করোনায় স্বাস্থ্যকর্মীরা লড়ছেন হাসপাতালে,বাইরেটা সামলাচ্ছে পুলিশ
দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম
প্রকাশিত: ১৩ মে ২০২১ ২১ ০৯ ০২ আপডেট: ১৩ মে ২০২১ ২১ ০৯ ০২
করোনাভাইরাসের ছোবল থেকে মানুষকে রক্ষা করতে মাটি কামড়ে লড়ছে পুলিশ.
করোনার দ্বিতীয় ঢেউয়ে মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরিয়ে আনতে জীবন বাজি রেখে লড়ছেন সমস্ত আসামের সঙ্গে বরাক উপত্যকার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাঁদের পাশাপাশি করোনাভাইরাসের ছোবল থেকে মানুষকে রক্ষা করতে মাটি কামড়ে লড়ছে পুলিশ। তারাও আক্রান্ত হচ্ছেন। সংক্রামক ব্যাধি হোক বা না হোক, রোগে আক্রান্ত মানুষকে সেবা দিয়ে, চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা চিকিৎসক ও চিকিৎসা–সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজ।সেটা কোনোভাবেই পুলিশের নয়। এখন সেখানে করোনাভাইরাস এনে দিয়েছে এক ভিন্ন বাস্তবতা। সেই বাস্তবতা দুনিয়াজুড়ে। এখানে ‘ব্যবস্থাপত্র’ হিসেবে চিকিৎসার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে এক নতুন দাওয়াই যার নাম ‘নৈশ কার্ফু ’। যেন জীবন বাঁচাতে ওষুধ ও নৈশ কার্ফু —দুটো দাওয়াই সমান গুরুত্বপূর্ণ। এই নৈশ কার্ফু বাস্তবায়নের কারিগর হচ্ছেন পুলিশ। ঘরে থাকলে করোনাভাইরাস সংক্রমণের শিকার হবে না। তাই মানুষকে ঘরে রাখতে পুলিশ কখনও চালাচ্ছেন লাঠি, কখনও অসহায়ের সহায় হচ্ছেন। করোনাভাইরাস রোগীকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসা, চিকিৎসাশেষে বাসায় পৌঁছে দেয়া, কখনও হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের নজরদারি করা, এমনকি অভাবী মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ যেন চুরি না হয়, সেজন্যও তারা ভূমিকা পালন করছেন। আগলে রাখছেন সবাইকে। আচরণে, দায়িত্ব পালনে, কর্তব্যবোধে পুলিশ আজ যেন ত্রাতার ভূমিকায়। পুলিশের এমন অনন্য ভূমিকা বরাক উপত্যকার মানুষ অতীতে কখনও দেখেছ কি না, সন্দেহ!
ভাইরাস আতঙ্ক অনেকের মধ্যে জাগিয়েছে মৃত্যুভয়। মারণ ভাইরাসের বিস্তার যত ঘটছে, ততই আতঙ্ক বাড়ছে। আতঙ্কে লোপ পাচ্ছে হিতাহিত জ্ঞান। গুলিয়ে যাচ্ছে শত্রু-মিত্র বোধ। হয়তো এমনটাই হয়। কারণ এমন বিপদের মুখে পড়ার অভিজ্ঞতা বরাকের মানুষের নেই। নেই এমন দীর্ঘদিন ঘরবন্দি থাকার অভিজ্ঞতা। হয়তো সেই কারণেই এই অস্থিরতা। এমন এক বিরল পরিস্থিতিতে পুলিশ পরিণত হয়েছে ভরসা আর আস্থার প্রতীকে। স্বাস্থ্যকর্মীরা যখন লড়ছেন হাসপাতালের অন্দরে, তখন বাইরেটা সামলাচ্ছে পুলিশ। পুলিশ মানেই ইউনিফরম, হাতে লাঠি, কাঁধে বন্দুক অথবা কোমরে পিস্তল। এতদিন বেশিরভাগ মানুষের কাছে অধিকাংশ পুলিশের ভাবমূর্তি এমনটাই ছিল। তাই পুলিশের কথা শুনলেই টানটান হতো শিরদাঁড়া। শক্ত হয়ে যেত চোয়াল। কিন্তু, করোনাভাইরাসের আবহে সেই ভাবনা বদলের সময় হয়েছে। লাঠির বদলে পুলিশের হাতে মাইক্রোফোন। হুমকি নয়, শোনা যাচ্ছে ঘরে থাকার আহ্বান। প্রাণঘাতী রিভলবারের খাপে এখন জীবনদায়ী স্যানিটাইজার। পথচলতি মানুষের হাত জীবাণুমুক্ত করে পুলিশ পরিয়ে দিচ্ছে মাস্ক। করোনার ঢাল। এতদিন পুলিশ ছিল আইনের রক্ষকের ভূমিকায়। আইনকে মানতে বাধ্য করাই ছিল প্রধান কাজ। ফলে আইন