করোনা আতঙ্কে সারাদিন বাইরে,পরে অ্যাম্বুলেন্স পেলেও মৃত্যু বৃদ্ধের
অবুল সাহিদ শিলচর আসাম
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০ ১১ ১১ ৫৯ আপডেট: ১৭ আগস্ট ২০২০ ১১ ১১ ৫৯
আক্ষরিক অর্থেই কাছাড় জেলায় বিনা চিকিৎসায় একের পর এক মানুষ মারা যাচ্ছেন। রবিবার শৌচালয়ে গিয়ে আর ঘরে ফিরতে পারলেন না শিব কলোনি চণ্ডীচরণ রোডের আশুতোষ ভট্টাচার্য। ৭৯ বছরের বৃদ্ধ আশুবাবু, স্ত্রী গৌরীদেবীর বয়স ৭৫ বছর। নিঃসন্তান দম্পতি আর্থিক দিক থেকেও দুর্বল। ভাড়াঘরে থাকেন। কিছুদিন ধরে অসুস্থতা বোধ করছিলেন আশুবাবু। বার্ধক্যজনিত কারণে সমস্যা লেগেই থাকে, এর ওপর চিকিৎসার জন্য অর্থকড়িরও তো প্রয়োজন।
কিন্তু রবিবার সকালে শৌচালয়ে গিয়ে ঘরে ফেরার পথে রাস্তাতেই পড়ে যান। স্ত্রী দৌড়ে যান বটে, কিন্তু ৭৫ বছরের বৃদ্ধার পক্ষে আশুবাবুকে টেনে ঘরে আনা সম্ভব হয়নি। তিনি ডাকাডাকি, কান্নাকাটি করলে প্রথমে প্রতিবেশীদের কয়েকজন আসেন বটে, কিন্তু করোনা আতঙ্কে কেউ তাঁকে ধরতে রাজি হননি। ফলে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত উঠোনেই পড়ে রইলেন বৃদ্ধ। পাশে বসা অসহায় বৃদ্ধা। কড়া রোদে স্বামীর মাথায় একবার ছাতা ধরেন, একবার জল ছিটিয়ে দেন।প্রতিবেশীরা অ্যাম্বুলেন্সের জন্য ১০৮-এ বার বার ফোন করলেও সাড়া মেলেনি। শেষে খবর পেয়ে ছুটে যান সদ্যনিযুক্ত টাউন কংগ্রেস সভাপতি সজল বণিক। তিনিও ১০২, ১০৪, ১০৮-এ ফোন করে হয়রান। ডিডিএমএ-র কন্ট্রোল রুমে ফোন করেও সাড়া পাননি বলে অভিযোগ করেন সজলবাবু। শেষে ফোনে পেয়ে যান অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তায়ানকে, কথা বলেন তাঁর সঙ্গে। তাও বেলা সাড়ে ১২ টায়। অ্যাম্বুলেন্স যায় বিকেল ৩ টায়। এ বার নতুন সমস্যা। অ্যাম্বুলেন্সের সঙ্গে যে দুইজন গিয়েছেন, তাঁদের পক্ষে আশুবাবুকে অ্যাম্বুলেন্সে তোলা কিছুতেই সম্ভব হচ্ছে না। কে সাহায্য করবেন এই করোনা পর্বে। এগিয়ে গেলেন সজলবাবুই। ধরাধরি করে তুলে দেন অ্যাম্বুলেন্সে। একঘণ্টার মধ্যে গৌরীদেবীর কাছে খবর পৌছয়, আশুবাবু আর নেই।
শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত জানান, ১০৮ অ্যাম্বুলেন্স আশুতোষ ভট্টাচার্যকে নিয়ে মেডিক্যালে পৌছায় বিকেল পৌনে চারটায়। শুরুতে রেপিড অ্যান্টিজেন কিটে করোনা টেস্ট হয়, রিপোর্ট আসে নেগেটিভ। দ্রুত তাঁরা আরটিপিসিআর টেস্টের ফল জানতে চান। ততক্ষণে প্রয়োজনীয় চিকিৎসাও শুরু হয়ে যায়। কিন্তু সাড়া দেননি। আধ ঘণ্টার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ভাস্করবাবু জানান, আশুবাবু প্রচণ্ড শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় ভুগছিলেন।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- ৮১ নং জাতীয় সড়কের শ্রীপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু স্বাস্থ্যকর্মীর
- কাজ করছে না এন্টিবায়োটিক
- হরিশ্চন্দ্রপুর মশা ও পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা
- অসুস্থ অনুব্রত মন্ডল ভর্তি এসএসকেএমে
- জাতীয় পালস পোলিও দিবস চাঁচলে
- উত্তরবঙ্গে খোঁজ মেলেনি রক্তের, প্রসূতিকে বাঁচাতে ছুটে এলেন যুবক
- ঘুরতে এসে রেলে কাটা পড়ে না ফেরার দেশে পিতা পুত্র, মা জখম
- হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ভুয়ো ডাক্তারের পর্দা ফাঁস
- চোখ-হাত-পা-নাক দিয়ে রক্তক্ষরণের রোগী জিনাত আবার যাবে ভারতে
- NTPC Farakka CSR conducted successful free Eye Camp, treats 243 cataract patients
- বীরভূমের রাজনগরে পালিত হল জল ধরো জল ভরো কর্মসূচী
- গর্ভবতী মহিলাকে রক্ত দিয়ে বর্ষবরণ আসরাফুলের
- সিনি`` ও ``আই সিডিএসের উদ্যোগে চাঁচলে নারী দিবস
- চাঁচলে পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির
- বহমান জলকে ব্যাবহার ও সংরক্ষনের উদ্যোগ বীরভূমের লোকপুরে
