ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ঊরষ উপলক্ষে সম্প্রীতির মেলা খুষ্টিগিরীতে

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮ ০৬ ৫৭   আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮ ০৬ ৫৭

ঊরষ উপলক্ষে সম্প্রীতির মেলা খুষ্টিগিরীতে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- বীরভূম জেলার পারুই থানার খুষ্টিগিরী গ্রামে বিরাজমান সৈয়দ শাহ আবদুল্লাহ কেরমানী (রহঃ)।উনার ঊরষ মোবারক ঘিরে জমজমাট এক সম্প্রীতিময় মিলন মেলা অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর ১১ ই ফাল্গুন। জেলার উজ্জ্বল সম্প্রীতি ক্ষেত্র খুষ্টিগিরী দরগাহ শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ শাহ আব্দুল্লাহ কেরমানী (রহঃ) এর এবছর ৪৭৬ তম ঊরষ মোবারকের শুভ উদ্বোধন হয় গত ২৪ শে ফেব্রুয়ারি। এদিন শুভ্র নিশান উত্তোলন করা হয় বিশ্বশান্তি কামনায়। জানা যায় সুফি সাধকের জন্ম ৮৫৪ বঙ্গাব্দে। তিনি আজমীর শরিফে সুপ্রসিদ্ধ পীর সুফি খাজা মইনুদ্দিন চিশতি(রহঃ)র মুরিদ ছিলেন। সুফি মতাদর্শ প্রচারে বীরভূমের তৎকালীন সেনভূম পরগনার গভীর জঙ্গলে উপনীত হন এবং গুরুর নির্দেশ অনুযায়ী সেখানে আশ্রম গড়েন। সুফি সাধকের বহু অলৌকিক ঘটনার কথা এলাকায় জন মানুষের মধ্যে শোনা যায়। ৯৪৩ বঙ্গাব্দের ১১ ই ফাল্গুন তিনি পরলোক গমন করেন। সেই স্মরণে প্রতি বছর ১১ থেকে ১৫ ই ফাল্গুন তাঁর  পবিত্র সমাধি প্রাঙ্গনে তথা মাজার শরীফে বার্ষিক স্মৃতি উৎসব ঊরষ মহাসমারোহে অনুষ্ঠিত হয়।অনুরূপ এবছর ও ১১ ই ফাল্গুন তথা ২৪ শে ফেব্রুয়ারি শুভারম্ভ হয়ে ২৮ শে ফেব্রুয়ারি সমাপ্ত হয়।ঊরষ হচ্ছে মিলন বা আনন্দ উৎসব। কোন মহামানবের তিরোধান দুঃখের নয়, বরং আনন্দের। কেননা ইহ জগত ত্যাগ করে তাঁরা পরম শান্তি লাভ করেন। সেই ঊরষ উপলক্ষে পাঁচ দিন জুড়ে চলে মেলা সহ বিভিন্ন সাংস্কৃতি অনুষ্ঠান ও আলোচনা সভা।উক্ত ঊরষ মোবারকের কর্মসূচি সহ বিস্তারিত ব্যখ্যা করেন খুষ্টিগিরী দরগাহ শরীফ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী ও সাজ্জাদানশীন সৈয়দ শাহ মহম্মদ হাফিজুর রহমান।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর