-ডিমাহাসাও সীমান্ত সংলগ্ন একটি নির্জন এলাকায় সম্পন্ন করা হয়েছে। শহরের একটি সমাজসেবী সংগঠন রাইজিং ইয়ুথ সোসাইটির সদস্যরা পিপিই কিট লাগিয়ে রাতের বেলা কাজটি করেছেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর