ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ রোগীর পরিবারের।

হক জাফর ইমাম

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯ ২১ ০৯ ৩৮   আপডেট: ১ সেপ্টেম্বর ২০১৯ ২১ ০৯ ৩৮

মালদা:

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলেছেন রোগীর পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মাতৃমা বিভাগে। জানা গেছে রবিবার সকালে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মাতৃমা বিভাগে এক মহিলার মৃত্যু হয়। মৃত মহিলার পরিবারের লোকেরা মালদা ইংরেজবাজার থানায় এবং ওয়ার্ড মাস্টারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। এমন ঘটনা যেন কোন রোগের সাথে না ঘটে সেই কারণে তারা অভিযোগ জানিয়েছেন।
জানা গিয়েছে গত ২৯ আগস্ট পেটের যন্ত্রনা নিয়ে হবিবপুর থানার শ্রীরামপুর অঞ্চলের শিরশি কলাইবাড়ি এলাকার বাসিন্দা সরস্বতী সরকার (৫৪) ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মাতৃমা বিভাগে। পরিবারের লোকেদের অভিযোগ, ভর্তি করার পর পরীক্ষা করে সরস্বতী সরকারের গর্ভাশয়ে টিউমার ধরা পড়ে। এরপর দুদিন কেটে গেলেও অস্ত্রোপচারের কোন ব্যবস্থা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। অসহ্য যন্ত্রনায় কাতরাতে থাকেন তিনি। পরিবারের লোকেরা জানিয়েছেন, চিকিৎসা না হওয়ার কারণে তারা রোগীকে অন্যত্র নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করার জন্য ছুটি করাতে চেয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেই বিষয়ে কোনো কর্ণপাত করেনি। রবিবার সকালে রোগীর মৃত্যু হয়। এরপর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা। পরিবারের আরও অভিযোগ, সময়মতো অস্ত্রোপচার করলে হয়তো অকালে মরতে হতো না সরস্বতী সরকারকে। সময়মতো চিকিৎসা না করায় ডাক্তার বাবু দের গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে। এমনই অভিযোগ তুলেছেন পরিবারের লোকেরা। তারা চাই আর কারো সাথে যাতে এমন ঘটনা না ঘটে সেই কারণে তারা মালদা ইংরেজবাজার থানা এবং হাসপাতালের ওয়ার্ড মাস্টারের কাছে একটি অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংলিশ বাজার থানার পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর