কোনোভাবেই নাগরিকত্ব বিল মানা হবে না: আমসু
রাহাতুল আক্তার বড়ভূইয়া
প্রকাশিত: ৬ জানুয়ারি ২০১৯ ০৯ ০৯ ৪৭ আপডেট: ৬ জানুয়ারি ২০১৯ ০৯ ০৯ ৪৭
এনআরসিতে নাম সকল নাগরিকের নাম নথিভুক্ত
গুয়াহাটি প্রতিনিধি
ভারতীয় সংবিধানের সেক্যুলার চরিত্রকে অক্ষুণ্ণ রাখতে কোনোভাবেই নাগরিকত্ব বিল মানা হবে না বলে জানিয়েছে অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন (আমসু)।
ভারতে নাগরিকত্ব (সংশোধনী) বিল, ২০১৬ প্রসঙ্গে গতকাল (শুক্রবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমের শিলচরে এক জনসভায় বলেন, ‘আমাদের সরকার নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে এগিয়ে যাচ্ছে। এই বিল মানুষের অনুভূতি এবং তাদের জীবনের সাথে সম্পর্কিত। আমি আশা করি এই বিল শীঘ্রই সংসদে পাস হবে এবং যারা ভারত মাতায় বিশ্বাস রাখে তাদের স্বার্থ সুরক্ষিত হবে।’
জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আপনাদের আশ্বাস দিতে চাই যে, কোনও ভারতীয় নাগরিকের নাম এনআরসি থেকে বাদ পড়বে না।’
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা সংখ্যলঘুদের (অমুসলিম হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ও পার্সি) ভারতে আশ্রয় দিতে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন পরিবর্তন করছে কেন্দ্রীয় বিজেপি সরকার। সংসদে পেশ করা এ সংক্রান্ত বিলে প্রস্তাব করা হয়েছে, ওই তিন দেশ থেকে ভারতে আসা অমুসলিমরা ১২ বছরের পরিবর্তে ৬ বছরের মধ্যেই নাগরিকত্ব পাবেন। কিন্তু এভাবে ধর্মীয় ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের চেষ্টা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এদিকে এ প্রসঙ্গে অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের (আমসু) উপদেষ্টা ও অসমের সংখ্যালঘু সংগঠন সমূহের সমন্বয় সমিতির মুখ্য আহ্বায়ক আইনজীবী আজিজুর রহমান আজ (শনিবার তিনি জানান, ‘আমাদের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দু’জন অসমবাসীদের বোকা বানিয়ে ওনাদের রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টা করছেন। প্রথমত, নাগরিকত্ব সংশোধনী বিল যেকোনো মূল্যে ওনারা পাস করানোর কথাও বলছেন। একইভাবে অসম চুক্তির ৬ নম্বর ধারা কার্যকর করার কথা বলছেন। কিন্তু, নাগরিকত্ব বিল গ্রহণ করা হলে অসম চুক্তি আপনা থেকেই শেষ হয়ে যাবে। কারণ, অসম চুক্তিতে ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে অসমে নাগরিকত্বের জন্য। এখন যদি নরেন্দ্র মোদির কথা অনুযায়ী নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয় তাহলে অসম চুক্তি নস্যাৎ হয়ে যাবে। যদিও ওনারা স্ববিরোধী ভাবে অসম চুক্তির ৬ নম্বর ধারা কার্যকর করার কথা বলছেন। এটা হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনের মুখে অসমের জনসাধারণের কাছে নরেন্দ্র মোদির ‘ললিপপ’। যাতে বাঙালি হিন্দুরা ওনাদের সমর্থন করেন এবং অসমীয়ারাও যাতে সমর্থন করেন। এভাবে ওঁরা দ্বিমুখী নীতি নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা এটা স্পষ্ট বলতে চাই যে, অসমের জনসাধারণকে যেন ওঁরা বোকা না ভাবেন। অসমের মানুষজন অত বোকা নন। অসমের মানুষজন ওনাদের চরিত্র ইতিমধ্যেই অবগত হয়েছেন। অসমের মানুষজনকে ওঁরা ফুটবল বানানোর চেষ্টা করছেন।’
আজিজুর রহমান বলেন, ‘এ ব্যাপারে আমসু সহ ৭০টি জনগোষ্ঠীর সমন্বয়ে যৌথভাবে গোটা অসমে জনমত তৈরির চেষ্টা চলছে যাতে নরেন্দ্র মোদি ধর্মের ভিত্তিতে যে নাগরিকত্ব বিল এনেছেন তা কোনোভাবেই যাতে পাস না হয়। সংবিধানের সেক্যুলার চরিত্র অক্ষুণ্ণ রাখার দায়িত্ব সরকারের। যদি তা অক্ষুণ্ণ না রাখা হয় তাহলে সরকারকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ।’
এনআরসিতে নাম সকল নাগরিকের নাম নথিভুক্ত প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে আজিজুর রহমান বলেন, ‘উনি ওরকম বললেও টেকনিক্যালি দেখা যাচ্ছে ভুয়া ব্যক্তিরা আপত্তি প্রদান করছেন। ফলে ঠিকানাহীন ওইসকল ব্যক্তিদেরকে এনআরসি কর্তৃপক্ষ শুনানির জন্য ডেকে উভয়পক্ষের বক্তব্য শুনতে পারবেন না।’ এনআরসিতে ‘ভুয়া আপত্তি প্রদানকারী’দের বিষয়ে প্রধানমন্ত্রী নীরব হয়ে আছেন কেন সেই প্রশ্নও উত্থাপন করেছেন আমসু নেতা আইনজীবী আজিজুর রহমান।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের পাশে রাজ্য সরকার
- জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেল লাইনসহ ৪৩ প্রকল্প একনেকে
- হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেনের দাবিতে রেল অবরোধ
- বন দপ্তরের গাফিলতিতে মৃত্যু বিরল প্রজাতির সাপের
- বাংলার রূপকার ডঃ বিধান চন্দ্র রায়ের ১৩৭ তম জন্ম দিবস উদযাপন
- শিশু সুরক্ষা ও সাংবাদিকের ভূমিকা
- ঋণের সুদ ৯ শতাংশ করতে ব্যাংকগুলোর টালবাহানা
- ধুঁকছে নতুন তিন ব্যাংক
- চাঁচল-আশাপুর রাজ্য সড়কে দিন দুপুরে লক্ষাধিক টাকা ছিনতাই ব্যবসায়ীর
- শাক সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ মানুষ
- চাঁচল মহকুমা আদালত থেকে ধরা পরলো ভুয়ো আইনজীবী।
- দক্ষিণ ভারতের দখলে মালদার আম বাজার
- এআইউডিএফের প্রধান বদরুদ্দিন অসুস্থ,আরোগ্য কামনায় জমিয়তের
- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত কলকাতা পুলিশ কর্মী
- খেলার মাঠ নির্বাচনী জনসভা করার জন্য অভিযোগ বিজেপির বিরুদ্ধে
