কালিয়াচক কলেজে আন্তর্জাতিক যোগ দিবস
পুষ্প প্রভাত ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ০৫ ০৫ ২৯ আপডেট: ২৩ জুন ২০২৬ ০৫ ০৫ ২৯
কালিয়াচক কলেজে আন্তর্জাতিক যোগ দিবস উদ্যাপন
মালদহ, ২১ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মালদহের কালিয়াচক কলেজ প্রাঙ্গণে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিশেষ যোগাভ্যাস শিবির ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কলেজের ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি), শারীর শিক্ষা বিভাগ এবং জাতীয় সেবা প্রকল্প (এনএসএস)-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ছয়টার আগেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয় এবং নির্ধারিত সময়ে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষ। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশক্রমে আয়োজিত এই কর্মসূচিতে কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
যোগাভ্যাস শিবির পরিচালনা করেন মালদহের বিশিষ্ট যোগ বিশেষজ্ঞ এবং কলেজের এনসিসি অফিসার আমজাদ আলী। তিনি উপস্থিতদের পদ্মাসন, ভুজঙ্গাসন, অর্ধ ধনুরাসন, পবনমুক্তাসন, প্রাণায়ামসহ বিভিন্ন যোগাসনের কৌশল প্রদর্শন করে অনুশীলন করান। অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং অধ্যক্ষ সক্রিয়ভাবে যোগাভ্যাসে অংশ নেন।
এদিন যোগব্যায়ামের দৈনন্দিন গুরুত্ব, শারীরিক সুস্থতা বজায় রাখা এবং মানসিক চাপ কমানোর ক্ষেত্রে এর কার্যকারিতা নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করা হয়। অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, “সুস্থ শরীর ও শান্ত মনের জন্য ছাত্রজীবন থেকেই নিয়মিত যোগচর্চা করা অত্যন্ত প্রয়োজন।”
আলোচনায় জানানো হয়, ‘যোগ’ শব্দটির উৎপত্তি সংস্কৃত ‘যুজ’ শব্দ থেকে, যার অর্থ যুক্ত হওয়া বা একীভূত হওয়া। প্রায় পাঁচ হাজার বছরেরও বেশি পুরোনো এই ভারতীয় শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক অনুশীলন আজ বিশ্বজুড়ে সমাদৃত। ২০১৪ সালে জাতিসংঘ আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণা করার পর থেকে প্রতি বছর ২১ জুন বিশ্বব্যাপী দিবসটি গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে।
ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সকলের সক্রিয় উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। শেষে হালকা জলযোগের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবসের এই বিশেষ কর্মসূচির সমাপ্তি ঘটে।
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- আতঙ্কের শেষ! ধুলিয়ানে হামলাকারী পাগল হনুমানকে ধরল বনদপ্তর
- স্থায়ী ভাঙন রোধের দাবিতে নুর আলমের জোরালো দাবি, সামশেরগঞ্জে সরেজমিনে প্রধান সচিব
- নুর আলমের আবেদনে সামশেরগঞ্জে প্রিন্সিপাল সেক্রেটারি
- জল নূপুর
- পঙ্খীরাজের পৃষ্ঠে চেপে
- বাবা, তুমি আজও আমাদের আলো
- মূল্যবৃদ্ধি থেকে ট্রাইবুনাল—৬ দফা দাবিতে মুর্শিদাবাদে কংগ্রেসের সমাবেশ
- সুইৎজ়ারল্যান্ডে নিখোঁজ হায়দরাবাদের ব্যবসায়ী দম্পতি
- ঋতব্রত শিবিরে অনুব্রত-কাজল, বদলে গেল বীরভূমের সমীকরণ
- বিজেপিতে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ, ‘দুর্নীতিমুক্তদের স্বাগত’
- অস্ট্রেলিয়ার সমাজমাধ্যম নীতি থেকে শিক্ষা নিচ্ছে ভারত: মোদী
- ২৫ মাসে টাকা দ্বিগুণের টোপ, হাওড়ায় গ্রেফতার মা-ছেলে-সহ ৬
- ফালাকাটায় স্কুলে মাদকবিরোধী সচেতনতা সভা ও নাটকের আয়োজন
- গঙ্গাভাঙন এলাকা পরিদর্শনে বিধায়ক, স্থায়ী সমাধানের দাবি বাসিন্দাদের
- বিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম টোটোচালক, পলাতক চালক
- টানা বৃষ্টিতে দিল্লি-পুণেতে বাড়ি ধস, ওয়েনাড়ে উদ্ধার অভিযান
- ইরানকে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে যুদ্ধের আশঙ্কা
- মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর ভিডিও, গ্রেফতার একাদশের ছাত্র
- কালীঘাটে ভিড় সামলাতে দলীয় কর্মীকে চড় মারলেন মমতা
- ৪৪০ কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ়, তৃণমূলকে ঘিরে ইডির তদন্ত
- ওভারটেকের জেরে ইটের আঘাতে রক্তাক্ত বাইকচালক, জেলে যুবক
- কেষ্টর অফিসের তালা খুলল, পুলিশের হাতে চাবি পেল তৃণমূল
- বীরনগর–১ গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিজলী ঘোষ নতুন প্রধান
- ৮১ নং জাতীয় সড়কের শ্রীপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু স্বাস্থ্যকর্মীর
- কাজ করছে না এন্টিবায়োটিক
- হরিশ্চন্দ্রপুর মশা ও পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা
- অসুস্থ অনুব্রত মন্ডল ভর্তি এসএসকেএমে
- জাতীয় পালস পোলিও দিবস চাঁচলে
- উত্তরবঙ্গে খোঁজ মেলেনি রক্তের, প্রসূতিকে বাঁচাতে ছুটে এলেন যুবক
- ঘুরতে এসে রেলে কাটা পড়ে না ফেরার দেশে পিতা পুত্র, মা জখম
- হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ভুয়ো ডাক্তারের পর্দা ফাঁস
- চোখ-হাত-পা-নাক দিয়ে রক্তক্ষরণের রোগী জিনাত আবার যাবে ভারতে
- NTPC Farakka CSR conducted successful free Eye Camp, treats 243 cataract patients
- বীরভূমের রাজনগরে পালিত হল জল ধরো জল ভরো কর্মসূচী
- গর্ভবতী মহিলাকে রক্ত দিয়ে বর্ষবরণ আসরাফুলের
- সিনি`` ও ``আই সিডিএসের উদ্যোগে চাঁচলে নারী দিবস
- চাঁচলে পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির
- বহমান জলকে ব্যাবহার ও সংরক্ষনের উদ্যোগ বীরভূমের লোকপুরে
