ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করতে অভিনব উদ্যোগ জেলা শিল্প কেন্দ্রের

হক নাসরিন বানু

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ২১ ০৯ ৩০   আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ২১ ০৯ ৩০

 মালদা:

জেলার বাজারগুলিতে প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করতে অভিনব উদ্যোগ নিল মালদা জেলা শিল্প কেন্দ্র। ১০ জন বেকার যুবক যুবতীদের কাগজের ব্যাগ তৈরি করার প্রশিক্ষণ দিল তারা। ১০ দিনের প্রশিক্ষণ নিয়ে তারা স্বনির্ভর হতে পারবে এবং জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে ঋণ দেওয়া হবে তাদের। বাজারের চাহিদা মত কাগজের ব্যাগ তৈরি করবে প্রশিক্ষণ নেওয়া ওই  যুবক যুবতীরা। গত কয়েকদিন ধরে মালদা জেলা শিল্প কেন্দ্রে ওই যুবক যুবতীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তাদের।এই বিষয়ে মালদা জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল বলেন, পৃথিবী ও পরিবেশকে বাঁচাতে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করতে হবে। তার বিকল্প হিসেবে ব্যবহার করতে হবে কাগজের ব্যাগ। সেই কারণে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০ জন বেকার যুবক যুবতীকে কাগজের ব্যাগ তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। তারা এই প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে অন্যান্য যুবক যুবতীদের প্রশিক্ষণ দিবে। জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে মোট ৪০০ জনকে এই প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে। ইতিমধ্যেই বাজারে চাহিদা বেড়েছে কাগজের তৈরি ব্যাগের। বিভিন্ন মাপের ব্যাগ তৈরি করার প্রশিক্ষণ পেয়েছে যুবক-যুবতীরা। এর মধ্যে বেশ কিছু জায়গা থেকে ব্যাগের অর্ডার দেওয়া হয়েছে।প্রশিক্ষণ নিয়ে খুব খুশি যুবক-যুবতীরা। তারা বলেন, তারা নিজেরা প্রশিক্ষণ নিয়েছেন এবং গ্রাম গঞ্জে গিয়ে অন্যান্য বেকার যুবক-যুবতীদের এই প্রশিক্ষণ দিবেন। বিভিন্ন মাপের ব্যাগ তৈরি করে তারা বাজারে বিক্রি করবেন। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করা উচিত। তার পরিবর্তে এই কাগজের তৈরি ব্যাগ ব্যবহার করা উচিত সকলের। কারণ এটি ব্যবহারের পর পচে গিয়ে মাটিতে মিশে যাবে। ব্যাগ তৈরি করে তারা নিজেরাও স্বনির্ভর হতে পারবে এবং তাদের কাছে যারা প্রশিক্ষণ নিবে তারাও রোজগার করতে পারবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর