ভিন্নধর্মী আরণ্যক বসন্ত উৎসবে মাতলো রায়গঞ্জ
বেদশ্রুতি মুখার্জি
প্রকাশিত: ১১ মার্চ ২০২০ ১১ ১১ ২৮ আপডেট: ১১ মার্চ ২০২০ ১১ ১১ ২৮
রায়গঞ্জ,
হাইওয়ের পাশে কুলিক ফরেস্ট এর অরণ্য ঘেরা মোহময়ী নৈসর্গিক পরিবেশে পালিত হলো কুলিক বসন্ত উৎসব, রায়গঞ্জের বিশিষ্ট সমাজসেবী এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সক্রিয় সদস্য তথা স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির কাণ্ডারির প্রতিষ্ঠাতা মাননীয় কৌশিক ভট্টাচার্য এর উদ্যোগে তাঁর স্বপ্ন সাথী প্রকল্পের শিশুদের নিয়ে এবং রায়গঞ্জের বিশিষ্ট জনেদের নিয়ে মহা সাড়ম্বরে পালিত হলো কুলিক বসন্ত উৎসব ২০২০। সংস্কৃতি মনস্ক কৌশিকবাবুর এই ভিন্নধর্মী উদ্যোগ রায়গঞ্জে তুমুল সাড়া ফেলে প্রতিবারই, এবারেও তার ব্যত্যয় ঘটেনি। আরণ্যক পরিবেশে এভাবে পিছিয়ে পড়া সমাজের অন্ত্যজ শিশুদের নিয়ে এত সুন্দর অনুষ্ঠান পরিচালনা শুধুমাত্র তাঁর মুক্তির কাণ্ডারি ও স্বপ্নসাথী স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারা ই বোধহয় সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা ব্যাটেলিয়ান এর কতিপয় কর্মকর্তা এবং উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সম্পাদক অতুলবন্ধু লাহিড়ী, সাংবাদিক অধ্যাপক সুকুমার বাবু সহ অনেক বিশিষ্ট জন। মনোরম প্রাকৃতিক প্রতিবেশে মনোজ্ঞ এই বসন্ত উৎসব পরিচালনায় ছিলেন তাঁর সুযোগ্যা সহধর্মিণী তথা সমাজসেবী রিয়া ভট্টাচার্য সহ মুক্তির কাণ্ডারি র সক্রিয় সকল সম্মানীয় সদস্য বৃন্দ। নাচ, গান, আবৃত্তি এবং ভেষজ রঙে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই অভিনব বসন্ত উৎসব। আর সব বসন্ত উৎসবে যেমন দেখা যায় লাস্যের ঘনঘটা কিন্তু সমাজ-ভাবনার কোনো ছোঁয়া সেখানে পাওয়া যায় না, এখানে ঠিক তার ব্যতিক্রম, সমাজের দুঃস্থ অন্ত্যজ শিশুদের নাচ, গান, আবৃত্তি তে পারদর্শী করার উদ্যোগে তাদের মুখে হাসি আনার সমাজ ভাবনায় ঋদ্ধ এই ভিন্নধর্মী আরণ্যক বসন্ত উৎসব। কৌশিকবাবুর মতে, আগামী প্রজন্ম ই আমাদের সম্পদ তাই তাদের সুশিক্ষিত ও সুমার্জিত সাংস্কৃতিক পরিমণ্ডলে সমৃদ্ধ করার জন্য মুক্তির কাণ্ডারি ও স্বপ্ন সাথী বরাবরই কাজ করে থাকে, নিয়মিত এদের নিয়ে এই আরণ্যক পরিবেশে ক্লাসও করানো হয় আর তারই প্রতিফলনে তারা এত সুচারুভাবে এই অনুষ্ঠান করতে পারে, আগামীর চারাগাছ গুলোকে মহীরুহ এবং সমাজমনস্ক করাই এই উৎসবের মূল লক্ষ্য। সত্যিই কৌশিকবাবুর এই অতুলনীয় উদ্যোগ প্রশংসনীয়। এজন্যই রায়গঞ্জে ব্যতিক্রমী এবং সবচেয়ে আকর্ষণীয় তাঁর এই কুলিক বসন্ত উৎসব।
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- পানীয় জল ব্যবহারে সচেতনতা শিবির বীরভূমের লোকপুর এলাকায়
- মালদায় অভিনব বিয়ে, বরকনের অঙ্গদানের অঙ্গীকার
- চুল ম্যানের এক নয়া কাহিনীর নজির
- পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে ছুটে আয়
- দাম চড়া হলেও তৃষ্ণা মেটাতে ডাবের জলের জুড়ি মেলা ভার
- বৌদিকে থেঁতলে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে
- ভিন্নধর্মী আরণ্যক বসন্ত উৎসবে মাতলো রায়গঞ্জ
- নির্মলার সভায় চা শ্রমিক পাঠাতে গিয়ে গলদঘর্ম প্রশাসন
- সামসি কলেজের প্রাক্তন অধ্যাপক মোহাম্মদ সোলায়মানকে শেষ শ্রদ্ধা
- গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ
- ঘুম আসে না? আপনার বালিশই সমস্যার কারণ নয়তো?
- নতুন পরিচয়ে দীপিকা পাডুকোন!
- পুষ্টিতে ভরপুর ভিন্ন স্বাদের ‘সবজির ত্রিমোহিনী লাড্ডু’
- পুলিসের মানবিক মুখ, চিকিৎসার ব্যবস্থা হলো স্কুল ছাত্রীর
- মোবাইল টাওয়ারের রেডিয়েশনের ভয়ে আতঙ্কিত মালদাবাসী
