গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন না মেলায় ক্ষোভে স্থানীয় বাসিন্দারা।
প্রকাশিত: ১৫ জুন ২০২১ ১৬ ০৪ ২৯ আপডেট: ১৫ জুন ২০২১ ১৬ ০৪ ২৯
মালদাঃ-মালদার হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন ভ্যাকসিন নিতে আসা ১৮-৪৫ বছরের স্থানীয় বাসিন্দারা।এমনিতেই লকডাউন চলছে। গণ-পরিবহন বন্ধ।ভ্যাকসিন নিতে এসে ঘুরে যেতে হলে তা সত্যিই দুর্ভাগ্যজনক। অনেকেরই দাবি অনেক ভাড়া খরচ করে হাসপাতালে আসতে হয়েছে। বলা হয়েছিল ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে। তা লাইনও দেওয়া হয়। কিন্তু তারপর হঠাৎ পোস্টার ঝুলিয়ে দেওয়া হয় শুধু ৪৫ থেকে ৬০ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে। পোস্টার পড়ার সাথে সাথেই শুরু হয় বিক্ষোভ। উত্তেজনা ছড়ায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে। যদিও হাসপাতাল সূত্রে বলা হয়েছে ওই বয়সিদের জন্য ভ্যাকসিন এখনো আসেনি। তাই দেওয়া সম্ভব না। এদিকে ভ্যাকসিন নিয়ে বিক্ষোভের জেরে উধাও স্বাস্থ্যবিধি।
ভ্যাকসিন নিতে আসা লক্ষণ পুরের বাসিন্দা তপন মালাকার বলেন,"সরকার থেকে বলা হচ্ছে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে।তাই এসেছি।সকাল দশটা থেকে দাঁড়িয়ে আছি।১০০ টাকা ভাড়া খরচ করে আসতে হয়েছে।এখন বলছে ৪৫ বছর বয়সের উর্দ্ধে ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে ।আমরা ভ্যাকসিন চাই। বাড়ির কাজ ফেলে খরচ করে এসে ঘুরে যাওয়া আর সম্ভব নয়।"
ভ্যাকসিন নিতে আসা লক্ষণপুরের আরেক বাসিন্দা চিরঞ্জিত দাস বলেন,"আমরা যখন আসি তখন বলা হয় দেড়টা অব্দি ৪৫ বছরের উর্দ্ধদের ভ্যাকসিন দেওয়া হবে।তারপর ১৮ বছরের উর্দ্ধ দের দেওয়া হবে।এখন বলছে আমাদের জন্য ভ্যাকসিন আসেনি।আমরা গরীব মানুষ।এই ভাবে কাজ ক্ষতি করে ভাড়া খরচ করে প্রতিদিন আসা কী সম্ভব?"
ভ্যাকসিন না পাওয়া বারোডাঙ্গার বাসিন্দা ননি দাসের গলাতেও একই বিক্ষোভের সুর।তিনি বলেন,"গতকাল এসেও ঘুরে গেছি।আজ বলেছিল দেবে তাই আবার এসেছে। কিন্তু এখন হঠাৎ করে পোস্টার দিয়ে দিয়েছে শুধু ৪৫ বছরের উর্ধ্বেদের ভ্যাকসিন দেওয়া হবে আজ। বাকিদের ঘুরে যেতে হবে। তাই আমাদের বিক্ষোভ। আমরা ভ্যাকসিন চাই।"
যদিও হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ অমল কৃষ্ণ মন্ডল বলেন,"১৮-৪৪ বছর বয়সীদের জন্য ভ্যাকসিন গতকাল শেষ হয়ে গেছে। আমরা কিভাবে দেব?যেভাবে ভ্যাকসিন আসবে আমাদের সে ভাবেই দিতে হবে। আমরা কাউকে বাইরে ভ্যাকসিনের জন্য লাইন দিতে বলিনি। ২১ তারিখ আবার আসবে। তারপর দেওয়া হবে।"
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ৮১ নং জাতীয় সড়কের শ্রীপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু স্বাস্থ্যকর্মীর
- কাজ করছে না এন্টিবায়োটিক
- হরিশ্চন্দ্রপুর মশা ও পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা
- অসুস্থ অনুব্রত মন্ডল ভর্তি এসএসকেএমে
- জাতীয় পালস পোলিও দিবস চাঁচলে
- উত্তরবঙ্গে খোঁজ মেলেনি রক্তের, প্রসূতিকে বাঁচাতে ছুটে এলেন যুবক
- ঘুরতে এসে রেলে কাটা পড়ে না ফেরার দেশে পিতা পুত্র, মা জখম
- হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ভুয়ো ডাক্তারের পর্দা ফাঁস
- চোখ-হাত-পা-নাক দিয়ে রক্তক্ষরণের রোগী জিনাত আবার যাবে ভারতে
- NTPC Farakka CSR conducted successful free Eye Camp, treats 243 cataract patients
- বীরভূমের রাজনগরে পালিত হল জল ধরো জল ভরো কর্মসূচী
- গর্ভবতী মহিলাকে রক্ত দিয়ে বর্ষবরণ আসরাফুলের
- সিনি`` ও ``আই সিডিএসের উদ্যোগে চাঁচলে নারী দিবস
- চাঁচলে পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির
- বহমান জলকে ব্যাবহার ও সংরক্ষনের উদ্যোগ বীরভূমের লোকপুরে
