কাছাড়ে প্রথম কোভিশিল্ড নিলেন চিকিৎসক জুড়ি শর্মা সহ ১০ জন
দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১ ১৫ ০৩ ৪০ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৫ ০৩ ৪০
সারাদেশের সঙ্গে শনিবার সকালে কাছাড় জেলায়ও শুরু হয়েছে কোভিড ভ্যাকসিন প্রদান প্রক্রিয়া। প্রথম দিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিভিল হাসপাতালে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। জেলার প্রথম ব্যক্তি হিসেবে কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছেন সিভিল হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসক ডাঃ জুড়ি শর্মা। তার সঙ্গে হাসপাতালে আরও নয় জন ডাক্তার এবং নার্স ভ্যাকসিন নিয়েছেন। প্রথমে তাদের আধঘন্টা অবজারভেশনে রাখা হয়, এরপর তারা বেরিয়ে আসেন। বরাক বুলেটিনের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, ভ্যাকসিনে প্রাথমিকভাবে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। তবে এদিন কয়েকজন চিকিৎসক ভ্যাকসিন নিতে রাজি হননি, তারা চাইলে সোমবার সেটা নিতে পারেন।
প্রাথমিক পর্যায়ে ডাক্তার-নার্স সহ শুধুমাত্র স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। জেলায় মোট ২৫টি কেন্দ্রে ১১৭১০ জনকে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে। শনিবার আনুষ্ঠানিক সূচনা হওয়ার পর প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবারে সকাল ন’টা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকা দেওয়া হবে।প্রতি ব্যাক্তিকে ০.৫ মিলিলিটারের ডোজ দেওয়া হচ্ছে, এক ভায়ালে ৫ মিলিমিটারের ডোজ পাঠানো হয়েছে। একসঙ্গে ১০ জনের একটি স্লট বানানো হয় এবং তাদের একে একে ভেকসিন প্রদান করা হয়। তবে প্রত্যেকের জন্য আলাদা সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে। ডাঃ জুড়ি শর্মা সহ ডাঃ অরিজিৎ পাল, ডাঃ অর্পিতা দেব, ডাঃ রোহিত সিংহ, ডাঃ পাওয়েল, ডাঃ দেবশুভ্র কুন্ডু, সমরেশ চক্রবর্তী, নার্সিং স্টাফের মধ্যে সুফলা দাস, মধুমিতা দত্ত, নমিতা দেবী এদিন প্রথম স্লটে ভ্যাকসিন নিয়েছেন। প্রথমে তাদের স্বাস্থ্য পরীক্ষার পর ভ্যাকসিন নেওয়ার জন্য বিশেষ কক্ষে পাঠানো হয়। ভ্যাকসিন প্রদানের পর বিশেষ কক্ষে তাদের বিশ্রামের জন্য পাঠিয়ে দেওয়া হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সম্পাদক ডাঃ সুদীপজ্যোতি দাস বলেন, “আমরা প্রত্যেক স্বাস্থ্যকর্মীকে বলেছি তারা যেন ভ্যাকসিন নেন, তবে কাউকে জোর করা হয়নি। প্রথম পর্যায়ে যারা ভ্যাকসিন নিচ্ছেন, ২৮ দিন পর তারা আবার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাবেন। শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারাদেশে ভ্যাকসিন প্রদানের প্রক্রিয়া নিজে শুরু করেন। তারপর কাছাড়ের দুই নির্ধারিত কেন্দ্র শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিভিল হাসপাতালে এই কর্মসূচি শুরু করা হয়। কোভ্যাকসিন এবং কোভিশিল্ড এই দুটোর মধ্যে কাছাড়ে প্রথমত সবাইকে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে ভ্যাকসিন নিলেই একজন ব্যক্তি সঙ্গে সঙ্গে পুরোপুরি করোনা ভাইরাসকে প্রতিরোধ করার ক্ষমতা পেয়ে যাবেন এটা বলা যায় না। তাই ভ্যাকসিন নিচ্ছেন তাদেরও সাবধানতা বজায় রেখে চলতে হবে।”
গতকাল অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্যওয়ান জানিয়েছিলেন, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কর্মরত ১১,৭১০ জন স্বাস্থ্যকর্মীকে প্রাথমিকভাবে কোভিশিল্ড দেওয়া হবে যাতে করোনার দ্বিতীয় ঢেউ আসলেও তাদের পরিষেবা অব্যাহত থাকে। প্রাথমিক শর্ত হচ্ছে ন্যূনতম আঠারো বছর বয়স হওয়া; এছাড়া অন্তঃসত্ত্বা এবং সদ্য মা হওয়া মহিলাদেরকে এখন টিকা দেওয়া হচ্ছেনা।সিভিল হাসপাতালের সুপার জিতেন সিং জানিয়েছেন প্রথমদিন অনেকেই ভ্যাকসিন নেওয়ার সাহস পাননি। তিনি বলেন, “আমরা প্রত্যেক স্বাস্থ্যকর্মীর নাম তালিকাভুক্ত করেছিলাম। তবে শনিবার কেউ কেউ এগিয়ে এসে ভ্যাকসিন নিতে সাহস পাননি। তবে যারা নিয়েছেন, তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় বাকিরা সাহস পাবেন। তারা চাইলে আগামী সোমবার নিতে পারেন।”
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ৮১ নং জাতীয় সড়কের শ্রীপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু স্বাস্থ্যকর্মীর
- কাজ করছে না এন্টিবায়োটিক
- হরিশ্চন্দ্রপুর মশা ও পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা
- অসুস্থ অনুব্রত মন্ডল ভর্তি এসএসকেএমে
- জাতীয় পালস পোলিও দিবস চাঁচলে
- উত্তরবঙ্গে খোঁজ মেলেনি রক্তের, প্রসূতিকে বাঁচাতে ছুটে এলেন যুবক
- ঘুরতে এসে রেলে কাটা পড়ে না ফেরার দেশে পিতা পুত্র, মা জখম
- হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ভুয়ো ডাক্তারের পর্দা ফাঁস
- চোখ-হাত-পা-নাক দিয়ে রক্তক্ষরণের রোগী জিনাত আবার যাবে ভারতে
- NTPC Farakka CSR conducted successful free Eye Camp, treats 243 cataract patients
- বীরভূমের রাজনগরে পালিত হল জল ধরো জল ভরো কর্মসূচী
- গর্ভবতী মহিলাকে রক্ত দিয়ে বর্ষবরণ আসরাফুলের
- সিনি`` ও ``আই সিডিএসের উদ্যোগে চাঁচলে নারী দিবস
- চাঁচলে পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির
- বহমান জলকে ব্যাবহার ও সংরক্ষনের উদ্যোগ বীরভূমের লোকপুরে
