আজ শ্যামাপূজা ও দীপাবলি
সুহৃদ জাহাঙ্গীর
প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ১৩ আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ১৩
আজ মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। তারা আজ ধুমধামের সঙ্গে পালন করছে শ্যামাপূজা, যা কালীপূজা নামেও অভিহিত। সেই সঙ্গে উদযাপন করছে দীপাবলি বা দিওয়ালী।
আজ পৃথিবীতে আগমন ঘটে মা কালী বা শ্যামা দেবীর। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মধ্যে দিয়ে কল্যাণ বয়ে নিয়ে তার আগমন। দেবী তার ভক্তদের কাছে শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রতীক।
দীপাবলি উৎসবের শুভ সূচনা হয় বাংলা বর্ষপঞ্জির আশ্বিন মাসে কৃষ্ণা ত্রয়োদশীর দিন ধনতেরস অনুষ্ঠানের মধ্য। আর শেষ হয় কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা মাধ্যমে। নবরাত্রি উৎসব শেষ হওয়ার ১৮ দিন পর দীপাবলি শুরু হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, মধ্য-অক্টোবর থেকে মধ্য-নভেম্বরের মধ্যে দীপাবলি অনুষ্ঠিত হয়।
দীপাবলি বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, মরিশাস, গুয়ানা, ত্রিনিদাদ ও টোবাগো, সুরিনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিজিতে উদযাপিত হয়। এমনকি এসব দেশে দীপাবলি উদযাপনের জন্য সরকারি ছুটিও দেয়া হয়।
আজ বাংলাদেশেও ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাববেগের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা তাদের এই শ্যামা পূজা ও দীপাবলি উযদাপন করছে। মণ্ডপে মণ্ডপে দেবীর পূজা অর্চনা ও আরাধনা হবে। সন্ধ্যায় মন্দির, পূজা মণ্ডপ ও ঘরে ঘরে মোমবাতি প্রজ্জালন, আলোকসজ্জা ও সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে তাদের উৎসব উদযাপন করবে। সেই সঙ্গে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় গীত পরিবেশিত হচ্ছে।
মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে শ্যামা পূজার আয়োজন করা হয়েছে। পূজা ছাড়াও দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্জ্বালন করা হয়। এছাড়া গোপীবাগ রামকৃষ্ণ মিশন, সবুজবাগ বরদেশ্বরী কালীমাতা মন্দিরে তিন দিনব্যাপী পূজা উদযাপনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ মধ্যরাত থেকে পূজা অর্চণা, অঞ্জলী প্রদান ও প্রসাদ বিতরণসহ সন্ধ্যা ৬টা ১ মিনিটে গঙ্গাসাগর দীঘির পাড়ে সহস্র মোমবাতি প্রজ্জ্বালন, ৭টা ১ মিনিটে আতশবাজি, বেঙ্গল লাইটস প্রদর্শনী এবং রাত ৮টা ৩১ মিনিটে নাট্যোৎসবের উদ্বোধন। উৎসবে ছয়টি নাটক মঞ্চায়ন হবে। সমাপ্তির দিন সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে সান্ধ্য পূজা উদযাপন করা হবে।
একইসঙ্গে রামসীতা মন্দির, রায়েরবাজার কালীমন্দির, রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দির, বনগ্রাম রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দির, মা আনন্দময়ী আশ্রম, পোস্তগোলা শ্মশান, লালবাগ শ্মশান, রাজারবাগ, বাড্ডা, পান্নিটোলা, মতিঝিল, রমনা, গুলশান, মোহাম্মদপুর, মিরপুর ঠাঁটারীবাজার, শাঁখারীবাজার, তাঁতিবাজার, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজার, বাংলাবাজার, সূত্রাপুর, দয়াগঞ্জ, শ্যামবাজার, কোতোয়ালি, উত্তর মুশুণ্ডী, দক্ষিণ মুশুণ্ডী, নারিন্দা, যুগীনগর, নবাবপুর, ও শ্যামপুরসহ বিভিন্ন স্থানেও শ্যামাপূজা উদযাপিত হচ্ছে।
এসজে/এফসি/এসএইচএস
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- চড়ক পূজা ও ইতিহাস
- হোলি বা দোল পূর্ণিমার ইতিকথা
- ঈদের চাঁদ দেখা গেছে সৌদি আরবে, মঙ্গলবার ঈদ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য
- ভারতে আসছেন আল্লামা ইমাদ উদ্দিন ফুলতলী
- আল্লামা তৈয়বুর রহমান ইন্তেকাল
- মহানাম সংকীর্তন উৎসব শেষে মহাপ্রসাদ বিতরন
- হিন্দু-মুসলিমের সম্প্রীতির অপুর্ব্ব নিদর্শন বীরভূমের রাজনগরে।
- আজ শ্যামাপূজা ও দীপাবলি
- পবিত্র ঈদ উপলক্ষে বিরাট মাহফিলে কাওয়ালী
- মা তারার প্রতিষ্ঠা দিবস
- বাঙিটোলায় ৪০০ বছর পুরনো মুক্তকেশী পুজো
- মুসলিম গর্ববতি মহিলাকে রক্ত দিয়ে সম্প্রীতির নজির গড়লেন ভিআরপি
- চাঁচলের কলিগ্রাম মহরমে অস্ত্রছাড়া মিছিল থেকে শান্তির বার্তা
- শ্রীচৈতন্য মহাপ্রভুর পীঠস্থান রামকেলিতে মেলা বন্ধ।
- সাংস্কৃতিক মেলবন্ধন হরিশ্চন্দ্রপুরের ঈদ মিলন উৎসব
