ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
হক নাসরিন বানু
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২০ ১৫ ০৩ ৩৭ আপডেট: ৪ জানুয়ারি ২০২০ ১৫ ০৩ ৩৭
ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের জারবন্দি সাপের বিষসহ গ্রেফতার তিন পাচারকারী।
ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের জারবন্দি সাপের বিষসহ গ্রেফতার তিন পাচারকারী।। শুক্রবার রাতে মালদা শহরের ঝালঝলিয়া এলাকার একটি বেসরকারি হোটেল থেকে ওই তিন পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে এক কিলো ওজনের জারবন্দি ওই সাপের বিষ উদ্ধার হয়েছে। তবে এতদিন জারবন্দি তরল অবস্থায় সাপের বিষ উদ্ধার হয়েছিল। কিন্তু এই প্রথম উদ্ধার হওয়া সাপের বিষ রীতিমতো প্রক্রিয়াকরণ করে ফেলেছে পাচারকারীরা । এতেই অবাক হয়ে গিয়েছে জেলা পুলিশ।
ধৃত পাচারকারীদের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আদালতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে হাজির কোরেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পাচারকারীদের নাম রফিক আলি (৪৯), আসিক মন্ডল (২০) এবং মাসুদ শেখ (২০)। ধৃত রফিক এবং মাসুদের বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামনটোলা গ্রামে। আশিক মন্ডলের বাড়ি কালিয়াচক থানার আকন্দবাড়িয়া গ্রামে। ধৃতদের শুক্রবার রাতে মালদা শহরের ঝলঝলিয়া এলাকার একটি হোটেল থেকে গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করে মালদা জেলা পুলিশের মনিটরিং সেলের অফিসারেরা।শনিবার দুপুরে পুরো বিষয়টি নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। তিনি বলেন, জারবন্দি সাপের বিষ উদ্ধার হয়েছে । সাপের বিষ সহ কাঁচের জার নিয়ে ওজন প্রায় এক কিলোর মতো। উদ্ধার হওয়া এই বিষের বর্তমান বাজার মূল্য এক কোটি টাকা। তবে ধৃতেরা কোথা থেকে এগুলো সংগ্রহ করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষিত আইন এবং চোরাকারবারি অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সুপার আরো বলেন, এর আগেও কাঁচের জারবন্দি সাপের বিষ উদ্ধার হয়েছে। কিন্তু সেটি তরলজাতীয় পাওয়া গিয়েছে। এই প্রথম সাপের বিষ পুরোপুরি প্রক্রিয়াকরণ করে চিনির দানার মতো তৈরি করে ফেলেছে পাচারকারীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোন ল্যাবরেটরি থেকেই এই কাজ করা হয়েছে। কালিয়াচকের কোথাও এই ধরনের ল্যাব রয়েছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। তবে মাদক জাতীয় দ্রব্য তৈরির ক্ষেত্রে সাপের বিষ সংগ্রহ করা হয়েছিল। যা প্রক্রিয়াকরণের মাধ্যমে বাইরে কোথাও পাচার করা হতো। তবে কোথায় এগুলি পাচার করা হতো এই মুহূর্তে সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সুপার জানিয়েছেন, ক্রাইম মনিটরিং সেলের এক মহিলাসহ ছয় জন অফিসার কর্মী খদ্দের সেজে ওই হোটেলে অভিযান চালায় । আর তাতেই হাতেনাতে সাপের বিষ পাচার চক্রের এই তিনজনকে গ্রেপ্তার হয়েছে। তবে এরা এই পাচার চক্রের পান্ডা না ক্যারিয়ার তাও প্রাথমিকভাবে তদন্ত করে দেখা হচ্ছে। কি ধরনের সাপের বিষ সংগ্রহ করেছিল তা বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে বলা যাবে।
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- আতঙ্কের শেষ! ধুলিয়ানে হামলাকারী পাগল হনুমানকে ধরল বনদপ্তর
- স্থায়ী ভাঙন রোধের দাবিতে নুর আলমের জোরালো দাবি, সামশেরগঞ্জে সরেজমিনে প্রধান সচিব
- নুর আলমের আবেদনে সামশেরগঞ্জে প্রিন্সিপাল সেক্রেটারি
- জল নূপুর
- পঙ্খীরাজের পৃষ্ঠে চেপে
- বাবা, তুমি আজও আমাদের আলো
- মূল্যবৃদ্ধি থেকে ট্রাইবুনাল—৬ দফা দাবিতে মুর্শিদাবাদে কংগ্রেসের সমাবেশ
- সুইৎজ়ারল্যান্ডে নিখোঁজ হায়দরাবাদের ব্যবসায়ী দম্পতি
- ঋতব্রত শিবিরে অনুব্রত-কাজল, বদলে গেল বীরভূমের সমীকরণ
- বিজেপিতে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ, ‘দুর্নীতিমুক্তদের স্বাগত’
- অস্ট্রেলিয়ার সমাজমাধ্যম নীতি থেকে শিক্ষা নিচ্ছে ভারত: মোদী
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