ভঙ্গকারীর সঙ্গে পুলিশের সংঘাত ছিল অনিবার্য। কিন্তু, আজ পুলিশ শাসক থেকে হয়ে গিয়েছে সহায়ক। বদলে গিয়েছে চিত্রনাট্য। মানুষ যখন করোনার ছোবল থেকে বাঁচতে আটকা পড়েছে ঘরে, তখন গ্রাম থেকে গঞ্জ, শহরের রাজপথ থেকে অলিগলি, শুধুই পুলিশের পদচারণা। করোনাভাইরাসের রক্তচক্ষু উপেক্ষা করে লড়ছে বুক চিতিয়ে। বীর যোদ্ধার মতো। ‘করোনা জোন’-এর নাম শুনলে যখন ভয়ে মানুষের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, তখন পুলিশ ছুটছে সেখানেই। গড়ে তুলছে ব্যারিকেড। মানুষকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তুলে নিচ্ছে কাঁধে। পুলিশ হয়ে উঠছে আপনজন। কোনো এলাকায় অচেনা কেউ ঢুকলে চ্যালেঞ্জ করছে। সেই সূত্রেই কোথাও কোথাও মিলছে করোনা আক্রান্তের হদিস। অসুস্থকে হাসপাতালে ভর্তি করে পরিবারকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কোয়ারেন্টাইনে। বাঁচছে পরিবার। বেঁচে যাচ্ছে গ্রাম।করোনা মহামারির কালে তুলনামূলকভাবে আইনশৃঙ্খলার ঝক্কি কম। নেই ট্রাফিকের চাপ। তাই সমস্ত ফোর্স আজ করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে শামিল। হ্যাঁ সেই পুলিশই এখন এক ফোনে পৌঁছে যাচ্ছে এলাকায়। দূর করছে সমস্যা, মেটাচ্ছে চাহিদাও।ছোটবেলায় শোনা, বিপদে পড়লে বন্ধু চেনা যায়। ধর্মগ্রন্থও সেকথাই বলছে। উৎসবে, বিপদে, রাজদ্বারে, দুর্ভিক্ষে, শ্মশানে যে পাশে থাকে সেই হল প্রকৃত বন্ধু। সেই বন্ধুর কর্তব্য পালন করতে গিয়েই আক্রান্ত হচ্ছে পুলিশ। তবু তারা কর্তব্য পালনে অবিচল। মারণ ভাইরাসের ছোবলে কেউ মারা গেলে যখন পরম আত্মীয়ও মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে, তখন পুলিশই হয়ে দাঁড়াচ্ছে ভরসা।করোনা-ঝড় নিশ্চয়ই একদিন থেমে যাবে। পৃথিবীটা আবার শান্ত হবে। তখন পুলিশ হয়তো আবার পুলিশই হয়ে যাবে। হয়তো আবার উঠবে অভিযোগের আঙুল। সম্পর্কের সংঘাতে পাশাপাশির অবস্থান বদলে আমরা হয়তো আবার হব মুখোমুখি। তবে করোনাকালে পুলিশের দায়িত্বশীল ভূমিকার কথা আমাদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে হবে।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- ৮১ নং জাতীয় সড়কের শ্রীপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু স্বাস্থ্যকর্মীর
- কাজ করছে না এন্টিবায়োটিক
- হরিশ্চন্দ্রপুর মশা ও পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা
- অসুস্থ অনুব্রত মন্ডল ভর্তি এসএসকেএমে
- জাতীয় পালস পোলিও দিবস চাঁচলে
- উত্তরবঙ্গে খোঁজ মেলেনি রক্তের, প্রসূতিকে বাঁচাতে ছুটে এলেন যুবক
- ঘুরতে এসে রেলে কাটা পড়ে না ফেরার দেশে পিতা পুত্র, মা জখম
- হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ভুয়ো ডাক্তারের পর্দা ফাঁস
- চোখ-হাত-পা-নাক দিয়ে রক্তক্ষরণের রোগী জিনাত আবার যাবে ভারতে
- NTPC Farakka CSR conducted successful free Eye Camp, treats 243 cataract patients
- বীরভূমের রাজনগরে পালিত হল জল ধরো জল ভরো কর্মসূচী
- গর্ভবতী মহিলাকে রক্ত দিয়ে বর্ষবরণ আসরাফুলের
- সিনি`` ও ``আই সিডিএসের উদ্যোগে চাঁচলে নারী দিবস
- চাঁচলে পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির
- বহমান জলকে ব্যাবহার ও সংরক্ষনের উদ্যোগ বীরভূমের লোকপুরে
