ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

অনলাইন কনফারেন্সের মাধ্যমে বদরপুর প্রেস অ্যাসোশিয়েসন গঠিত

আবুল সাহিদ , শিলচর আসাম

প্রকাশিত: ২৬ জুলাই ২০২০ ২২ ১০ ৫৭   আপডেট: ২৬ জুলাই ২০২০ ২২ ১০ ৫৭

করোনাকালেই অনলাইন কনফারেন্সের মাধ্যমে  বদরপুরে গঠিত হলো 'বদরপুর প্রেস অ্যাসোসিয়েশন' নামক এখানকার সাংবাদিকদের এক নয়া সংগঠন। বিশ্বের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম যে, সংগঠনটি তৈরি হয়েছে অনলাইন কনফারেন্সের মাধ্যমে। এবং নিশ্চিত করে বলা যায় যে, এটাই প্রথম কোনও সাংবাদিকদের সংস্থা --- যা অনলাইন মিটিঙের মাধ্যমে তৈরি হলো।  উল্লেখ্য, কোভিড-১৯ এর কারণে প্রত্যক্ষ সভা এ মুহূর্তে সম্ভব নয়। বিশেষত বদরপুর অঞ্চলে করোনা সংক্রমণের ফলে কন্টেনমেন্ট জোন ঘোষিত  হওয়ায় সরকারি বিধিনিষেধ অনুযায়ী প্রত্যক্ষভাবে অর্থাৎ, সশরীরে উপস্থিত থেকে সভা করা যায়নি। তাই বাধ্য হয়েই জুম মিটিঙের মাধ্যমে কমিটি গঠন হয় নয়া সংগঠনটির। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্রাক্তন সাংবাদিক সেলিম খানের পৌরহত্যে ও পরিচালনায় অনুষ্ঠিত হয় এই অনলাইন সভা। জুম মিটিঙে অনভ্যস্ত অনেক সাংবাদিককে প্রথমে প্রক্রিয়াটি বুঝিয়ে দিয়ে, অত্যন্ত সুন্দরভাবে সভা পরিচালনা করেন তিনি। নতুন এই সংগঠনের সভাপতি এবং উপ-সভাপতি হয়েছেন যথাক্রমে মাহতাবুর রহমান ও মৃত্যুঞ্জয় দাস। সম্পাদক ও সহ সম্পাদক হয়েছেন অনিন্দ্য ভট্টাচার্য ও টিঙ্কু সেন। সাংগঠনিক সম্পাদক রাজ আদিত্য দাস এবং কোষাধ্যক্ষ হয়েছেন সাব্বির হোসেন মুন্না। সাংস্কৃতিক সম্পাদক সুব্রত দাস ও সহ সাংগঠনিক সম্পাদক আবুল সাহিদ। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল আলিম হোসেন, রবীন্দ্র দাস, দিদারুল ইসলাম মুন্না প্রমুখ। এছাড়াও একজন নির্বাহী সভাপতি মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।নবগঠিত বদরপুর প্রেস অ্যাসোসিয়েশনের  উপদেষ্টা করা হয়েছে লেখক-অধ্যাপক অরুণকুমার সেন, বিশিষ্ট সাহিত্যিক বদরুজ্জামান চৌধুরী এবং এই এলাকার খ্যাতিমান চিকিৎসক ও সমাজসেবী ডাঃ স্বপন দাসকে। প্রসঙ্গত, দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্রাক্তন সাংবাদিকদেরও এই সংগঠনে সদস্যভূক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এক প্রেসবার্তায় এ খবর জানান নবগঠিত সংগঠনের সভাপতি মাহতাবুর রহমান।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর