ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

জঙ্গিপুরে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় কংগ্রেসে বড়সড় ভাঙ্গন জাকির হোসেনের হাত ধরে তৃণমূলে যোগ ৭০০ জন।

প্রকাশিত: ২০ জুন ২০২৫ ২২ ১০ ৫৭   আপডেট: ২০ জুন ২০২৫ ২২ ১০ ৫৭

জঙ্গিপুরে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় কংগ্রেসে বড়সড় ধস — জাকির হোসেনের হাত ধরে তৃণমূলে যোগ ৭০০ জন

 

২৬-এর বিধানসভা নির্বাচনের আগে জঙ্গিপুরের রাজনৈতিক ময়দানে বড়সড় সাড়া ফেলল কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে গণযোগদান। আজ রঘুনাথগঞ্জের ফুলতলা মোড়ে একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতি ও বিশাল যোগদান সভায় কংগ্রেসের জঙ্গিপুর টাউন সভাপতি রকি শেখ-সহ প্রায় ৭০০ জন কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিধায়ক জাকির হোসেনের উপস্থিতিতে।

 

যোগদানের সময় রকি শেখ বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, “কংগ্রেসে চলছে চরম স্বজনপোষণ ও দুর্নীতি। ব্লক সভাপতি যিনি আছেন অনি কাটপুতুল। মোহন মাহাতো সবকিছু করছেন নিজের ইচ্ছেমতো পরিচালনা করছেন। তিনি আরএসএস ও বিজেপির হয়ে কাজ করছেন, এমনকি তার ছেলেও আরএসএস-এর সঙ্গে যুক্ত। দিনে কংগ্রেস, রাতে বিজেপি , এমন নোংরা দ্বিচারিতা আর সহ্য করা যায় না।এইসব কারণেই কংগ্রেস ত্যাগ করে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান । এবং বলেন, তিনি সর্বক্ষণ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান তাই “আমি ও বিধায়ক জাকির হোসেনের আদর্শ ও নেতৃত্বে আস্থা রেখে তাঁর পথেই চলব।

ঘটনায় কংগ্রেস শিবিরে প্রবল অস্বস্তি তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, জঙ্গিপুরে তৃণমূলের সংগঠন মজবুত করতেই বিধায়ক জাকির হোসেন কৌশলগতভাবে সক্রিয় হয়েছেন। তিনি বলেন, “আমরা সর্বদা মানুষের পাশে থেকে তাঁদের জন্য কাজ করি। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই মানুষ দলে দলে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রকি ও তাঁর সঙ্গে আসা ৭৫০ জন কর্মীকে দলে স্বাগত ও সর্বাত্মক সহযোগিতা করব।”

 

সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী মানোয়ারা বেগম, সমাজসেবী রেজাউল করিম, দফরপুর অঞ্চল সভাপতি কামারুল ইসলাম-সহ একঝাঁক কাউন্সিলর ও তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব। এই সভার উদ্যোগের মূল আয়োজক ছিলেন সাহাদাত হোসেন, মিলন শেখ ও আবু তাহের আনসারী।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর