নার্সিং প্রশিক্ষণের নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার টিউশন শিক্ষক
দেবাশীষ পাল, মালদা
প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২ ১৩ ০১ ০৫ আপডেট: ১ ডিসেম্বর ২০২২ ১৩ ০১ ০৫
নার্সিং প্রশিক্ষণের নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার টিউশন শিক্ষক
চাঁচল,০১ ডিসেম্বর:
ব্যাঙ্গালোরে নার্সিং প্রশিক্ষণ দেওয়ার নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার টিউশন শিক্ষক।ওই প্রতারক টিউশন শিক্ষকের নাম কাঞ্চন গুপ্তা।বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের তুলসীহাটা এলাকায়।বুধবার মালদা জেলার চাঁচলের পিডব্লুডি অফিসের বিপরীতে জাতীয় সড়কের ধারে অক্সফোর্ড ইন্সটিউট অফ কম্পিউটার ইডুকেশন এন্ড টেকনোলজি নামে এক বেসরকারি সংস্থার শাখা থেকে তাকে আটক করে চাঁচল থানার পুলিশ।বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করেন বলে জানান চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু।
পুলিশ সূত্রে জানা গেছে,এদিন টাকা ফেরতের দাবি তুলে টিউশন শিক্ষক কাঞ্চন গুপ্তা কে ঘিরে বিক্ষোভ দেখান হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্ৰামের প্রতারিত ছাত্র ছাত্রী সহ অভিভাবকেরা।খবর দেওয়া হয় চাঁচল থানার পুলিশকে।খবর পেয়ে চাঁচল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।এরপর তাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।পুলিশ জানান, এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি।অভিযোগ পড়লেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে,হরিশ্চন্দ্রপুর এলাকার দুই টিউশন শিক্ষককে এজেন্ট করে চাঁচল মহকুমা জুড়ে ছাত্র ছাত্রী সংগ্রহ করে বেড়াত কাঞ্চন গুপ্তা।অভিভাবক ও ছাত্র ছাত্রীদের মিষ্টি কথার জালে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত।নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে চাঁচল মহকুমা এলাকার একাধিক যুবক যুবতি উচ্চ মাধ্যমিক পাশ করার পর উদ্যোগী হয়ে এই প্রশিক্ষণ নিতে তারা চাঁচলের একটি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রের শাখা অক্সফোর্ড ইন্সটিউট অফ কম্পিউটার ইডুকেশন এন্ড টেকনোলজি সেন্টারে যোগাযোগ করেন।প্রায় ২২ জন ছাত্রছাত্রী ব্যাঙ্গালোরে নার্সিং প্রশিক্ষণের জন্য ভর্তি হয়।এর জন্য কেউ ১ লক্ষ আবার কেউ ১ লক্ষ ২৫ হাজার টাকা দেন চাঁচলের অক্সফোর্ড সংস্থার কর্ণধার কাঞ্চন গুপ্তাকে বলে দাবি।তারপরে ছাত্রছাত্রীরা বেঙ্গালোরে গেলে সেখানে কলেজ দেখতে পায়নি।কোনো এক হোটেলে আবাসিকের নাম করে রাখা হলেও কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি।অথচ সেখানে ছাত্রছাত্রীদেরকে হেনস্থা করা হতো বলে অভিযোগ।কোনোরকমে তারা পালিয়ে বাড়ি ফিরে আসে।ওই শাখা সূত্রে জানা গিয়েছে,প্রায় তিন লক্ষ টাকা দিয়ে তিন বছরের জন্য নার্সিং এর কোর্স করানো হয়।সেই নিয়ম মেনেই ছাত্রছাত্রীরা ভর্তি হয়।তবে আসল ডকুমেন্ট গুলিও জমা রেখে দিত ওই সংস্থা।কাঞ্চন গুপ্তার নামে এর পূর্বেও একাধিক অভিযোগ উঠেছিল।এলাকায় তাকে দেখা যেত না।গা ঢাকা দিয়ে চলত।কাঞ্চন গুপ্তা বিভিন্ন এলাকায় এজেন্ট ছড়িয়ে এই ধরনের প্রতারণার জাল বুনে ছিল।
প্রতারিত ছাত্র আব্দুর রহমান জানান,কাঞ্চন গুপ্তা কে ১ লক্ষ ২৫ হাজার টাকা দিয়েছি।এ রকম অনেকেই দিয়েছে।বেঙ্গালুরুতে পাঠালে সেখানে গিয়ে দেখি কোনো কলেজে ভর্তি করানো হয়নি।একটি হোটেলে আটকে রাখা হয়।দেড় মাস পর কোনো প্রশিক্ষণ না পেয়ে বাধ্যতামূলক বাড়ি ফিরে আসতে হয়।তাদের একবছর নষ্ট করেছে কাঞ্চন গুপ্তা। টাকা ফেরত চাওয়ার পাশাপাশি তারা শান্তির দাবি করেন।
ওই সংস্থার কর্ণধার কাঞ্চন গুপ্তার দাবি,সেও প্রতারণার শিকার হয়েছে বলে জানান।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ৮১ নং জাতীয় সড়কের শ্রীপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু স্বাস্থ্যকর্মীর
- কাজ করছে না এন্টিবায়োটিক
- হরিশ্চন্দ্রপুর মশা ও পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা
- অসুস্থ অনুব্রত মন্ডল ভর্তি এসএসকেএমে
- জাতীয় পালস পোলিও দিবস চাঁচলে
- উত্তরবঙ্গে খোঁজ মেলেনি রক্তের, প্রসূতিকে বাঁচাতে ছুটে এলেন যুবক
- ঘুরতে এসে রেলে কাটা পড়ে না ফেরার দেশে পিতা পুত্র, মা জখম
- হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ভুয়ো ডাক্তারের পর্দা ফাঁস
- চোখ-হাত-পা-নাক দিয়ে রক্তক্ষরণের রোগী জিনাত আবার যাবে ভারতে
- NTPC Farakka CSR conducted successful free Eye Camp, treats 243 cataract patients
- বীরভূমের রাজনগরে পালিত হল জল ধরো জল ভরো কর্মসূচী
- গর্ভবতী মহিলাকে রক্ত দিয়ে বর্ষবরণ আসরাফুলের
- সিনি`` ও ``আই সিডিএসের উদ্যোগে চাঁচলে নারী দিবস
- চাঁচলে পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির
- বহমান জলকে ব্যাবহার ও সংরক্ষনের উদ্যোগ বীরভূমের লোকপুরে
