ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৭ জুলাই ২০২৬   আষাঢ় ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে অভিনব উদ্যোগে ভ্রমণ শুরুর বার্তা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০ ১৬ ০৪ ১০   আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ ১৬ ০৪ ১০

পূর্ব মেদিনীপুর:-
  
  ২৭ শে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার বিশ্ব পর্যটন দিবস, আর এই বিশ্ব পর্যটন দিবস কে সামনে রেখে সারা বিশ্বজুড়েই পালিত হয়ে আসছে বিশ্ব পর্যটন দিবস। এই বছর তা কেবল ম্রিয়মাণ নয় , পর্যটনশিল্প চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। 
মহামারী করোনা ভাইরাসের কারণে এমনিতেই মানব জাতির ভিত নাড়িয়ে দিয়েছে, গত ছয় মাস প্রায় থমকে গেছে জনজীবনের যা কিছু।  বাদ যায়নি পর্যটন শিল্পও।  লজ-হোটেলের মালিক থেকে কর্মী,  ট‍্যুর পরিবহনে নানা রকম যানবাহনের  মালিক-চালক-কর্মী, বিভিন্ন পর্যটক সংস্থা থেকে ট্রেন বাস প্লেনের সাথে যুক্ত ব‍্যক্তি , ভ্রমণে নির্ভরশীল অগনিত মানুষ এই ছয় মাসের অচলাবস্থায় বর্তমানে অনিশ্চিত ও অন্ধকার ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে।এই ভাবনা মাথায় নিয়ে পূর্ব মেদেনীপুর জেলার কোলাঘাটের ১৫ জন ভ্রমণপ্রেমী যুবক রূপনারায়নের পাড় থেকে দীঘার সৈকত পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকার বিভিন্ন জনবহুল এলাকা ও বিভিন্ন সৈকতে ২৬ ও ২৭ সেপ্টেম্বর আবার ভ্রমণ শুরু করার আবেদন নিয়ে  প্রচার শুরু করেছেন,ব‍্যানার, প্লাকার্ড, হ‍্যান্ডমাইক ও প্রচারপত্র বিতরনের মাধ‍্যমে পথসভা ও একাধিক সৈকত পরিক্রমায় আবেদন করছেন যে,- কোভিড ১৯র সবরকম সুরক্ষা ও স্বাস্থ‍্যবিধি মেনে ছোট ছোট গ্রুপে কম দুরত্বের মধ‍্যে ভ্রমণসূচি শুরু হোক। এই উদ‍্যোগি যুবকদের কেউ ক্ষুদ্র ব‍্যবসায়ি কেউ বেসরকারি চাকরি করেন কেউ গৃহশিক্ষক আবার কেউ ফটোগ্রাফার, গ্রাফিক্সের কাজে যুক্ত। এনারা সবাই সময় সুযোগমত প্রতি বছরই পরিচিতদের নিয়ে দলবেঁধে ভালোলাগা থেকে সখেই নানা ট‍্যুর সংগঠিত করতেন, নিজেরাও সপরিবারে ঘুরতে যেতেন।এই আয়োজনের একজন ভ্রমণপ্রেমী সুকল‍্যান ব‍্যানার্জী জানান ' পর্যটন শিল্পের সাথে যুক্ত অগনিত মানুষের জীবন জীবিকার প্রশ্নে আজ খুবই শোচনীয় অবস্থা। অন‍্যদিকে  টানা ছয় মাস ঘরবন্দী দশায় ছোট থেকে বড় সব ধরনের মানুষই অবসাদে ভুগছেন। আমরা বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে দুদিনের এই প্রচারে এই আবেদনই করছি যে, করোনা বিষয়ক সব ধরনের সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে ছোট ছোট গ্রুপে পারিবারিক মত করে হলেও আবার ভ্রমণ শুরু হোক। দ্রুত না হলেও আস্তে আস্তে পর্যটনশিল্প আবার সচল হোক। আমরা সবাই যেন আবার বেড়াতে যেতে পারি।এই দলটি এদিন সকাল সাতটায় কোলাঘাটে প্রচার শুরু করে মেছেদা , রাধামনি, নন্দকুমার, মান্দামনি , শঙ্করপুর প্রচার করে দীঘা সৈকতে পৌছায় দুপুরে। আজ বৈকাল , সন্ধ্যায় এবং আগামীকাল সারাদিন জেলার অন‍্যান‍্য সৈকত সহ বিভিন্ন এলাকায় প্রচার করবেন বলে জানা গেছে।দলে রয়েছেন সুকল‍্যান ব‍্যানার্জী, শান্তনু সরকার, তপন মাইতি, শুভঙ্কর বোস, মন্টু আলি, রিন্টু ঘোষ, চন্দ্রশেখর দাস, সুকদেব মাদরাজি, অঞ্জন দাস, অশোক ঘোষাল, দিলীপ মাইতি, ভবেশ বৈরাগী, বিশ্বনাথ দাস, মানিক খাঁড়া ও শৈবাল দাস।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর