ফেসবুকে আর্তনাদ, পুলিশের তৎপরতায় ভুটান থেকে ঘরে ফিরলেন পাঁচ শ্রমিক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫ ০৯ ০৯ ৫৭ আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ০৯ ০৯ ৫৭
সফিকুল ইসলাম,রানীনগর,মুর্শিদাবাদ: পেটের তাগিদে জীবিকার সন্ধানে ভুটানে গিয়েছিলেন মুর্শিদাবাদের পাঁচ যুবক। সেখানে টাইলস মিস্ত্রির কাজে যোগ দিলেও প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়েন তাঁরা। ঠিকাদারের ষড়যন্ত্রে আটকে গিয়ে দেশে ফেরার সমস্ত পথ বন্ধ হয়ে যায়। অসহায় পরিস্থিতিতে ফেসবুকে পোস্ট করে বাড়ি ফেরার আর্তনাদ জানান শ্রমিকরা। সেই আর্তি পৌঁছায় মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে। অবশেষে পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপে বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাঁরা নিরাপদে ঘরে ফিরলেন। রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকার ফেসবুকে ওই শ্রমিকদের পোস্ট দেখেই উদ্যোগ নেন। প্রথমে শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এরপর মুর্শিদাবাদ জেলা পুলিশ ভুটান পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ করে। দুই দেশের পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শেষ পর্যন্ত মুক্তি মেলে শ্রমিকদের। পুলিশ সূত্রে জানা যায় পরিচয় শ্রমিকদের নাম, আনোয়ার হোসেন (পিতা অনারুল মণ্ডল), গ্রাম কাটলামারি পরানপুর রুবেল শেখ (পিতা হাবিব শেখ), গ্রাম কাটলামারি পরানপুর। সাইনুল মোল্লা (পিতা সামসের মোল্লা), গ্রাম মহঙ্গঞ্জ গুরিপাড়া। (এঁরা তিনজন রানীনগর থানার বাসিন্দা)
ইসরাইল শেখ (পিতা আব্দুর রাজ্জাক), গ্রাম হেরমপুর নতুনপাড়া । রাকেশ শেখ (পিতা মন্টু শেখ), গ্রাম হেরমপুর রেজালিপাড়া(এই দুইজন ইসলামপুর থানার বাসিন্দা)। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভারতের এক ঠিকাদারের সঙ্গে আর্থিক লেনদেনের জটিলতাকে কেন্দ্র করে ভুটানের স্থানীয় ঠিকাদার তাঁদের আটকে রাখে। প্রতিশ্রুতি মতো মজুরি দেওয়া তো দূরের কথা, বরং বারবার বিভ্রান্ত করে দেশে ফেরার পথও রুদ্ধ করে দেওয়া হয়। এরই মধ্যে শ্রমিকরা বিপদের কথা জানিয়ে ফেসবুকে পোস্ট করলে তা নজরে আসে পুলিশের। মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় অবশেষে বৃহস্পতিবার ভোরে শ্রমিকরা নিরাপদে দেশে ফেরেন। রাণীনগর থানায় পৌঁছতেই তাঁদের ফুল ও মিষ্টি দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় পুলিশ। দীর্ঘ প্রতারণা ও দুশ্চিন্তার পর অবশেষে বাড়ি ফিরতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলেন শ্রমিকরা। তাঁদের পরিবারের সদস্যদের চোখে-মুখে তখন শুধু আনন্দ আর অশ্রুজল। শ্রমিকরা জানান, জেলা পুলিশের উদ্যোগ ছাড়া তাঁদের নিরাপদে ফেরা সম্ভব হতো না। এজন্য তাঁরা পুলিশ প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এলাকাবাসীরাও পুলিশের এই ভূমিকার প্রশংসা করেছেন।জেলা পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, শুধু শ্রমিকদের উদ্ধার করাই নয়, ভবিষ্যতে যাতে আর কেউ এ ধরনের প্রতারণার শিকার না হন তার জন্য সচেতনতামূলক প্রচার চালানো হবে। পাশাপাশি অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
