ধুঁকছে নতুন তিন ব্যাংক
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১ নভেম্বর ২০১৮ ১৮ ০৬ ২১ আপডেট: ১ নভেম্বর ২০১৮ ১৮ ০৬ ২১
তৃতীয় প্রজন্মের ৪৭ ব্যাংকের পর অনুমোদন পাওয়া ব্যাংকগুলোর মধ্যে তিনটি ব্যাংকের অবস্থা ভালো নয়। ব্যাংকগুলো হলো- ফারমার্স ব্যাংক, এনআরবি (নন-রেসিডেন্ট বাংলাদেশিজ) কর্মাশিয়াল ব্যাংক ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক।
আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ২০১২ সালে ৯টি ব্যাংকের অনুমোদন দেয়। ২০১৩ সালে ব্যাংকগুলো বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে। এর পর ২০১৪ সালে ক্ষমতায় আসার পর আরও দুটি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে সীমান্ত ব্যাংক। যা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য বিশেষায়িত হিসেবে গঠিত হয়েছে। সর্বশেষ গত সোমবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে পুলিশের জন্য কমিউনিটি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। এছাড়া অনুমোদনের অপেক্ষায় রয়েছে আরও তিনটি ব্যাংক। একইদিন ব্যাংকগুলো অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় উত্থাপন করা হয়।
ফারমার্স ব্যাংক :
সূত্র জানায়, ২০১২ সালে অনুমোদন পাওয়া ফারমার্স ব্যাংক কার্যক্রম শুরুর আগেই দুর্নীতিতে জড়িয়ে পড়ে। ভবন ভাড়ার ক্ষেত্রে ব্যাংকটি জালিয়াতি করে বলে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে ধরা পড়ে। পরে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ফারমার্স ব্যাংকের আরও কিছু জালিয়াতি উদঘাটিত হয়। বর্তমানে ব্যাংকটি থেকে আমানতও তুলতে পারছেন না অনেক গ্রাহক- এ ধরনের অভিযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংকে। জালিয়াতির কারণে এর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫২১ কোটি টাকা। জালিয়াতির অভিযোগে গত বছরের ২৭ নভেম্বর পদত্যাগ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্যাংকটির সেসময়ের চেয়ারম্যান ড. মহীউদ্দীন খান আলমগীর। পদত্যাগে বাধ্য হন অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীও। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকে গত বছরের ১৯ ডিসেম্বর অব্যাহতি দেওয়া হয়।
এনআরবি কমার্শিয়াল ব্যাংক :
দেশে ব্যাংক প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘদিন দাবি ছিল প্রবাসী বাংলাদেশিদের। এ দাবির প্রেক্ষিতে তিনটি এনআরবি ব্যাংক অনুমোদন পায়। ব্যাংকগুলো হলো- এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাংক। এসব ব্যাংকের মধ্যে অনিয়মে জড়িয়ে পড়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ৭৫০ কোটি টাকার ঋণ অনিয়ম ছাড়াও ৬৩ কোটি ৭১ লাখ টাকার সন্দেহজনক শেয়ার থাকার তথ্য বাংলাদেশ ব্যাংকের তদন্তে বেরিয়ে এসেছে। ব্যাংকটিতে সুদ মওকুফ ও পরিচালকদের মধ্যে বিতরণকৃত ঋণেও অনিয়মের প্রমাণ মিলেছে। এছাড়া পরিচালকদের মধ্যেও দ্বন্দ্ব রয়েছে। অনিয়মের দায় নিয়ে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ও প্রকৌশলী ফরাছত আলী। গত বছরের ১০ ডিসেম্বর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান মুজিবুর রহমানকেও অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক :
অনিয়মে জড়িয়ে পড়ে পদ হারিয়েছেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের দুই পরিচালক। তারা হলেন- রতনপুর গ্রুপের চেয়ারম্যান মাকসুদুর রহমান এবং এম মোয়াজ্জেম হোসেন। এর মধ্যে মাকসুদুর রহমান সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে তা আর ফেরত দেননি। বিভিন্ন ব্যাংকে খেলাপি হয়ে যাওয়ায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান পদ হারিয়েছেন এম মোয়াজ্জেম হোসেন।
চালু হয়নি করেসপন্ডিং ব্যাংকিং :
নতুন ব্যাংকগুলো এখনও বিদেশের বিভিন্ন ব্যাংকের সঙ্গে করেসপন্ডিং ব্যাংকিং চালু করতে পারেনি। এ কারণে ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম একরকম শুরুই হয়নি বলা যায়।
বাংলাদেশ ব্যাংকের বক্তব্য :
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জাগরণকে বলেন, যেকোনো ব্যাংকের অনিয়মের ব্যাপারে সতর্ক রয়েছে বাংলাদেশ ব্যাংক। সব ব্যাংক যাতে আমদানি-রপ্তানি কার্যক্রমে যুক্ত হতে পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- আতঙ্কের শেষ! ধুলিয়ানে হামলাকারী পাগল হনুমানকে ধরল বনদপ্তর
- স্থায়ী ভাঙন রোধের দাবিতে নুর আলমের জোরালো দাবি, সামশেরগঞ্জে সরেজমিনে প্রধান সচিব
- নুর আলমের আবেদনে সামশেরগঞ্জে প্রিন্সিপাল সেক্রেটারি
- জল নূপুর
- পঙ্খীরাজের পৃষ্ঠে চেপে
- বাবা, তুমি আজও আমাদের আলো
- মূল্যবৃদ্ধি থেকে ট্রাইবুনাল—৬ দফা দাবিতে মুর্শিদাবাদে কংগ্রেসের সমাবেশ
- সুইৎজ়ারল্যান্ডে নিখোঁজ হায়দরাবাদের ব্যবসায়ী দম্পতি
- ঋতব্রত শিবিরে অনুব্রত-কাজল, বদলে গেল বীরভূমের সমীকরণ
- বিজেপিতে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ, ‘দুর্নীতিমুক্তদের স্বাগত’
- অস্ট্রেলিয়ার সমাজমাধ্যম নীতি থেকে শিক্ষা নিচ্ছে ভারত: মোদী
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের পাশে রাজ্য সরকার
- হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেনের দাবিতে রেল অবরোধ
- জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেল লাইনসহ ৪৩ প্রকল্প একনেকে
- বন দপ্তরের গাফিলতিতে মৃত্যু বিরল প্রজাতির সাপের
- বাংলার রূপকার ডঃ বিধান চন্দ্র রায়ের ১৩৭ তম জন্ম দিবস উদযাপন
- শিশু সুরক্ষা ও সাংবাদিকের ভূমিকা
- ঋণের সুদ ৯ শতাংশ করতে ব্যাংকগুলোর টালবাহানা
- ধুঁকছে নতুন তিন ব্যাংক
- চাঁচল-আশাপুর রাজ্য সড়কে দিন দুপুরে লক্ষাধিক টাকা ছিনতাই ব্যবসায়ীর
- শাক সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ মানুষ
- চাঁচল মহকুমা আদালত থেকে ধরা পরলো ভুয়ো আইনজীবী।
- দক্ষিণ ভারতের দখলে মালদার আম বাজার
- এআইউডিএফের প্রধান বদরুদ্দিন অসুস্থ,আরোগ্য কামনায় জমিয়তের
- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত কলকাতা পুলিশ কর্মী
- খেলার মাঠ নির্বাচনী জনসভা করার জন্য অভিযোগ বিজেপির বিরুদ্ধে
