শ্রীচৈতন্য মহাপ্রভুর পীঠস্থান রামকেলিতে মেলা বন্ধ।
প্রকাশিত: ১৪ জুন ২০২১ ১৮ ০৬ ৩৮ আপডেট: ১৪ জুন ২০২১ ১৮ ০৬ ৩৮
মালদা: করোনা সংক্রমনের জেরে এবারেও শ্রীচৈতন্য মহাপ্রভুর পীঠস্থান রামকেলিতে মেলা বন্ধ। দেশ-বিদেশ থেকে আসা সাধুসন্তদের জমায়েত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ এবং প্রচার শুরু করেছে মন্দির কর্তৃপক্ষ। উত্তর পূর্ব ভারতের একমাত্র মাতৃ পিন্ডদানের জায়গা বলতে রয়েছে রামকেলি ধাম। কিন্তু এবারে সব রকম জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন । ১৫ জুন থেকে রামকেলি ধামে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রাধা গোবিন্দ মদনমোহনের বার্ষিক উৎসব শুরু হবে। সাতদিন ধরে চল পূজাপাঠ এবং উৎসব। মালদার ইংরেজবাজার ব্লকের মহদীপুর গ্রাম পঞ্চায়েতের ঐতিহাসিক নিদর্শন ক্ষেত্র গৌড় যাওয়ার পথেই রয়েছে রামকেলি ধাম। যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের পদচিহ্ন রয়েছে। গড়ে উঠেছে এই পদচিহ্নকে ঘিরে মন্দির । রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর বিশাল একটি মূর্তিও । পাশাপাশি সেখানেই অবস্থিত রয়েছে রাধাগোবিন্দ মদনমোহন বিগ্রহ । যাকে ঘিরে প্রতিবছর জুন মাসের ১৫ তারিখ থেকে শুরু হয় উৎসব । কিন্তু করোণা সংক্রমণে এবং লকডাউন পরিস্থিতিতে মেলা বন্ধ থাকবে। পাশাপাশি ছোটখাটো ভাবে পূজিত হবেন এখানে শ্রীচৈতন্যদেব এবং রাধাগোবিন্দ ও মদন মোহনের বিগ্রহ বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। কথিত আছে প্রায় পাঁচশো বছর আগে রামকেলিতে পদার্পণ করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেব। সেখানে একটি গাছের তলায় দীর্ঘক্ষণ বিশ্রাম নিয়েছিলেন মহাপ্রভু । সেই গাছকে ঘিরেই মহাপ্রভুর বেদি তৈরি করা হয়েছে। এবং মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের পদচিহ্নকে ঘিরে তৈরি হয়েছে মন্দির। মহাপ্রভু শ্রী চৈতন্য দেব এখানে এসেই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। তাদের উদ্যোগে গড়ে উঠেছিল মদন মোহনের বিগ্রহের মন্দির। এবং এখান থেকেই সনাতন ধর্মের প্রচার করার আদেশ দিয়েছিলেন মহাপ্রভু । রামকেলি এলাকার কদম গাছের তলায় বিশ্রাম এবং ধ্যানে মগ্ন ছিলেন দীর্ঘক্ষন শ্রীচৈতন্য মহাপ্রভু। পাশাপাশি কথিত আছে শ্রীরাম চন্দ্রের স্ত্রী সীতাদেবী এই রামকেলীতে এসে মাতৃ পিন্ডদান করেছিলেন । তারপর থেকেই এইখানে বিশাল একটি জলাশয়ের ধারে গড়ে উঠেছে বিভিন্ন দেবদেবীর মন্দির । আর সেই জলাশয়কে ঘিরে মাতৃ পিণ্ড দেওয়ার প্রচলন রয়েছে। রামকেলি ধামের মদনমোহন মন্দির কর্তৃপক্ষের কয়েকজন সদস্যদের বক্তব্য , আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ১৫ জুন মহাপ্রভু শ্রী চৈতন্য দেব রামকেলিতে পদার্পণ করেছিলেন। সেই দিনটিকে ধরেই এখানে উৎসব পালিত হয়ে থাকে। সাতদিন ধরে বিশাল মেলা চলে এবং উৎসব হয়। কিন্তু করোণা সংক্রমণে গত বছর থেকেই মেলা বন্ধ । দূর-দূরান্ত থেকে বহু সাধুসন্তেরা এখানে আসেন। শ্রীচৈতন্যদেবের নাম জপ করেন। কিন্তু করোণা সংক্রমণ এবং লকডাউন পরিস্থিতির মধ্যে কোনরকম জমায়েত এখানে করতে দেওয়া হবে না। সেক্ষেত্রেও নানাভাবে প্রচার শুরু করা হয়েছে।
- টানা বৃষ্টিতে দিল্লি-পুণেতে বাড়ি ধস, ওয়েনাড়ে উদ্ধার অভিযান
- ইরানকে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে যুদ্ধের আশঙ্কা
- মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর ভিডিও, গ্রেফতার একাদশের ছাত্র
- কালীঘাটে ভিড় সামলাতে দলীয় কর্মীকে চড় মারলেন মমতা
- ৪৪০ কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ়, তৃণমূলকে ঘিরে ইডির তদন্ত
- ওভারটেকের জেরে ইটের আঘাতে রক্তাক্ত বাইকচালক, জেলে যুবক
- কেষ্টর অফিসের তালা খুলল, পুলিশের হাতে চাবি পেল তৃণমূল
- বীরনগর–১ গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিজলী ঘোষ নতুন প্রধান
- রামমন্দির প্রণামী কাণ্ডে মুখ খুললেন চম্পত রায়
- সামশেরগঞ্জে শ্রদ্ধার সঙ্গে পালিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী
- অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল
- আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ধুলিয়ানের তৃণমূল কাউন্সিলর
- অনুগল্প: বিস্ময়
- কালিয়াচক কলেজে শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক বক্তৃতা
- নৌকা থেকে নামার মুহূর্তেই বিপর্যয়, বজ্রাঘাতে মৃত ৪, আহত ১৫
- ১৯৪৬, পাঁঠাবাদ, লাহিড়ীবাদ, মনুষ্যবাদ ও আমরা
- কবিতা - জীবনরাগ
- মদন বাউরি
- কালিয়াচক কলেজে আন্তর্জাতিক যোগ দিবস
- কালিয়াচক কলেজে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস
- কবিতা - শান্ত নদীর জল
- পশ্চিমবঙ্গ দিবস, গৌরব, গ্লানি ও আমরা
- পঞ্চায়েত ঘেরাও করে ১০ দফা দাবি পেশ, ভাসাইপাইকড়ে সিপিআইএমের
- বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা করা নিয়ে হাই কোর্টের প্রশ্ন, রায় বৃহস্পতিবার
- জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- বীরনগর–১ গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিজলী ঘোষ নতুন প্রধান
- রামমন্দির প্রণামী কাণ্ডে মুখ খুললেন চম্পত রায়
- সামশেরগঞ্জে শ্রদ্ধার সঙ্গে পালিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী
- কেষ্টর অফিসের তালা খুলল, পুলিশের হাতে চাবি পেল তৃণমূল
- ওভারটেকের জেরে ইটের আঘাতে রক্তাক্ত বাইকচালক, জেলে যুবক
- কালীঘাটে ভিড় সামলাতে দলীয় কর্মীকে চড় মারলেন মমতা
- ৪৪০ কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ়, তৃণমূলকে ঘিরে ইডির তদন্ত
- ইরানকে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে যুদ্ধের আশঙ্কা
- মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর ভিডিও, গ্রেফতার একাদশের ছাত্র
- টানা বৃষ্টিতে দিল্লি-পুণেতে বাড়ি ধস, ওয়েনাড়ে উদ্ধার অভিযান
এই বিভাগের আরো খবর
- চড়ক পূজা ও ইতিহাস
- হোলি বা দোল পূর্ণিমার ইতিকথা
- ঈদের চাঁদ দেখা গেছে সৌদি আরবে, মঙ্গলবার ঈদ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য
- ভারতে আসছেন আল্লামা ইমাদ উদ্দিন ফুলতলী
- আল্লামা তৈয়বুর রহমান ইন্তেকাল
- মহানাম সংকীর্তন উৎসব শেষে মহাপ্রসাদ বিতরন
- হিন্দু-মুসলিমের সম্প্রীতির অপুর্ব্ব নিদর্শন বীরভূমের রাজনগরে।
- পবিত্র ঈদ উপলক্ষে বিরাট মাহফিলে কাওয়ালী
- আজ শ্যামাপূজা ও দীপাবলি
- মা তারার প্রতিষ্ঠা দিবস
- বাঙিটোলায় ৪০০ বছর পুরনো মুক্তকেশী পুজো
- মুসলিম গর্ববতি মহিলাকে রক্ত দিয়ে সম্প্রীতির নজির গড়লেন ভিআরপি
- চাঁচলের কলিগ্রাম মহরমে অস্ত্রছাড়া মিছিল থেকে শান্তির বার্তা
- শ্রীচৈতন্য মহাপ্রভুর পীঠস্থান রামকেলিতে মেলা বন্ধ।
- সাংস্কৃতিক মেলবন্ধন হরিশ্চন্দ্রপুরের ঈদ মিলন উৎসব
