বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে অভিনব উদ্যোগে ভ্রমণ শুরুর বার্তা
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০ ১৬ ০৪ ১০ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ ১৬ ০৪ ১০
পূর্ব মেদিনীপুর:-
২৭ শে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার বিশ্ব পর্যটন দিবস, আর এই বিশ্ব পর্যটন দিবস কে সামনে রেখে সারা বিশ্বজুড়েই পালিত হয়ে আসছে বিশ্ব পর্যটন দিবস। এই বছর তা কেবল ম্রিয়মাণ নয় , পর্যটনশিল্প চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।
মহামারী করোনা ভাইরাসের কারণে এমনিতেই মানব জাতির ভিত নাড়িয়ে দিয়েছে, গত ছয় মাস প্রায় থমকে গেছে জনজীবনের যা কিছু। বাদ যায়নি পর্যটন শিল্পও। লজ-হোটেলের মালিক থেকে কর্মী, ট্যুর পরিবহনে নানা রকম যানবাহনের মালিক-চালক-কর্মী, বিভিন্ন পর্যটক সংস্থা থেকে ট্রেন বাস প্লেনের সাথে যুক্ত ব্যক্তি , ভ্রমণে নির্ভরশীল অগনিত মানুষ এই ছয় মাসের অচলাবস্থায় বর্তমানে অনিশ্চিত ও অন্ধকার ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে।এই ভাবনা মাথায় নিয়ে পূর্ব মেদেনীপুর জেলার কোলাঘাটের ১৫ জন ভ্রমণপ্রেমী যুবক রূপনারায়নের পাড় থেকে দীঘার সৈকত পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকার বিভিন্ন জনবহুল এলাকা ও বিভিন্ন সৈকতে ২৬ ও ২৭ সেপ্টেম্বর আবার ভ্রমণ শুরু করার আবেদন নিয়ে প্রচার শুরু করেছেন,ব্যানার, প্লাকার্ড, হ্যান্ডমাইক ও প্রচারপত্র বিতরনের মাধ্যমে পথসভা ও একাধিক সৈকত পরিক্রমায় আবেদন করছেন যে,- কোভিড ১৯র সবরকম সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে ছোট ছোট গ্রুপে কম দুরত্বের মধ্যে ভ্রমণসূচি শুরু হোক। এই উদ্যোগি যুবকদের কেউ ক্ষুদ্র ব্যবসায়ি কেউ বেসরকারি চাকরি করেন কেউ গৃহশিক্ষক আবার কেউ ফটোগ্রাফার, গ্রাফিক্সের কাজে যুক্ত। এনারা সবাই সময় সুযোগমত প্রতি বছরই পরিচিতদের নিয়ে দলবেঁধে ভালোলাগা থেকে সখেই নানা ট্যুর সংগঠিত করতেন, নিজেরাও সপরিবারে ঘুরতে যেতেন।এই আয়োজনের একজন ভ্রমণপ্রেমী সুকল্যান ব্যানার্জী জানান ' পর্যটন শিল্পের সাথে যুক্ত অগনিত মানুষের জীবন জীবিকার প্রশ্নে আজ খুবই শোচনীয় অবস্থা। অন্যদিকে টানা ছয় মাস ঘরবন্দী দশায় ছোট থেকে বড় সব ধরনের মানুষই অবসাদে ভুগছেন। আমরা বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে দুদিনের এই প্রচারে এই আবেদনই করছি যে, করোনা বিষয়ক সব ধরনের সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে ছোট ছোট গ্রুপে পারিবারিক মত করে হলেও আবার ভ্রমণ শুরু হোক। দ্রুত না হলেও আস্তে আস্তে পর্যটনশিল্প আবার সচল হোক। আমরা সবাই যেন আবার বেড়াতে যেতে পারি।এই দলটি এদিন সকাল সাতটায় কোলাঘাটে প্রচার শুরু করে মেছেদা , রাধামনি, নন্দকুমার, মান্দামনি , শঙ্করপুর প্রচার করে দীঘা সৈকতে পৌছায় দুপুরে। আজ বৈকাল , সন্ধ্যায় এবং আগামীকাল সারাদিন জেলার অন্যান্য সৈকত সহ বিভিন্ন এলাকায় প্রচার করবেন বলে জানা গেছে।দলে রয়েছেন সুকল্যান ব্যানার্জী, শান্তনু সরকার, তপন মাইতি, শুভঙ্কর বোস, মন্টু আলি, রিন্টু ঘোষ, চন্দ্রশেখর দাস, সুকদেব মাদরাজি, অঞ্জন দাস, অশোক ঘোষাল, দিলীপ মাইতি, ভবেশ বৈরাগী, বিশ্বনাথ দাস, মানিক খাঁড়া ও শৈবাল দাস।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পানীয় জল ব্যবহারে সচেতনতা শিবির বীরভূমের লোকপুর এলাকায়
- মালদায় অভিনব বিয়ে, বরকনের অঙ্গদানের অঙ্গীকার
- চুল ম্যানের এক নয়া কাহিনীর নজির
- পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে ছুটে আয়
- দাম চড়া হলেও তৃষ্ণা মেটাতে ডাবের জলের জুড়ি মেলা ভার
- বৌদিকে থেঁতলে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে
- ভিন্নধর্মী আরণ্যক বসন্ত উৎসবে মাতলো রায়গঞ্জ
- নির্মলার সভায় চা শ্রমিক পাঠাতে গিয়ে গলদঘর্ম প্রশাসন
- সামসি কলেজের প্রাক্তন অধ্যাপক মোহাম্মদ সোলায়মানকে শেষ শ্রদ্ধা
- গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ
- ঘুম আসে না? আপনার বালিশই সমস্যার কারণ নয়তো?
- নতুন পরিচয়ে দীপিকা পাডুকোন!
- পুষ্টিতে ভরপুর ভিন্ন স্বাদের ‘সবজির ত্রিমোহিনী লাড্ডু’
- পুলিসের মানবিক মুখ, চিকিৎসার ব্যবস্থা হলো স্কুল ছাত্রীর
- মোবাইল টাওয়ারের রেডিয়েশনের ভয়ে আতঙ্কিত মালদাবাসী
