টানা ১৭ দিন লড়াইয়ের পর করোনা মুক্ত হলেন রুদ্র নারায়ণ গুপ্ত
আবুল সাহিদ , শিলচর আসাম
প্রকাশিত: ২২ জুলাই ২০২০ ২৩ ১১ ০৭ আপডেট: ২২ জুলাই ২০২০ ২৩ ১১ ০৭
চিকিৎসক ওরিনা রাহার সংস্পর্শে এসে ৬ জুলাই পজিটিভ হয়েছিলেন শিলচরের বেসরকারি গ্রিন হিলস হাসপাতালের ডিরেক্টর রুদ্র নারায়ণ গুপ্ত। টানা ১৭দিন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার সন্ধ্যায় তার রিপোর্ট নেগেটিভ হয়েছে। হাসপাতাল থেকে নিজেই ফোন করে জানিয়েছেন, “দীর্ঘ লড়াইয়ের পর জয়ী হয়েছি, এবার মনে হচ্ছে এতটা ঘাবড়ে যাওয়ার কিছু ছিল না।” সম্ভবত বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হবে।
চিকিৎসক ওরিনা রাহার সংস্পর্শে এসে ৬ জুলাই পজিটিভ হয়েছিলেন গ্রিন হিলস হাসপাতালের ডিরেক্টর রুদ্র নারায়ণ গুপ্ত। টানা ১৭দিন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার সন্ধ্যায় তার রিপোর্ট নেগেটিভ হয়েছে।
তার সঙ্গেই আক্রান্ত হয়েছিলেন চিকিৎসক মনিকা দেব এবং দুদিন পর একই সূত্রে পজিটিভ হন শিলচরের প্রাক্তন সংসদ সুস্মিতা দেব। তারা দুজনেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং জেলাশাসকের পরামর্শে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। রুদ্র নারায়ণ গুপ্তের পরিবারের কেউ পরবর্তীতে পজিটিভ হননি, তবে গ্রিন হিলস হাসপাতালে বেশ কয়েকজন কর্মী পজিটিভ হয়েছিলেন। এব্যাপারে তিনি বলেছেন, “আমার হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকে সোয়াব স্যাম্পল পরীক্ষায় অংশ নিয়েছে। কারও পজিটিভ হয়েছে আবার কেউ কেউ নেগেটিভ হয়েছেন। তবে এদের প্রতি সমাজের একাংশের মনোভাব আমাদের আশ্চর্য করেছে।
অনেকেই ভাড়া বাড়িতে থেকে চাকরি করেন, তারা পজিটিভ হওয়ার পর কোনও কোনও বাড়ির মালিক দুর্ব্যবহার করেছেন। অবশ্যই এর পেছনে কারণ হচ্ছে করোনা ভাইরাসকে নিয়ে তাদের মনে থাকা আতঙ্ক। তবে আমি একটা কথা বলতে পারি, ভবিষ্যতে হয়তো আমরা কেউই এই ভাইরাস থেকে দূরে থাকতে পারবো না, তাই অযথা আতঙ্কিত হয়ে অন্যদের খাটো করার থেকে বিরত থাকুন। এখন সমাজের প্রয়োজন হচ্ছে প্রত্যেক ব্যক্তির আক্ষরিক অর্থেই সচেতন থাকা। আমরা আমাদের কর্মচারিদের দায়িত্ব নিয়েছি, তাদের সুরক্ষিত রাখা আমাদের কাছে সব থেকে বড় প্রায়োরিটি।”
গ্রিন হিলস হাসপাতালের ডিরেক্টর হওয়ার পাশাপাশি রুদ্র নারায়ণ গুপ্ত রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ এবং রামানুজ বিদ্যাপীঠেরও কর্ণধার। তিনি পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গেই গত দুই মাসে তার সংস্পর্শে যারা এসেছেন প্রত্যেকের তালিকা তৈরি করে স্বাস্থ্যবিভাগের হাতে তুলে দিয়েছিলেন। কার সঙ্গে কিভাবে এবং কোথায় দেখা হয়েছিল এটা স্পষ্ট করে।
এব্যাপারে তিনি বলেন, “একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের এইটুকু কাজ করা উচিত। আমি ছাড়াও আমার হাসপাতালে কয়েকজন কর্মী পজিটিভ হয়েছেন। আমরা প্রত্যেকেই সুস্থ হয়ে ফিরব এবং কিভাবে ভাইরাসের সংক্রমণ আটকানো যায় এনিয়ে প্রশাসনকে পুরোপুরি ভাবে সাহায্য করবো। এই দুঃসময়ে আমরা চিকিৎসা পরিষেবা বন্ধ করিনি, বিপদ রয়েছে জেনেও আমরা সব ধরনের সাবধানতা বজায় রেখে ঘর থেকে বেরিয়েছি। জানিনা কার সংস্পর্শে আমাদের হাসপাতালে সংক্রমণ হয়েছে, তবে হাসপাতালের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির পরীক্ষা করানো হয়েছে। কোনওভাবেই কেউ যেন বাকি না থাকে সেদিকে আমাদের নজর ছিল। এবার বাড়ি ফিরে এই প্রক্রিয়া বজায় রাখবো।”
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ৮১ নং জাতীয় সড়কের শ্রীপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু স্বাস্থ্যকর্মীর
- কাজ করছে না এন্টিবায়োটিক
- হরিশ্চন্দ্রপুর মশা ও পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা
- অসুস্থ অনুব্রত মন্ডল ভর্তি এসএসকেএমে
- জাতীয় পালস পোলিও দিবস চাঁচলে
- উত্তরবঙ্গে খোঁজ মেলেনি রক্তের, প্রসূতিকে বাঁচাতে ছুটে এলেন যুবক
- ঘুরতে এসে রেলে কাটা পড়ে না ফেরার দেশে পিতা পুত্র, মা জখম
- হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ভুয়ো ডাক্তারের পর্দা ফাঁস
- চোখ-হাত-পা-নাক দিয়ে রক্তক্ষরণের রোগী জিনাত আবার যাবে ভারতে
- NTPC Farakka CSR conducted successful free Eye Camp, treats 243 cataract patients
- বীরভূমের রাজনগরে পালিত হল জল ধরো জল ভরো কর্মসূচী
- গর্ভবতী মহিলাকে রক্ত দিয়ে বর্ষবরণ আসরাফুলের
- সিনি`` ও ``আই সিডিএসের উদ্যোগে চাঁচলে নারী দিবস
- চাঁচলে পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির
- বহমান জলকে ব্যাবহার ও সংরক্ষনের উদ্যোগ বীরভূমের লোকপুরে
